নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুনভাবে ফারজানা শাকিল’সদীর্ঘ আট বছর পরে নতুনভাবে যাত্রা শুরু করল রূপচর্চাকেন্দ্র ফারজানা শাকিল’স মেকওভার স্যালুন। ঢাকার ধানমন্ডির ২৮ নম্বর রোডেই প্রথম শুরু হয় এর পথচলা। সেখান থেকে স্থানান্তরিত হয়ে ২৯ জুলাই ধানমন্ডির ২৭ নম্বর রোডে বড় পরিসরে নতুনভাবে চালু হলো এই রূপচর্চাকেন্দ্র। এর ব্যবস্থাপনা পরিচালক ফারজানা শাকিল বলেন, ‘শুধু গ্রাহকদের অনুপ্রেরণায় আমাদের আজকের এই অবস্থানে আসা সম্ভব হয়েছে। গ্রাহকদের আরও সুবিধা দিতে সুবিশাল পরিসরে সাজানো হয়েছে রূপচর্চাকেন্দ্রটি। এখানে স্পা, মেকওভার, ফেসিয়াল, ব্রাইডাল ও স্কিন কেয়ারে আরও আধুনিক পদ্ধতিতে সেবা দেওয়া হবে। তবে ৭ আগস্ট থেকে এই নতুন স্থানে সেবা নিতে পারবেন গ্রাহকেরা।’ এ ছাড়া ফারজানা শাকিল’স মেকওভার স্যালুন ব্যাংককের ভেজথানি হাসপাতাল থাইল্যান্ডের সঙ্গে অংশীদারির ভিত্তিতে বাংলাদেশে ত্বকবিষয়ক সেবা ও পরামর্শ দেবে। ঈদের নতুন পোশাকঢাকার উত্তরায় ক্যানভাস ওয়ার্ল্ড ঈদের নতুন পোশাক নিয়ে এসেছে। এখানে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, টপ ইত্যাদি পাওয়া যাবে। ঈদের পোশাকগুলোতে ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি, এপ্লিকের কাজ হয়েছে। ক্যানভাস ওয়ার্ল্ড উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে অবস্থিত। দশম বছরে দশম শাখাদশ বছর পূর্তিতে বাংলার মেলা চালু করল দশম শাখা। ২২ জুলাই নিউ বেইলি রোডে ‘বেইলী ফিয়েস্তা শপিং সেন্টার’-এর দ্বিতীয় তলায় এ শাখার যাত্রা শুরু হয়। উদ্বোধন করেছেন বাংলার মেলার চেয়ারম্যান সাবেক সচিব লু ৎফুল্লাহিল মজিদ। সঙ্গে ছিলেন বাংলার মেলার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম গোলাম মাওলা ও অন্য পরিচালকেরা।রূপচর্চায় ছাড়রোজার মাসে বীথিস হারবালে পাওয়া যাবে ছাড়। ত্বক ও চুলের বিভিন্ন আয়োজনে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় চলবে ১৫ রোজা পর্যন্ত।ঈদ আয়োজনফ্যাশন হাউস অ্যাঞ্জেলিনা ঈদ উপলক্ষে নিয়ে এসেছে কামিজ, শাড়ি ও মেয়েদের ফতুয়া। নকশা হিসেবে ব্যবহার করা হয়েছে গ্রাফিকস ও ফুল। রং হিসেবে প্রাধান্য পেয়েছে সবুজ, ম্যাজেন্টা, নীল ও মেরুন।রান্নার প্রশিক্ষণপবিত্র রমজান এবং ঈদ সামনে রেখে রন্ধনশৈলী আয়োজন করেছে প্রতিটি এক দিনের স্পেশাল কোর্স। এখানে শেখানো হবে রমজানের ইফতার এবং ঈদের জন্য বিশেষ রান্না। শেখাবেন ফারজানা ইসলাম। ফোন: ০১৬৭৬৮২৮১৫২।ঈদে সিগনেচার পোশাকঢাকার গুলশান-১-এ চালু হলো ফ্যাশন হাউস ওগান সিগনেচার কালেকশন। ভারত ও পাকিস্তানের অলংকারক রিতু কুমার, হেনা কোচার, কবিতা ভানিতা, রাচনা কুমার ও প্রীতি এস কুমারের পোশাক নিয়ে সাজানো হয়েছে ওগান। পোশাকের সম্ভার খুঁজে পাওয়া যাবে সাধারণ সুতির পোশাক থেকে জমকালো সালোয়ার কামিজ, কাফকান ও কুর্তা। এ ছাড়া থাকছে গয়না ও জুতা। ফোন: ৯৮৯৫৮৮১।