নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাড়ি প্রদর্শনীফ্যাশন হাউস কে ক্র্যাফটের আয়োজনে ঢাকার ধানমন্ডিতে দৃক গ্যালারিতে শুরু হচ্ছে শাড়ি প্রদর্শনী। ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। মেয়েদের টি-শার্টকার্টুনের মোটিফ ব্যবহার করে মেয়েদের জন্য টি-শার্ট এনেছে একস্ট্যাসি। এ ছাড়া এখানে জিন্স, নানা রকম ক্যাজুয়াল ও ফরমাল পোশাক পাওয়া যাচ্ছে। একস্ট্যাসির সব শাখাতেই পাবেন এসব পোশাক।ইফতারের আয়োজনঢাকার গুলশানে হোটেল ওয়েস্টিনের আয়োজনে থাকছে বিশেষ ইফতার। নানা রকম ফলের রস, হালিম, জিলাপি, পাকোড়া, কাবাব, চাট ইত্যাদি থাকছে। ইফতারির বক্সও পাওয়া যাবে।জমকালো পোশাকজুট কটন, কাতান, বেনারসি ইত্যাদি কাপড়ে তৈরি জমকালো নকশার পোশাক এনেছে ড্রেসলাইন। সাদা, মেরুন, লাল ইত্যাদি রং ব্যবহার করা হয়েছে পোশাকে। পাওয়া যাবে ঢাকার নিউমার্কেট ও বসুন্ধরা সিটিতে তাদের শাখায়।থাই খাবার উৎ সবঢাকার র‌্যাডিসন হোটেল ও ব্যাংকক এয়ারওয়েজের উদ্যোগে র‌্যাডিসনে চলছে থাই খাবার উৎ সব। চলবে ২৮ জুলাই পর্যন্ত। থাইল্যান্ড থেকে আসা দুজন শেফ রান্না করবেন বিশেষ সব থাই খাবার। এ ছাড়া এখানে খেলে র‌্যাফল ড্রতে জিতে নিতে পারেন দুটি ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন বিমান টিকিট।মৌলভীবাজারে নতুন দোকানলেইস ফিতা বুটিক শপের নতুন শাখা উদ্বোধন হয়েছে মৌলভীবাজারে। ৫ জুলাই শহরের পুরাতন হাসপাতাল রোডের ব্রাদার্স মার্কেটে চালু হওয়া এই দোকানে সালোয়ার-কামিজ, শাড়ি ইত্যাদি পোশাক পাওয়া যাবে।অন্দরসজ্জা প্রশিক্ষণরেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের উদ্যোগে শুরু হচ্ছে অন্দরসজ্জা প্রশিক্ষণ। ৩০ জুলাই থেকে ক্লাস শুরু হবে। ২২ জুলাই এ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। পোশাকের মেলাউইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে শুরু হবে ঈদ পোশাকের মেলা। ৯ থেকে ১৩ আগস্ট ঢাকার গুলশানের ইমানুয়েলস ব্যাংকুয়েট হলে চলবে এই মেলা। এতে পাশের দেশগুলো থেকেও ডিজাইনাররা অংশ নেবেন। এতে অংশ নিতে চাইলে ৩০ জুলাই পর্যন্ত স্টল বুকিং দেওয়া যাবে। ফোন: ৮৬১৯৫২১-৪।পোশাক প্রদর্শনীডি ফাইভের আয়োজনে ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হচ্ছে পোশাক প্রদর্শনী। ২৮ জুলাই উদ্বোধন করা হবে এক ফ্যাশন শো। ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে।ঈদের শার্টঈদে নতুন নকশার শার্ট এনেছে শার্ট গ্যালারি। ঢাকার এলিফ্যান্ট রোড ও গুলশান পিংক সিটি শপিং কমপ্লেক্সে তাদের শাখায় পাওয়া যাবে তৈরি শার্ট ও শার্টের কাপড়। বিভিন্ন রকম সাদা কাপড়ের বড় সংগ্রহ রয়েছে তাদের। এ ছাড়া কাপড় নিয়ে এলে শার্ট বানিয়েও নিতে পারবেন।হস্তশিল্প মেলাশামস্ শিল্পাঙ্গনের আয়োজনে ১২ আগস্ট দিনব্যাপী চলবে হস্তশিল্প মেলা। এর সঙ্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও চলবে। অনুষ্ঠান হবে ঢাকার তেজগাঁও ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। স্টল বরাদ্দের জন্য যোগাযোগ করতে হবে ২৯ ও ৩০ জুলাই বিকাল ৩.৩০ মিনিট থেকে ৫.৩০ মিনিট পর্যন্ত। ফোন: ০১৭১৫০১৩৪৪৭।নতুন নকশার শাড়িঢাকার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে ফরোয়ার্ড এনেছে নতুন নকশার নানা রকম শাড়ি। আছে জামদানি, জুট কটন, টাঙ্গাইল ইত্যাদি শাড়ি। ঈদে পাইকারি শাড়ি কেনার জন্য আসতে পারেন এখানে। নানা রকম ইফতারিরমজান মাসে ন্যান্দোসের আয়োজনে থাকছে নানা রকম ইফতারি। হাংরি, ভেরি হাংরি ও ভেরি ভেরি হাংরি নামের তিনটি মেন্যুতে থাকছে ভিন্ন ভিন্ন খাবার। পেরি পেরি চিকেন, চিকেন স্টেক, চিকেন এসপেটাডা, পানীয়, সালাদ ইত্যাদি থাকছে এই আয়োজনে।