নোটিশ বোর্ড
নতুন নকশার পোশাকবর্ষায় নীল রঙের প্রাধান্যে নতুন নকশার পোশাক এনেছে ফ্যাশন হাউস ফড়িং। এ ছাড়া সবুজ, কালো, হলুদ, কমলা ইত্যাদি রংও যোগ হয়েছে। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শিশুদের পোশাক পাওয়া যাবে।পোশাকে ছাড়ফ্যাশন হাউস অ্যান্ডেজ দিচ্ছে কেনাকাটায় ছাড়। ১০ জুলাই পর্যন্ত অ্যান্ডেজের সব শাখায় শুধু নির্দিষ্ট কিছু পোশাকে এ ছাড় চলবে। এখানে শাড়ি, ফতুয়া, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি আছে। আম উৎসব৫ জুলাই পর্যন্ত ঢাকার গুলশানে হোটেল ওয়েস্টিনে চলবে আম উৎসব। প্রন অ্যান্ড ম্যাংগো সালাদ, চিকেন প্যাটিস উইথ ম্যাংগো সালসা, স্পাইসি ম্যাংগো অ্যান্ড চিকেন সালাদ, ম্যাংগো টেম্পুরা, জুস, চপ, স্মুদি, টার্ট, আইসক্রিম ইত্যাদি নানা রকম খাবার থাকবে এই আয়োজনে। ফোন: ৯৮৯১৯৮৮।পোশাকের নতুন দোকানঢাকার ধানমন্ডির প্লাজা এআর-এ চালু হলো পোশাকের দোকান জেভেন। ছেলেদের টি-শার্টসহ নানা পোশাক পাওয়া যাবে এখানে। শিক্ষার্থীদের জন্য থাকছে ১০ শতাংশ ছাড়।ছেলেদের জীবনযাত্রা নিয়ে পত্রিকাছেলেদের জীবনযাত্রা, ফ্যাশন, বিনোদন, প্রযুক্তি ইত্যাদি নিয়ে ভারতে প্রকাশ হয় মেনস ওয়ার্ল্ড পত্রিকাটি। আগামী মাস থেকে এটি পাওয়া যাবে বাংলাদেশেও। এ জন্য মেনস ওয়ার্ল্ড পরিচালনাকারী প্রতিষ্ঠান এমডব্লিউ-এর সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান উই এন্টারটেইনমেন্ট। ইন্টেরিয়র শিখতে চাইলে ইন্টেরিয়র ডিজাইন শেখার প্রতিষ্ঠান ইনস্রাক্স স্কুল অব ডিজাইনের যাত্রা শুরু হলো ঢাকার গ্রিন রোডে। অনিন্দ্য পণ্ডিত, এস এম আমিরুল আরেফিন এবং মোহাম্মদ তালেব এই তিনজন স্থপতির উদ্যোগে ২৩ তারিখে ঢাকার পান্থপথ মোড়ে ইনস্রাক্স তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। বুয়েটের স্থাপত্য বিভাগের সাবেক প্রধান মীর মোবাশ্বের আলী এবং স্থপতি নুরুর রহমান খান এর উদ্বোধন করেন। এখানে ইন্টেরিয়র ডিজাইনে এক বছর মেয়াদি ডিপ্লোমাকোর্স করানো হবে। ডিজাইন থিওরি, আর্কিটেকচারাল ড্রইং, কালার কম্পোজিশন, লাইটিং এনভায়রনমেন্ট ডিজাইনসহ নানা ধরনের কাজ শেখানো হবে। প্রথম ২০ জনের জন্য থাকছে বিশেষ ছাড়। ফোন: ০১৭১৮২৫৮৯৯৯নাচ-গান শিখতে হলেকেমন হবে বলুন তো, যদি সকালে উঠেই শোনেন যে আপনার আদরের সোনামণিটি গলা ছেড়ে রেওয়াজ করছে? অথবা বিকেল হলেই ঝুমুরের শব্দে সারা বাড়ি মাতোয়ারা হয়ে উঠছে? আবার স্কুলের বিতর্ক প্রতিযোগিতায় নাম লিখিয়ে আপনার সন্তানটি হয়ে উঠেছে সবার মধ্যমণি? আপনার সন্তানকে এমন করে গড়ে তোলায় সাহায্য করবে স্বপ্নকুঁড়ি নামের একটি প্রতিষ্ঠান। এখানে একসঙ্গে যেমন শিখতে পারবে নাচ-গান তেমনি এসবের পাশাপাশি দক্ষ হয়ে উঠবে কবিতা আবৃত্তি, উপস্থাপনা, অভিনয়, বিতর্কের মতো কর্মকাণ্ডেও। স্বপ্নকুঁড়ির প্রধান জুবাইদা নাহার বলেন, ‘প্রত্যেক শিশুই প্রতিভাধর। তবে আমরা বাবা-মায়েরা অনেক সময়ই বুঝতে পারি না শিশুর কোন দিকে আগ্রহ আছে। কোনো শিশু হয়তো ভালোবাসে নাচ আর আমরা তাকে ঠেলে দিই গানের দিকে। এ জন্য আমাদের এখানে একটি শিশুকে প্রথমে সব বিষয়ই চর্চা করানো হয় দুই বছর। তারপর যে বিষয়টিতে যে শিশুর ভালোলাগা বেশি বা দক্ষ, তখন সে বিষয়ে আরও এক বছরের ক্লাস নিই।’