বিশেষ ছাড়হেয়ারোবিক্স ব্রাইডাল পুরো রমজান মাসে নারীদের জন্য দিচ্ছে দুটি বিউটি প্যাকেজ। প্রথমটিতে ফেসিয়াল, হ্যান্ডস কেয়ার, ফুটস কেয়ার, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার কাটিং ও আই ব্রো থ্রেডিং। এসব সার্ভিস একসঙ্গে নিলে খরচ পড়বে এক হাজার সাত শ টাকা। দ্বিতীয় প্যাকেজে হেয়ার রিবন্ডিংয়ের সঙ্গে থাকছে ফ্রি হেয়ার ট্রিটমেন্ট ও ফ্রি হেয়ার স্টাইলিং।মেনজ স্পা সেলুনে লাকি ডিপ‘পৃথিবী থেকে ক্ষণিকের অবসর’ স্লোগান নিয়ে গ্রাহকদের জন্য নতুন আয়োজন শুরু করেছে পারসোনা অ্যাডামসের বনানী শাখা। ৩১ জুলাই বনানীর ১১ নম্বর সড়কে পারসোনা অ্যাডামসের নিজস্ব অঙ্গন ‘মেনজ স্পা সেলুন’-এ আয়োজন করা হয়েছিল এক লাকি ডিপের। এতে অংশ নেওয়ার মাধ্যমে গ্রাহকেরা পেয়েছেন এসার ল্যাপটপ, অ্যাপল আইপড ও নকিয়া মোবাইল ফোনসেট।কে ক্র্যাফটের শাড়ি প্রদর্শনীফ্যাশন হাউস কে ক্রাফট তাদের ঈদের শাড়ির সমাহার নিয়ে ধানমন্ডির দৃক গ্যালারিতে আয়োজন করেছে একটি শাড়ি প্রদর্শনীর। গত ২৯ জুলাই থেকে শুরু হয়ে এই শাড়ি প্রদর্শনী চলে ৩১ জুলাই পর্যন্ত। আকর্ষণীয় কিছু শাড়ির সংগ্রহ দেখা যাবে কে ক্রাফটের এই শাড়ি প্রদর্শনীতে। প্রদর্শনী সম্পর্কে কে ক্র্যাফটের পরিচালক খালিদ মাহমুদ খান বলেন, শোরুমগুলোতে গ্রাহকেরা সব শাড়ি একসঙ্গে দেখতে পারেন না। অনেক সময় দেখা যায়, ভালো শাড়ি হয়তো কারও নজরেই এল না। সে জন্যই এই প্রদর্শনীর আয়োজন করা, যেন অনেক শাড়ি একসঙ্গে ক্রেতা দেখতে পারেন এবং পছন্দ হলে কিনতে বা অর্ডার দিতে পারেন। কে ক্র্যাফটের প্রধান নির্বাহী শাহনাজ খান বলেন, ‘এই প্রদর্শনীতে ১০০ Aাইটেমের শাড়ি আছে। তবে একই রকম ডিজাইনের এবং একই কাজের অন্য রঙের শাড়িও আমাদের কাছে আছে। সব শাড়ি অনেক দিন ধরে, অনেক যত্ন করে তৈরি করা। সিল্ক, হাফসিল্ক, মসলিন সিল্কের শাড়ি ছাড়াও আরও শাড়ি আছে আমাদের সংগ্রহে।’ এ প্রদর্শনীতে কেবল স্থান পেয়েছে শাড়ি। অন্যান্য পোশাক নিয়ে হয়তো কিছুদিনের মধ্যেই আবার কে ক্র্যাফট হাজির হবে ক্রেতাদের সামনে। এ প্রদর্শনীর পোশাকগুলো পরে কে ক্র্যাফটের শোরুমে পাওয়া যাবে। অঞ্জন’স-এর নতুন শাখাঢাকার বনানী ১১ নম্বর রাস্তা ধরে খুব বেশি দূর এগোতে হলো না। খানিকটা এগিয়েই চোখে পড়ে গেল অঞ্জন’স-এর ১৪তম শাখা। চিনতে খুব বেশি কষ্ট হলো না। মূল ফটকের সজ্জাই চিনিয়ে দিল নতুন শাখাটি। গত ২৫ জুলাই বিকেল চারটায় ফিতা কেটে ১৪তম শাখার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন অনেক ফ্যাশন হাউস গড়ে উঠছে। আর দেশের চাহিদা মিটিয়ে তাদের পোশাক বিদেশে রপ্তানি হচ্ছে। আশা করি, অঞ্জন’স দেশের তৈরি পণ্যের সুনাম অক্ষুণ্ন রাখবে।’