নোটিশ বোর্ড
সিলেটে বিউটি পারলারসিলেটের শাহজালাল উপশহর, ৪৯/এ ব্লক-বি ঠিকানায় চালু হলো বিউটি পারলার ‘স্টুডিও টু থাউজেন্ড’। উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব শম্পা রেজা, রূপবিশেষজ্ঞ নিলোফার খন্দকার, মডেল ও উপস্থাপক মুনমুন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সুমনা হাসান প্রমুখ। অক্টোবর পর্যন্ত এখানে ৩০ শতাংশ মূল্যছাড় চলবে। ফোন: ০১৭১৩০৩৮৩৯৭।সৌন্দর্যচর্চার প্যাকেজ ঢাকার সাতমসজিদ রোডে র্যাংগস নীলু টাওয়ারে বোমন্ড সিসিলি বিউটি পারলার দিচ্ছে সৌন্দর্যচর্চার বিশেষ প্যাকেজ। এখানে বিয়ের সাজ করালেই তিনজনের পার্টি মেকআপ করানো যাবে বিনা মূল্যে। এ ছাড়া রিবন্ডিংয়ে চলছে ৫০ শতাংশ মূল্যছাড়। এখানে ছেলে ও শিশুদের জন্য আলাদাভাবে সৌন্দর্যচর্চা করানোর সুবিধা আছে।ফোন: ০১৯৩৭৭০৪৪৪১।ঈদ ফ্যাশন প্রতিযোগিতা বিনোদন ম্যাগাজিন আনন্দভুবন ঈদ ফ্যাশন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। দেশের যেকোনো পোশাক ডিজাইনার, বিক্রেতা বা নির্মাতারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। মোট ১৪টি বিভাগে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, ছোটদের পোশাক জমা নেওয়া হবে আগামী ৯, ১০ ও ১১ জুলাই। জমা দেওয়ার ঠিকানা: আনন্দভুবন, বেক্সিমকো মিডিয়া লিমিটেড, বেল টাওয়ার [লেভেল-১৩], বাড়ি-১৯, সড়ক-১, ধানমন্ডি, ঢাকা।ফোন: ০১৭১১৬৪০৭৮৬।রান্না প্রশিক্ষণঢাকার ধানমন্ডিতে গৃহসুখনে নারীদের জন্য রান্না প্রশিক্ষণ চলছে। শবে বরাতের নানা রকম হালুয়া ও ইফতার তৈরি শেখানো হচ্ছে। এ ছাড়া এখানে খাবার প্যাকেটজাত করা, সংরক্ষণ, পোশাক তৈরি, সৌন্দর্যচর্চা ইত্যাদি প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে।ফোন: ০১৭২০৬৭৬০৮০।বিয়ের ছবি তোলার প্যাকেজবিয়ের ছবি তোলার কয়েকটি প্যাকেজ দিচ্ছে ‘ওয়েডিং ডায়েরি’। সুপার সেভার সিম্পল প্যাকেজে ২০ হাজার টাকায় পাবেন মঞ্চ সাজানো, ছবি তোলা ও ভিডিও করা। সুপার সেভার স্মার্ট প্যাকেজে ৩৫ হাজার টাকায় পাবেন মঞ্চ সাজানো, ছবি তোলা, ভিডিও, প্রজেক্টর ও ছবির অ্যালবাম তৈরি করানোর সুযোগ। আর সুপার সেভার স্ট্যান্ডার্ড প্যাকেজে থাকছে ৫৫ হাজার টাকায় মঞ্চ সাজানো, ছবি, ভিডিও, সরাসরি ভিডিও করা, ডিজিটাল ছবির অ্যালবাম ও সংগীত।