নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারসোনার নতুন সেবাপারসোনা বিউটি স্যালোনে চালু হয়েছে অক্সিজেন ফেসিয়াল। অক্সি-ব্রাইট, অক্সি-কোলাজেন ও অক্সি-লিফটিং নামের তিনটি অক্সিজেন ফেসিয়াল সেবা দেওয়া হবে।মুখের ত্বকে অক্সিজেন ফেসিয়াল যন্ত্র দিয়ে দেওয়া হয়। অক্সি-ব্রাইট ফেসিয়াল বাড়ায় ত্বকের উজ্জ্বলতা, অক্সি-কোলাজেন ফেসিয়াল বলিরেখা দূর করার পাশাপাশি ত্বক আরও টানটান ও কোমল করে, অক্সি-লিফটিং ত্বকের বলিরেখা দূর করে। অক্সি-ব্রাইট এক হাজার ৭০০ টাকা, অক্সি-কোলাজেন এক হাজার ৮৫০ টাকা ও অক্সি-লিফটিং দুই হাজার টাকা।এ ছাড়া পবিত্র রমজান উপলক্ষে পারসোনা ও পারসোনা অ্যাডামসে ৫০০ থেকে তিন হাজার টাকার সৌন্দর্যসেবায় থাকছে ১৫ শতাংশ ছাড়। এই সুবিধা ১৫ রমজান পর্যন্ত থাকবে।সাত দোকান একসঙ্গেঢাকার ওয়ারীতে (১৫/এ র‌্যাংকিন স্ট্রিট) ২৭ জুলাই থেকে চালু হলো ফ্যাশন হাউস ৭ আনা। এক ছাদের নিচে পাওয়া যাবে সাতটি ফ্যাশন হাউস ঢাকঢোল, যোগী, বিসর্গ, কাপড়-ই-বাংলা, পৌষ, আবির্ভাব এবং বকুল’স-এর পোশাক। ঈদ উপলক্ষে ৭ আনায় ছেলে ও মেয়েদের পোশাকে বিশেষ আয়োজন থাকছে। ৭ আনার উদ্বোধন করেন নাসির উদ্দীন ইউসুফ ও এষা ইউসুফ।ঈদ ফ্যাশন প্রতিযোগিতা১৪টি বিভাগে ঈদের বিভিন্ন পোশাক নিয়ে শেষ হলো আনন্দভুবন ঈদ ফ্যাশন প্রতিযোগিতা ২০১১-এর বিচারকার্য। গত ২১ জুলাই ঢাকায় নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় এ প্রতিযোগিতার। ১৪টি বিভাগে ছিল শাড়ি এক্সক্লুসিভ, শাড়ি সিল্ক ও অন্যান্য, শাড়ি সুতি, সালোয়ার-কামিজ এক্সক্লুসিভ, সালোয়ার-কামিজ ও অন্যান্য, সালোয়ার-কামিজ সুতি, পাঞ্জাবি এক্সক্লুসিভ, পাঞ্জাবি সিল্ক ও অন্যান্য, পাঞ্জাবি সুতি, ফতুয়া মেয়ে, ফতুয়া ছেলে, শিক্ষার্থী বিভাগ, ছোটদের পোশাক ছেলে ও মেয়ে।প্রদর্শনী‘স্নিক পিক’ স্লোগান নিয়ে দুটি প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে সাতুরি। প্রদর্শনীতে তুলে ধরা হবে খ্যাতনামা ব্র্যান্ডের ব্যাগ, জুতা, অন্দরসজ্জার পণ্য, কসমেটিকস, পুরুষদের এক্সেসরিজ, প্রসাধনী, ওয়ালেট ও উপহারসামগ্রী। এখানে পাওয়া যাবে কোচ, নাইন ওয়েস্ট ও গেসের হ্যান্ডব্যাগ এবং এসটিলডার ও ম্যাক ব্র্যান্ডের প্রসাধনী।