অন্যদিকে অঞ্জন’স-এর প্রধান নির্বাহী শাহীন আহম্মেদ বলেন, দোতলাবিশিষ্ট আয়তনে এটাই অঞ্জনস’-এর বড় শাখা। সামনে ঈদের ফ্যাশন ট্রেন্ড মাথায় রেখেই অঞ্জন’স এবারের পোশাকের ডিজাইন করেছে। কেবল পোশাকই নয়, পোশাকের সঙ্গে মানিয়ে ব্যাগ, স্যান্ডেল, গয়না কিংবা ঘর সাজানোর পণ্যের সমাহার ঘটবে এবারের এ শাখায়। দামটাও খুব বেশি নয়। সব ধরনের ক্রেতার সাধ্যের মধ্যেই থাকবে পণ্যগুলো। মূলত দেশীয় পোশাকের বড় বাজার তৈরি করাই অঞ্জন’স-এর লক্ষ্য।উত্তরায় ইনফিনিটি রাজধানীর উত্তরার গ্রাহকদের জন্য ইনফিনিটি নতুন শাখা চালু করেছে। ১৮ হাজার বর্গফুটের ইনফিনিটির এই শাখা ক্রেতাসাধারণের চাহিদা পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করলেন লুবনান ট্রেড কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান। ২৮ জুলাই উত্তরার সেক্টর-৩-এ এস বি প্লাজায় ‘ইনফিনিটি মেগা মল’-এর এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীতশিল্পী কিশোর, মডেল তারকা নোবেল, চিত্রনায়ক ফেরদৌস, দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, জয়া হাসান, পূর্ণিমা, অভিনেতা ও মডেল মোনালিসা, মুনমুন, ইমন, নিরব, সারিকা, মিম প্রমুখ উপস্থিত ছিলেন। ‘ইনফিনিটি মেগা মল’-এ পুরুষ, মহিলা ও শিশুদের যাবতীয় ফ্যাশনসামগ্রী যেমন—প্যান্ট, শার্ট, কমপ্লিট স্যুট, সালোয়ার-কামিজ, বিয়ের পোশাক (শেরওয়ানি, পাঞ্জাবি, শাড়ি), কসমেটিকস, জুতা, বেল্ট, টাই, ইলেকট্রনিকস, বাচ্চাদের খেলনাসহ আনুষঙ্গিক পণ্য পাওয়া যাবে। একই ছাদের নিচে পরিবারের সবার প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে। রঙ-এর শ্রদ্ধাসময় রাঙানোর স্বপ্ন ১৬ বছর আগে যাত্রা শুরু হয়েছিল ফ্যাশন হাউস রঙ-এর। এবার ফ্যাশন হাউসটি নিয়ে এসেছে ফ্যাশনের আরেক নতুন উদ্যোগ ‘শ্রদ্ধা’। গত ৩০ জুলাই বিকেলে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর বাংলাদেশ-ইউএই মৈত্রী শপিং কমপ্লেক্সে শ্রদ্ধার শোরুমটি উদ্বোধন করেছেন শিল্পী কাইয়ুম চৌধুরী ও ফেরদৌসী প্রিয়ভাষিণী। ফেরদৌসী প্রিয়ভাষিণী এদিন পরে এসেছিলেন রঙ-এর একটি নীল রঙের শাড়ি। বললেন, ‘পরিবারের বয়স্ক মানুষটির জন্য রঙ যে এভাবে আলাদা করে চিন্তা করেছে, এটাই আমার অনেক ভালো লাগছে।’ মোমবাতি জ্বেলে এবং ফুল ছিটিয়ে শোরুমের উদ্বোধন করেন দুজন। এরপর তাঁরা শুভেচ্ছাস্বরূপ একটি করে ছবি আঁকেন।পরিবারের শ্রদ্ধাভাজন ব্যক্তিটির জন্য বিশেষায়িত এই শাখা থাকবে নারী-পুরুষদের প্রয়োজনীয় আরামদায়ক পোশাক-পরিচ্ছদের সঙ্গে বেশ কিছু উপহারসামগ্রীও। সুতি, সিল্কের পাশাপাশি খাদি সুতার তৈরি বেশ কিছু মনোরম সামগ্রীও থাকছে শ্রদ্ধার কালেকশনে। রঙ-এর অন্যতম কর্ণধার বিপ্লব সাহা জানালেন, ‘রঙ এবারের প্রচেষ্টায় মূল্যমানের চেয়েও শ্রদ্ধা নিবেদনের জন্য উপযোগী নান্দনিক মাত্রাকে প্রাধান্য দিয়েছে সবার আগে। শুধু বিশেষ কোনো সময় নয়, এখন থেকে শ্রদ্ধা ব্র্যান্ড সারা বছর এভাবেই কাজ করে যাবে।’