প্রতি বৃহস্পতি এবং শুক্রবার বিকেলে শিশুদের পদচারণে মুখর হয়ে ওঠে স্বপ্নকুঁড়ি চত্বর। সবাই পাঁচ থেকে ১২ বছরের। জুবাইদা নাহার আরও যোগ করেন, ‘আমরা শুধু মূলটা তৈরি করে দিতে চাই। ১২ বছর পর তারা হয়তো অন্য কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেবে। স্বপ্নকুঁড়ি হবে তাদের হাতেখড়ির স্থান।’ এখানে একসঙ্গে ছয়টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় শিশুদের। পাঁচ থেকে ১২ বছর বয়সী শিশুরা গান, নাচ, অভিনয়, কবিতা আবৃত্তি বা উপস্থাপনা শিখতে পারে।ঠিকানা: বাসা ২৪, রোড ১০৭, গুলশান-২, ঢাকা। ইকেবানা শিখুনঢাকায় রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনে চলছে ইকেবানা শেখার কোর্স। ফুল, পাতা, ডাল দিয়ে ভিন্ন রকম সাজানোর কায়দা শিখতে পারেন এখানে। ১ জুলাই থেকে শুরু হবে ক্লাস। ফোন: ০১৭১১১৪০০০০।জাগরীর আয়োজনে প্রতিযোগিতা তরুণ-তরুণীদের জন্য তৈরি নির্দলীয় স্বেচ্ছাসেবী সংগঠন জাগরী একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। শিরোনাম ‘আমার ভাবনায় রাজনীতি’। এখানে অংশগ্রহণকারীরা রাজনীতি নিয়ে তাঁদের চিন্তাভাবনা ও মতামত কার্টুন, ছড়া ও ছোট রচনা লিখে পাঠাতে পারবেন। প্রতিযোগিতার আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী আর্ট ক্যাম্প আয়োজন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যাতে করে ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব কিংবা নিকটবর্তী ক্যাম্পাসে এসে কার্টুন আঁকা, ছড়া বা টীকা লেখায় অংশ নিতে পারবে। দিনশেষে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। ‘আমার ভাবনায় রাজনীতি’ বিষয়ে কার্টুন পাঠাতে হবে এথ্রি বা এফোর আকারের কাগজে। আর ই-মেইলে *.jpg ফরম্যাটে ১২০০ x ১২০০ পিক্সেল, ৭২ রেজ্যুলেশনে পাঠাতে হবে। একই বিষয়ে ছড়া, কবিতা বা স্লোগান পাঠাতে হবে ১০০ শব্দের মধ্যে। ছোট রচনা বা টীকা পাঠাতে হবে ৩০০ শব্দের মধ্যে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। কার্টুন, লেখা বা ছড়া পাঠানোর ঠিকানা: জাগরী সচিবালয়, ক-৩২/৬ প্রগতি সরণি, হাইওয়ে হোমস, লেভেল ৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা। ই-মেইল: [email protected]। ফোন: ০১৭৫৯৫১৫৪৬৫। প্রতিযোগিতাটি আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন। বর্ষার রূপঢাকার বসুন্ধরা সিটিতে ফ্যাশন হাউস নিত্য উপহারে চলছে বর্ষার ছবি আর পোশাকের প্রদর্শনী। ‘ভরা বাদলের মাঝখানে’ নামে বর্ষার বিশেষ এই প্রদর্শনীটি শুরু হয়েছে ২৩ জুন। প্রদর্শনী উদ্বোধন করেন সংগীতশিল্পী খুরশীদ আলম। প্রদর্শনীর টি-শার্টগুলোতে চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর পাশাপাশি ছবি এঁকেছে বিভিন্ন বয়সের শিশুরা। তাদের চোখে বর্ষার বিভিন্ন রূপের বর্ণনা দিয়েছে ছবির মাধ্যমে। আর সেই ছবি দিয়েই তৈরি হয়েছে বিভিন্ন ধরনের পোশাক।নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান বলেন, শিশুদের কল্পনায় বর্ষা কেমন তা বোঝার জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখান থেকে বাছাই করা কিছু ছবি থেকে এই ছবি ও পোশাকের প্রদর্শনীটি করা হয়েছে। প্রদর্শনীতে আরও স্থান পেয়েছে ডিজাইনার চন্দ্রশেখর সাহা, ধ্রুব এষ, সব্যসাচী হাজরাসহ অনেকের ডিজাইন করা পোশাক।বর্ষার এই বিশেষ প্রদর্শনীটি নিত্য উপহারের বসুন্ধরা সিটি ও অজিজ সুপার মার্কেটের শাখায় ২৩ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।