প্রদর্শনী চলবে ১১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত গুলশানের হোটেল লেক শোর-এ। পরবর্তী প্রদর্শনী হবে ১৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত বারিধারা ৭ নম্বর সড়কের ৪৯ নম্বর বাড়িতে। ঈদ পোশাকডুয়েট অ্যাড ঐতিহ্য ঈদে নিয়ে এসেছে ৩০ ডিজাইনের শার্ট। মোটিফ হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলার উ ৎ সব আর লোকজ ঐতিহ্য। রং হিসেবে প্রাধান্য পেয়েছে সাদা, নীল, কালো, সবুজ, হলুদ, কমলা, লাল প্রভৃতি। পর্দার নতুন কাপড়ঢাকার নবাববাড়ি ইসলামপুরে অবস্থিত এ হাকিম ট্রেডার্স আসন্ন ঈদ উপলক্ষে এনেছে নতুন পর্দার কাপড়। নিজস্ব উ ৎ পাদিত কাপড় ছাড়াও পাওয়া যাবে গ্রামীণ চেকের পর্দা। রূপচর্চায় বিশেষ ছাড়১ আগস্ট থেকে ঢাকার কায়া স্কিন ক্লিনিকের নানা রকম সেবায় বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ‘এভরিডে রেডিয়েন্স’ সেবায় থাকছে ৪০ শতাংশ ছাড়।এ ছাড়া অন্যান্য সৌন্দর্যসেবার একটি প্যাকেজ নিলে ১৫ শতাংশ এবং দুটি প্যাকেজে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।অ্যান্টি এজিং সেবা বোটোক্সে ২০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। অগ্রিম যোগাযোগের জন্য ‘কায়া’ লিখে এসএমএস করতে হবে ৬১৬১ নম্বরে। এই ছাড় চলবে ৩১ আগস্ট পর্যন্ত।সৌন্দর্যচর্চায় ছাড়ঈদ উপলক্ষে রেড বিউটি স্যালোন দিচ্ছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। ৫০০ টাকার বেশিদামের যেকোনে সেবা নিলেই পাওয়া যাবে এ সুযোগ। ১৫ রোজা পর্যন্ত থাকবে এই ছাড়।ঈদ আয়োজনবেইলি রোডে ফ্যাশন হাউস অ্যালফোসিতে ঈদে এনেছে শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, মেয়েদের সালোয়ার কামিজ, টপস ইত্যাদি। এ ছাড়া পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা ও স্যান্ডেল কিনতে পারবেন।ভিন্ন ধরনের ব্যাগ ও জুতাঈদ সামনে রেখে এনা লা মোড সব বয়সী নারী-পুরুষের জন্য আয়োজন করেছে জুতা, স্যান্ডেল ও ব্যাগ। জামদানি শাড়ি ও চিকেন কাপড় দিয়ে করা হয়েছে ব্যাগের ডিজাইন। জুতা তৈরিতে ব্যবহার করা হয়েছে বাটিকের নকশা।এ ছাড়া থাকবে পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা ও ব্যাগ।ঈদের পোশাক প্রদর্শনীঢাকার উত্তরায় ফারজানা’স বুটিক আয়োজন করেছে ঈদ পোশাকের প্রদর্শনী। বাড়ি-১/এ, সড়ক-১, সেক্টর-৫ ঠিকানায় প্রদর্শনীটি চলবে ৭-১০ আগস্ট পর্যন্ত। প্রদর্শনীতে পাওয়া যাবে বিভিন্ন ধরনের জামদানি শাড়ি। এ ছাড়া আরও পাওয়া যাচ্ছে তাঁতের শাড়ি, সালোয়ার কামিজ, মেয়েদের জুতা, মাটি ও তামার গহনা, প্রাকৃতিক রঙের থান কাপড় ও শিশুদের কাপড়।পরিবেশবান্ধব সামগ্রীঢাকার গুলশানে এথনিকা নিয়ে এসেছে ঘর সাজানোর সামগ্রী। