নোটিশ বোর্ড
বাবার জন্য উপহারবাবাকে উপহার দেওয়ার নানা সামগ্রী এনেছে ফ্যাশন হাউস রঙ। আছে পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, টি-শার্ট, মগ ও গানের সিডি।বাবা দিবসের আয়োজনবাবা দিবসে আড়ং এনেছে পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, মগ, চশমার খাপ, বেল্ট, মানিব্যাগ ইত্যাদি। এ ছাড়া ‘লাভ ইউ বাবা’ শীর্ষক বিশেষ আয়োজনে আছে মগ এবং গ্রিটিং কার্ড।সৌন্দর্যচর্চায় ছাড়ঢাকার ধানমন্ডি ২৮ নম্বর সড়কে হেয়ারোবিক্স ব্রাইডাল দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়। এখানে ১৫০০ টাকায় সানবার্ন ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর, ম্যানিকিউর ও ভ্রু তোলা যাবে। আষাঢ় ও শ্রাবণ মাসজুড়ে এ সুযোগ থাকছে। ফোন: ০১৭১৬১৭৭২৩৩।বর্ষপূর্তিতে ছাড়ঢাকার মোহাম্মদপুরে শিলাজ মেকওভার পালন করছে তাদের প্রথম বর্ষপূর্তি। ২০ জুন পর্যন্ত এখানে সৌন্দর্যচর্চা করালে ছাড় পাওয়া যাবে। এখানে চুল কাটা, রিবন্ডিং, পার্টি মেকাপ, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর ইত্যাদি করানো যাবে। ফোন: ০১৭৪২৫০৮১৮৭।বাবা দিবসের পোশাকবাবা ও সন্তানের জন্য একই নকশার পোশাক এনেছে অ্যাড্রয়েট। উজ্জ্বল রঙে সুতি কাপড়ে তৈরি হয়েছে এসব পোশাক।কেনাকাটায় ছাড়এনা লা মোড দিচ্ছে কেনাকাটায় ছাড়। ৩০ জুন পর্যন্ত গুলশানের পিংক সিটি শপিং মল এবং উত্তরা ৬ নম্বর সেক্টরে ১২ নম্বর সড়কে তাদের শাখায় চলবে ছাড়। এখান থেকে ব্যাগ বা জুতা কিনলে প্রতিটি পণ্যে ৩০০ টাকা ছাড় পাওয়া যাবে।তুর্কি খাবারের স্বাদঢাকার গুলশান-২-এর হোটেল ওয়েস্টিনের টেস্ট রেস্টুরেন্টে ৬ জুন শুরু হলো ‘তুর্কি ফুড ফেস্টিভাল’। তুর্কি এম্বাসি ইন বাংলাদেশ, তুর্কি এয়ারলাইনস এবং দ্য ওয়েস্টিন ঢাকার যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। তুরস্কের রাষ্ট্রদূত ভাকুর ইরকুল এবং দ্য ওয়েস্টিনের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী এর উদ্বোধন করেন। এই উৎসবে পাবেন কলিজা পোলাও, কয়েক পদের কারি, মাছ আর সুপ্যের সঙ্গে নানা পদের সালাদ। আছে রকমারি ডেজার্টও। আর এর নামগুলো বেশ চমৎকার—শেখর পানি, মুহাল্লাবি, কাজিন্দিবিন। খাবার ছাড়াও আছে র্যাফল ড্রর মাধ্যমে ঢাকা-ইস্তাম্বুল-ঢাকা এয়ার টিকিট জেতার সুযোগ। উৎসব চলবে ২০ জুন পর্যন্ত।গরমের পোশাকহালকা রঙে সুতি ও খাদি কাপড়ে তৈরি পোশাক এনেছে বিবিয়ানা, প্রতিদিনের ব্যবহারের জন্য যা বেশ আরামদায়ক। আছে সালোয়ার-কমিজ, ফতুয়া, টপ, প্যান্ট, পাঞ্জাবি।সফল নারী পুরস্কার২ জুন ছিল মার্কেন্টাইল ব্যাংকের যুগপূর্তি গ্রাহক সমাবেশ। সমাবেশে সফল নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এ বছর এই পুরস্কারটি পেলেন রুপু’স বুটিকের পরিচালক রোকেয়া ইসলাম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোকেয়া ইসলামের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরী ও ব্যাংকের চেয়ারম্যান এম আব্দুল জলিল। সফল নারী হিসেবে পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি জানালেন রোকেয়া, ‘২০ বছর আগে একটি মাত্র বুটিক শপ দিয়ে যাত্রা শুরু করেছিলাম, এখন সেই সংখ্যাটা দাঁড়িয়েছে পাঁচে। এ ছাড়া আমার নিজেরই সাতটি কারখানা আছে। সেখানে কাজ করছেন প্রায় ৫০০ কর্মী। আমি চাই, আমার মতো বাংলাদেশের সব নারী নিজেরা কিছু করবেন, হবেন আত্মনির্ভরশীল।’সৌন্দর্যচর্চার আয়োজনঢাকার বনানী ১১ নম্বর সড়কে লেজার ট্রিটে চলছে সৌন্দর্যচর্চার নানা আয়োজন। শরীরের আকার সুন্দর করা, ব্রণ, মেছতা ইত্যাদির চিকিৎসাসহ আরও নানা সুবিধা আছে। সম্প্রতি তারা আইএসও সনদ লাভ করে। ফোন : ০১৭৫০০১০০২০।আইসক্রিম উৎসবআজ ১৪ জুন দুপুর ১২ টা থেকে রূপসী বাংলা হোটেলে বসছে ‘রূপসী বাংলা ইগলু আইসক্রিম উৎসব’। চলবে তিন দিন ধরে। উৎসবে থাকছে বেশ কয়েকটি নতুন স্বাদের আইসক্রিম। ইগলু ও হোটেল রূপসী বাংলার এই যৌথ আয়োজনে যেতে চাইলে প্রতিজনকে দিতে হবে ৪০০ টাকা। এই টাকাতেই দিনভর যত ইচ্ছা তত আইসক্রিমের স্বাদ নেওয়া যাবে। চট্টগ্রামে সুগন্ধির দোকান১১ জুন চট্টগ্রামের পাঁচলাইশের বাইজিদ বোস্তামি রোডের আফমি প্লাজায় চালু হল সুগন্ধির দোকান পারফিউম ওয়ার্ল্ড। এর উদ্বোধন করেন পারসোনার ব্যবস্থাপক পরিচালক কানিজ আলমাস খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলা পারফিউম ডিসট্রিবিউটরস লিমিটেডের চেয়ারম্যান ফরিদুল হাসান চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার নজরুল ইসলাম, মডেল ও উপস্থাপক শারমিন লাকি, সঙ্গীত শিল্পী কনা সহ অনেকে। নারী ও পুরুষের জন্য বিশ্বের সেরা ব্র্যান্ডের নানা পারফিউম মিলবে এখানে। আছে গুচি, হুগো, বস, বারবারী, ডানহিল, ডলসে অ্যান্ড গাবানা ইত্যাদি।