নোটিশ বোর্ড
ঈদের পোশাকফ্যাশন হাউস রঙের ঈদ আয়োজনে থাকছে ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া। উজ্জ্বল রঙের প্রাধান্যে তৈরি হয়েছে এসব পোশাক। পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টিশার্ট, ব্যাগ, গয়না ইত্যাদি। ২২ জুলাই থেকে রঙের সব শাখায় এসব পাওয়া যাবে। বর্ষার পোশাকবর্ষার প্রকৃতিকে থিম ধরে নতুন নকশার পোশাক এনেছে ফ্যাশন হাউস কে ক্র্যাফট। ‘পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন নেচে উঠে’ শীর্ষক এ আয়োজনে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, মেয়েদের ফতুয়া, স্কার্ট, টপ, ছেলেদের ফতুয়া, শার্ট, পাঞ্জাবি, টিশার্ট এবং শিশুদের পোশাক। জুতারদোকানঢাকার বনানীতে চালু হলো জুতার দোকান শিমার। ১৫ জুলাই এর উদ্বোধনী দিনে এসেছিলেন রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিল এবং মডেল নোবেল। শিমারের পরিচালক মাহজাবিন সাইদ জানান, জুতার সঙ্গে মানিয়ে গয়না আর ব্যাগও আছে শিমারে। মিরপুরে পোশাকের দোকানঢাকার মিরপুর ১ নম্বরে চালু হলো জেন্টাল পার্কের নতুন শাখা। এখানে ছেলেদের প্যান্ট, শার্ট, টিশার্ট ইত্যাদি পাওয়া যাবে।ঈদের পোশাকঢাকার বসুন্ধরা সিটিতে লেভেল চারে যারিফ ফ্যাশন এনেছে উ ৎ সবধর্মী শাড়ি ও সালোয়ার-কামিজ। জামদানি, মসলিন, সিল্ক কাপড়ের পোশাকে নকশা করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, কারচুপি মাধ্যমে। প্রবাসীদের জন্য অনলাইনেও যারিফ ফ্যাশনের পোশাক কেনার সুযোগ আছে। ওয়েবসাইট: www.zariffashion.comনতুন বিউটি পার্লার৮ জুলাই ঢাকার মোহাম্মদপুরের রিং রোডে চালু হলো নতুন বিউটি পার্লার লিংগারিং লুক। এখানে ত্বক ও চুলের সৌন্দর্যচর্চার নানা ব্যবস্থা আছে। উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। ফোন: ৯১১২৮৩৫।কেনাকাটায় ছাড়ঢাকার মিরপুর রোডে ধানমন্ডি প্লাজায় সৃজনী দিচ্ছে কেনাকাটায় ছাড়। এখানে পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, ওড়না, উপহারসামগ্রী, হ্যান্ডব্যাগ, প্রসাধনী, গয়নাসহ বিভিন্ন পণ্য আছে। চলবে ৩০ জুলাই পর্যন্ত। সৌন্দর্যচর্চার আয়োজনফিলার এবং বোটক্স পদ্ধতি নিয়ে এল লেজার ট্রিট। বলিরেখা দূর করার জন্য ব্যবহূত হয় বোটক্স পদ্ধতি। আর মুখের বিভিন্ন অংশ ভরাট করে নুতন রূপ আনা হয় ফিলারের মাধ্যমে। এ ছাড়া লেজার ট্রিটে ত্বক ও চুলের নানা সমস্যা দূর করার প্রযুক্তি আছে। পাইকারি শাড়ি ঈদে অনেকেই একবারে অনেক শাড়ি কেনেন। আবার নতুন পোশাকের দোকান চালু হয় ঈদ উপলক্ষে। পুরোনো অনেক দোকান সাজানো হয় নতুন আঙ্গিকে। এ জন্য পাইকারি শাড়ি কিনতে আসতে পারেন ঢাকার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ছয়তলায় ফরোয়ার্ডে। এখানে তাঁত, জামদানি, জুট কটন ইত্যাদি সব ধরনের শাড়ি পাওয়া যাবে।রান্না শিখুনঢাকার ধানমন্ডির এপিক ইনস্টিটিউটের আয়োজনে ২৭ ও ২৮ জুলাই চলবে রান্না প্রশিক্ষণ। রান্নাবিদ রাহিমা সুলতানার তত্বাবধানে রাইস কুকারে রান্না এবং শিশুদের টিফিন ও স্ন্যাকস তৈরি শেখানো হবে এতে। ফোন: ০১৭১৬-৭৪৯৪৭৯