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী হোম টেক্সটাইল এখানে পাওয়া যাবে। আদিবাসী টেক্সটাইল দিয়ে তৈরি সামগ্রী, হোগলা পাতার প্লেসমেট, মোড়া, রংবেরঙের কুশন কভার ও নানা ধরনের গৃহসজ্জার সামগ্রী খুঁজে পাবেন এথনিকায়। এখানকার সামগ্রী পরিবেশবান্ধব। এথনিকার অবস্থান রাস্তা-৭২, বাড়ি-৩, গুলশান-২ এলাকায়। পোশাকে উ ৎ সবের আমেজদর্জি বুটিক নিয়ে এসেছে এমব্রয়ডারি ও কারচুপির কাজ করা সালোয়ার কামিজ। কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে সুতি, মাদ্রাজি কটন, ভলভো কটন ও সুতি কাতান। ঈদের আমেজ আনতে উ ৎ সবধর্মী রং আনা হয়েছে। ছেলেদের রূপচর্চায় ছাড়মেনস্ কেয়ারের লালমাটিয়া ব্লক সি ও ধানমন্ডি ১৫ নম্বরের কেয়ারি প্লাজা শাখায় ফেসিয়াল সেকশনে চলছে ছেলেদের ফেসিয়াল উ ৎ সব। ফেসিয়ালসহ ঈদ উপলক্ষে যেকোনো সেবার ওপর ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড়।ঈদ আয়োজনঈদে ফ্যাশন হাউস তাজুশীর এনেছে বিভিন্ন রং ও নকশার পোশাক। এসব পোশাকের মধ্যে আছে সালোয়ার কামিজ, শাড়ি, টপস, ছেলেদের পাঞ্জাবি ও মেয়েদের গয়না। দেশীয় তাঁতের কাপড়ে বিভিন্ন হাতের কাজ ও প্রিন্টের মাধ্যমে এসব পোশাকের নকশা করা হয়েছে।পাইকারি শাড়ির খোঁজঈদ সামনে রেখে ঢাকায় অবস্থিত ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ফরোয়ার্ড ফ্যাশন হাউসে চলছে পাইকারি শাড়ি বিক্রয়। এখানে তাঁত, জামদানিসহ বিভিন্ন রকম শাড়ি পাওয়া যাবে। পোশাকের নতুন দোকানঢাকার আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের তিনতলায় রমরমা আয়োজন। যেন প্রথম এখানে এসেই কড়া নাড়ছে ঈদ। চারপাশে বেলুন আর লোকজনের সমারোহ। কারণ নতুন একটি ফ্যাশন হাউজের উদ্বোধন হচ্ছে। নাম লালবুড়ি। ৪ আগস্ট ফিতা কেটে লালবুড়ির উদ্বোধন করেন সংগীতশিল্পী ফেরদৌস আরা। ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের পাঞ্জাবি, টি-শার্ট, সালোয়ার কামিজ ও শাড়ি এনেছে লালবুড়ি। পাওয়া যাবে শিশুদের পোশাকও। এখানে মার্বেল জর্জেট, স্কিন প্রিন্ট বা জামদানি শাড়িও পাওয়া যাবে। কিছু জামদানি পাওয়া যাবে, যেগুলোতে পাড় লাগিয়ে আনা হয়েছে বৈচিত্র্য। লালবুড়ির শহিদুল আলম সাচ্চু বলেন, ‘আমাদের এই ফ্যাশন হাউস সব সময় ঐতিহ্যের কথা বলবে। আমাদের এখানে চেষ্টা করব ব্যতিক্রমী কিছু পোশাক নিয়ে আনতে। আর দুই মাস পর পর যেকোনো দুজন তারকার পছন্দের পোশাক পাওয়া যাবে লালবুড়িতে।’ঈদ পোশাকে প্রদর্শনীতেঈদ উপলক্ষে সৃষ্টি বুটিক পোশাক প্রদর্শনীতে দিচ্ছে বিশেষ ছাড়। ঢাকার বনানীতে প্লাটিনাম সুইটসে আয়োজিত পোশাক প্রদর্শনীতে পাওয়া যাবে এ সুবিধা। যেকোনো পোশাক কিনলেই পাওয়া যাবে ১০ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়। প্রদর্শনী চলবে ১০-১৩ এবং ২৪-২৭ আগস্ট পর্যন্ত।