নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষার পোশাকফ্যাশন হাউস রঙের বর্ষা সংগ্রহের পোশাকে কদমফুল, ছাতা ও বৃষ্টির বিভিন্ন মোটিফের কাজ প্রাধান্য পেয়েছে। পোশাকে নীল রং ছাড়াও সবুজ, কমলা, ছাই, কালো, লেবু ও নানা হালকা রঙের ব্যবহার করা হয়েছে। আছে সুতি কাপড়ে তৈরি শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, ছেলে-মেয়েদের কুর্তা, টি-শার্ট। আরও পাবেন ছাতা, ব্যাগ ও বিভিন্ন শিল্পীর বর্ষার গান নিয়ে সিডি। জুতার দোকান রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের সপ্তম তলায় ‘গ্যালারি এপেক্স ফ্ল্যাগশিপ স্টোর’ চালু হয়েছে সম্প্রতি। ১৫ হাজার বর্গফুট আয়তনের গ্যালারি এপেক্স স্টোরটি দেশের মধ্যে বড় বিক্রয়কেন্দ্র। নারী, পুরুষ ও শিশুদের রয়েছে আলাদা জায়গা, যেখানে পাবেন জুতো-স্যান্ডেলের বড় সংগ্রহ। পাশাপশি মোজা ,জুতা পরিষ্কারের বা যত্ন নেওয়ার উপকরণ যেমন-কালি, ব্রাশ । পাবেন চামড়ার তৈরি ওয়ালেট, মানিব্যাগ, বেল্ট প্রভৃতি।ওয়েস্টিনে ব্রেড ফিস্টপয়লা দর্শনে ধোঁকাই খেতে হয়! টেবিলে সাজানো ব্রেডগুলো দেখে মনে হবে, এ যেন একগুচ্ছ ফুল কিংবা একটা ফ্রিজবি; হাতে নিয়ে ছুড়ে মারা যাবে! আবার আরেকটা ব্রেড দেখতে ঠিক সূর্যমুখী ফুলের মতো। কিংবা দেয়ালে দাঁড় করিয়ে রাখা ব্রেডটা দেখে গাছের গুঁড়িই মনে হবে প্রথম প্রথম। এই বিচিত্র ব্রেডগুলো দেখা যাবে ঢাকার ওয়েস্টিন হোটেলের ট্রিটস রেস্তোরাঁয়। ১০ জুলাই থেকে ১০১ রকম ব্রেড নিয়ে সেখানে আয়োজন করা হয়েছে ‘ব্রেড ফিস্ট’। বিশ্বের নানা দেশের নানা নামের এই ব্রেডগুলো নিয়ে ব্রেড ফিস্ট চলবে ১৬ জুলাই পর্যন্ত। এখানে এসে নিতে পারেন ওটমিল, ব্রাউন, ফার্ম হাউস, ফ্রেঞ্জ বাগেট, ডোনাট, সানফ্লাওয়ারের মতো রকমারি ব্রেডের স্বাদ। ব্রেড ফিস্ট খোলা থাকছে দিনরাত ২৪ ঘণ্টা।ঘরে বসে কেনাকাটা৫ জুলাই উত্তরার পিজা ইন রেস্টুরেন্টে হয়ে গেল স্মার্টেক্স ফ্যাশন হাউসের বিশেষ সার্ভিস ই-কমার্স এবং গিফট ভাউচারের আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন মোহাম্মদ ফুডস অ্যান্ড এলাইড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ একরামুজ্জামান। এদিন স্মার্টেক্সের পরিচালক মুজিবুর রহমান বলেন, ‘ই-কমার্স সার্ভিসের মাধ্যমে গ্রাহকেরা এখন থেকে অনলাইনে শপিং করতে পারবেন। অর্থাৎ ঘরে বসেই তাঁরা স্মার্টেক্সের পণ্য কিনতে পারবেন। এ জন্য তাঁদের ব্র্যাক ব্যাংকের ভিসা অথবা মাস্টার কার্ড থাকলেই চলবে। আর পণ্য কেনার পর পছন্দ না হলেও গ্রাহকদের চিন্তিত হওয়ার কারণ নেই। সাত দিনের মধ্যে পণ্যটি পাল্টিয়ে অন্য কোনো পছন্দের পণ্য নিতে পারবেন।’ গিফট ভাউচার সম্পর্কে তিনি বলেন, ‘আপনি প্রিয়জনকে স্মার্টেক্সের গিফট ভাউচার উপহার দিতে পারবেন। তিনি সেই গিফট ভাউচার দেখিয়ে স্মার্টেক্সের যেকোনো শাখা থেকে কিনতে পারবেন পছন্দের পণ্য।’ পোশাকের দোকানঢাকা ক্যান্টনমেন্ট, পুরোনো কচুক্ষেত এলাকায় চালু হলো পোশাকের দোকান মিনাবালীর নতুন শাখা। এখানে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট ইত্যাদি পাওয়া যাবে। এসব পোশাকে এমব্রয়ডারি, স্প্রে, ব্লকপ্রিন্ট, অ্যাপ্লিক ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে।বিমান টিকিট জিতুনঢাকার এয়ারপোর্ট রোডে ঢাকা রিজেন্সি হোটেলে খাওয়াদাওয়া করে পেতে পারেন জেট এয়ারওয়েজের সৌজন্যে ঢাকা-মিলান-ঢাকা, ঢাকা-মুম্বাই-ঢাকা বিমান টিকিট। এখানকার গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে স্যাটারডে ব্রাঞ্চে অংশ নিলে এ সুযোগ পাবেন। শিশুদের খাবার পাবেন বিনা মূল্যে। ৩০ জুলাই পর্যন্ত প্রতি শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ সুযোগ থাকবে। ফোন: ০১৭১৩৩৩২৫৯৯।নতুন পোশাকের দোকানঢাকার খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটে চালু হলো নতুন পোশাকের দোকান প্রাচীন। ১ জুলাই এর উদ্বোধনের দিনে ছিলেন শিল্পী ভাস্কর রাসা। তিনি বলেন, ‘নিজের দেশকে ভালবাসুন, দেশের ঐতিহ্যকে ধারণ করুন।’ এখানে পাওয়া যাবে টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, মেয়েদের টপ, কামিজ ইত্যাদি।সৌন্দর্যচর্চায় ছাড়ঢাকার ধানমন্ডি চার নম্বর সড়কে মমতাজ প্লাজায় বিথী’স হারবাল দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়। বিয়ের সাজ, চুল রিবন্ডিং ইত্যাদিতে ছাড় চলছে। ত্বক ও চুল পরীক্ষা করে নানা সমস্যার সমাধান দেওয়া হচ্ছে। ফোন: ০১৯২৩৭৫৭৯৫৯। অন্দরসাজের প্রতিষ্ঠানদখিনের জানালা দিচ্ছে অন্দরসাজের নানা প্যাকেজ। ঘর, অফিস সাজাতে সাহায্য নিতে পারেন তাদের। ফোন: ০১৭১৬৩২২২৯৭।শাড়িতে বর্ষার প্রকৃতিবর্ষার প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন শাড়ির নকশা করেছে ফ্যাশন হাউস লাল সাদা নীল হলুদ। নীল রঙের প্রাধান্যে তৈরি হয়েছে সুতি শাড়ি। প্রাকৃতিক রং, হ্যান্ডপেইন্ট, বাটিক ইত্যাদি দিয়ে কাজ করা হয়েছে। পাওয়া যাবে ঢাকার আজিজ সুপার মার্কেট, রাইফেলস স্কয়ার এবং মোহাম্মদপুরে তাদের শাখায়।আলোকচিত্র প্রতিযোগিতাঅনলাইনভিত্তিক রেডিও সার্কেল-এর উদ্যোগে চলছে আলোকচিত্র প্রতিযোগিতা। গত জুন থেকে শুরু হয় এ আয়োজন। প্রাথমিকভাবে জমা পড়ে আট হাজার ছবি। সেখান থেকে ৪০টি ছবি বেছে নেয়া হয় চূড়ান্ত পর্বের জন্য। এখন চলছে চূড়ান্ত পর্বের ভোটিং। ওরিয়েন্টাল ড্রিমল্যান্ডের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ী পাবেন একটি প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরা। ছবি দেখতে এবং পছন্দের ছবিকে ভোট করতে যেতে হবে রেডিও সার্কেলের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজে। ঠিকানা : ww.facebook.com /radiocircleখাওয়া আর সিনেমা দেখাঢাকার বনানীর হোটেল প্ল্যাটিনাম সুইটস আয়োজন করেছে বড় পর্দায় চলচ্চিত্র দেখার সুযোগ। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় এ আয়োজন। ঢোকার পর দেওয়া হবে পপকর্ন ও লেমনেড। সঙ্গে থাকছে বুফে ডিনার। আর এই সবকিছু পাবেন ৬৫০ টাকায়। ফোন: ৮৮৩১৪০৯।