নোটিশ বোর্ড
বর্ষার পোশাকসাদা ও নীল রংকে প্রাধান্য দিয়ে বর্ষার পোশাক এনেছে অ্যাড্রয়েট। আছে শাড়ি, ফতুয়া, টপস, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি প্রভৃতি।এই ঋতুর পোশাকনীল, সবুজ ও সাদা রংকে প্রাধান্য দিয়ে বর্ষার পোশাক এনেছে তারা মার্কা। আছে পাঞ্জাবি, ফতুয়া, টপস প্রভৃতি। ব্যবহার করা হয়েছে পাতলা খাদি ও অ্যান্ডি সুতি কাপড়। পাওয়া যাবে ঢাকার আজিজ সুপার মার্কেট ও বেইলি রোডের তারা মার্কার শাখায়।আমের মেলাকামাল অ্যাগ্রো ফার্মের আয়োজনে ঢাকায় শুরু হলো আমের মেলা। ঢাকার ধানমন্ডি শেখ জামাল ক্লাবের মাঠ ও চকবাজারে তাজমহল টাওয়ারের সামনে চলছে এই মেলা। ১৪ জুন মেলার উদ্বোধন করেন কবি আসাদ চৌধুরী। চলবে ৫ আগস্ট পর্যন্ত।নতুন হোটেলঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে চালু হলো আবাসিক হোটেল সি শেল। উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের, সংসদ সদস্য বীর বিক্রম মঈনুল ইসলাম, সি শেল হোটেলের মালিক আমানুল্লাহ আমান প্রমুখ। জি এম কাদের বললেন, ‘উত্তরায় ভালো মানের আবাসিক হোটেলের অভাব ছিল। এই উদ্যোগ সেই অভাব অনেকটা পূরণ করতে পারবে।’পাঁচতলা এই হোটেলে তিন ধরনের ঘর আছে। ভাড়া পড়বে ১৮০০-৫৮০০ টাকা পর্যন্ত। এ ছাড়া মিটিং, কনফারেন্সের জন্যও জায়গা আছে। ফোন: ০১৭৫৬১৮৮৮৫১-২।তরুণদের পোশাকতরুণদের জন্য এই ঋতুতে পরিবারের উপযোগী পোশাক এনেছে মেনজ ক্লাব। গাঢ় রঙের প্রাধান্যে পাতলা কাপড়ে তৈরি হয়েছে শার্ট, টি-শার্ট ইত্যাদি।নালন্দা বিদ্যালয়ে ভর্তিছায়ানট পরিচালিত নালন্দা বিদ্যালয়ে ভর্তি শুরু হয়েছে। ২০১২ শিক্ষাবর্ষের ভর্তির ফরম দেওয়া হবে জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত। বুধবার বাদে সপ্তাহের অন্য যেকোনো দিন বেলা তিনটা ৩০ মিনিট থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ফরম নেওয়া যাবে। যেসব শিশুর বয়স চারের কম, তারাই শুধু ফরম নিতে পারবে। ঢাকার ধানমন্ডি, সড়ক ১৫-এ, ছায়ানটের কার্যালয় থেকে ফরম নেওয়া যাবে। ফোন: ৯১৩৩৭১৬।কেনাকাটায় ছাড়৩০ জুন পর্যন্ত ছাড়ের সময় বাড়াল ফ্যাশন হাউস অন্যমেলা। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, রাইফেলস স্কয়ার, বেইলি রোড, শুক্রাবাদ ও বনানীতে অন্যমেলার সব কটি শাখায়ই চলবে ছাড়। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ও শিশুদের পোশাক পাওয়া যাবে।সিলেটে ফ্যাশন হাউসফ্যাশন হাউজ রঙ এখন সিলেটে। ‘সময় রাঙানোর ব্রত’ নিয়ে চালু হয়েছে রঙ। সিলেট নগরের কেন্দ্রস্থল পূর্বজিন্দাবাজারের আজগর স্কয়ারের দ্বিতীয় তলায় এর অবস্থান। উদ্বোধন উপলক্ষ্যে রঙিন ছিল বিক্রয় কেন্দ্রের আশপাশ। সাজে সজ্জিত বিক্রয় কেন্দ্রের প্রবেশ মুখে রাখা ক্যানভাসটি রঙ তুলির আঁঁচড়ে রাঙিয়ে উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। অনুষ্ঠানে ঢাকা ও সিলেটের বিশিষ্টজন, শিল্পী, মডেল, রূপচর্চাশিল্পীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপর ক্রেতা ও শুভানুধ্যায়ীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে ‘রঙ’। পরে উপস্থিত সকলকে নরায়ণগঞ্জের পেয়ারা সন্দেশসহ ঐতিহ্যবাহী মুখরোচক খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। বিয়ের সাজঢাকার বনানীতে রেড বিউটি স্যালন দিচ্ছে বিয়ের সাজের নানা প্যাকেজ। গায়েহলুদ, বিয়ে, বৌভাত—তিনটি অনুষ্ঠানের সাজ এখান থেকে করালে পাবেন ছাড়। এ ছাড়া এখানকার রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল দেবেন সাজ ও পোশাক নিয়ে নানা পরামর্শ। ফোন: ০১৭১৪১১৮৬২৯।পুষ্টি বিষয়ে প্রশিক্ষণঢাকার ইস্কাটনে পুষ্টি বিষয়ে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিচ্ছে ডায়েট কাউন্সেলিং সেন্টার। পুষ্টিকর খাবার চেনা, তৈরি করা, বিভিন্ন বয়সের খাদ্যের চাহিদা, খাবার সংরক্ষণ প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ফোন: ০১৯১২০১৩৬৯৬।এই ঋতুর পোশাক‘বাদল দিনে’ শিরোনামে বর্ষা ঋতুতে পরিবারের উপযোগী পোশাক এনেছে নারায়ণগঞ্জের পোশাকের দোকান নকশা। এসব পোশাকে নীল, লাল, সবুজ প্রভৃতি রঙের প্রাধান্য আছে। এ ছাড়া আষাঢ় মাসজুড়ে এখানে কেনাকাটায় থাকছে ছাড়।