ফোন: ০১৯৭৯৯৯৩৩৩৯। ওয়েবসাইট: www.weddingdiary.com.bdনানা বিষয়ে প্রশিক্ষণঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন দিচ্ছে নানা বিষয়ে প্রশিক্ষণ। এখানে ইন্টেরিয়র ডিজাইন, ইভেন্ট ম্যানেজমেন্ট, ছবি তোলা ইত্যাদি বিষয় শেখা যাবে। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।বনসাই তৈরি ঢাকায় রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের উদ্যোগে চালু হচ্ছে দুই মাসব্যাপী বনসাই প্রশিক্ষণ কোর্স। ক্লাস শুরু ৮ জুলাই থেকে।ফোন: ০১৭১১১৪০০০০।ব্যাগ ও জুতানতুন নকশার জুতা ও ব্যাগ এনেছে ‘এনা লা মোড’। বর্ষপূর্তি উপলক্ষে এখানে এখন পাওয়া যাবে এক হাজার টাকার গিফট ভাউচার, যা উপহার দিতে পারেন প্রিয়জনদের। এখান থেকে পোশাকের সঙ্গে মিলিয়ে পছন্দমতো ব্যাগ ও জুতা তৈরি করিয়ে নেওয়া যাবে। ঢাকার গুলশানের পিংক সিটি শপিং কমপ্লেক্স এবং উত্তরার ৬ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে তাদের দুটি শাখাতেই পাওয়া যাবে এসব। শিক্ষার্থীদের জন্য উপহারস্কুলের শিক্ষার্থীদের পড়াশোনায় সাহায্যকারী ওয়েবপোর্টাল হলো চ্যাম্পস টুয়েন্টি ওয়ান। এখানে সারা বছরের জন্য নিবন্ধন করালেই একটি স্কুলব্যাগ পাওয়া যাবে বিনা মূল্যে। নিবন্ধন করালে পাবেন সিলেবাস অনুযায়ী সারা বছরের অধ্যায়ভিত্তিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা। সে সঙ্গে রয়েছে প্রতিটি প্রশ্নের বিশ্লেষণধর্মী উত্তর।ফোন: ০১৭৪০২১২১২১। ঈদের পোশাক তৈরিনারায়ণগঞ্জের ফ্যাশন হাউস নকশা দিচ্ছে ঈদের পোশাক তৈরি করে নেওয়ার সুযোগ। এখানে কাপড় ও নকশা পছন্দ করে দিলে তারা বানিয়ে দেবে আপনার পছন্দমতো পোশাক। ১৫ জুলাই পর্যন্ত এ সুযোগ থাকবে। ফোন: ০১৯৭০৭৯৩৯৮৪।কেকের নতুন দোকানঢাকার ধানমন্ডি সড়ক ৯/এ-তে চালু হলো কেক-পেস্ট্রির দোকান নিউট্রিয়েন্টের নতুন শাখা। এখানে নানা স্বাদের কেক, পেস্ট্রি কেনা ও ফরমায়েশ দিয়ে তৈরি করা যাবে। ফোন: ০১৮২১৯৮০০১২।নতুন খাবারকফি ওয়ার্ল্ড উদ্যাপন করছে ব্লু বেরি টাইম। কফি ওয়ার্ল্ডে নতুন যোগ হলো ব্লু বেরি। যাঁরা মিষ্টি খেতে ভালোবাসেন, তাঁদের জন্য এ নতুন আয়োজন। রয়েছে ব্লু বেরি চিজকেক ফ্রাপে, ব্লু বেরিও ক্রিম চিজ ওয়াফল, ব্লু বেরি সানডেস, ডাবল বেরি ডিলাইট। এ ছাড়া পাওয়া যাবে আগের সব মেন্যু। এই গ্রীষ্মের বিশেষ পানীয় ম্যাংগো স্মুদি, স্ট্রবেরি, ওয়াটার মেলন ডিলাইটসসহ বিভিন্ন সুস্বাদু খাবার পাওয়া যাবে। কফি ওয়ার্ল্ডের সব শাখায় একসঙ্গে উদ্যাপিত হবে ‘ব্লু বেরি টাইম’।