নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইইউটি মেক্সিলারেশন ২০১৪

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) যন্ত্র ও কেমিকৌশল বিভাগের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর আয়োজিত হতে যাচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় ‘মেক্সিলারেশন ২০১৪’ প্রতিযোগিতা। এতে থাকছে রোবোটিক্স প্রতিযোগিতা, বিজনেস আইডিয়া কম্পিটিশন, প্রজেক্ট শোকেসিং, পোস্টার প্রেজেন্টেশন, মেকানিক্স অলিম্পিয়াড এবং সিএডি প্রতিযোগিতা। পুরস্কার হিসেবে রয়েছে সর্বমোট এক লাখ ৭৫ হাজার টাকা। মেক্সিলারেশনের রেজিস্ট্রেশন চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ: ওয়েবসাইট mecceleration.com
এবং ফেসবুকে পেজ www.fb.com/mecceleration

স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতার পাঠ
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) শুরু হয়েছে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভের সুযোগ। এ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস জানান, এখন নতুন ব্যাচের ভর্তি কার্যক্রম চলছে।
যোগাযোগ: ফোন: ০১৭৬৬৬৬৩৫৫৬-৮ www.sub.edu.bd