নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পোশাকঢাকার গুলশান ২ নম্বরে সড়ক ৭২-এ অকেশন বুটিক এনেছে রকমারি ঈদের পোশাক। আছে শাড়ি, সালোয়ার-কামিজ ও পাঞ্জাবি। এখানে ফরমায়েশ দিয়ে পোশাক বানিয়েও নিতে পারবেন।আরামদায়ক স্যান্ডেলফরচুনা বাংলাদেশ এনেছে ছেলে ও মেয়েদের জন্য আরামদায়ক স্যান্ডেল ও জুতা। এতে ব্যবহার করা হয়েছে বিশেষ সোল, যা আর্দ্র আবহাওয়ার জন্য উপযোগী। পাওয়া যাচ্ছে ঢাকার রাপা প্লাজা, রাইফেলস স্কয়ার, নিউমার্কেট, গুলশান, মিরপুর প্রভৃতি এলাকায় ফরচুনার শাখায়।ইফতারে আয়োজনঢাকার মারমেইড গ্যালারি ক্যাফেতে চলছে বিশেষ ইফতারি বুফে। ভাজাপোড়া খাওয়ার রেওয়াজ ভেঙে স্বাস্থ্যকর খাবারের পসরা সাজিয়েছে তারা। টেস্টিং সল্ট ছাড়া রান্না করা পাম্পকিন স্যুপ এবং স্পিনাচ স্যুপ দিয়ে খাবার শুরু করতে পারেন। আছে বিশেষ কুকুম্বার রাইতা, যা চিংড়ি দিয়ে রান্না করা। ফিশ ফ্রাই, রোস্টেড বিফ, গ্রিলড চিকেন ১৫৫ ডিগ্রি সেলসিয়াসে রান্না করা হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে। আর এই পুরো ইফতার ও ডিনার করতে পারবেন ১২০০ টাকায়। সঙ্গে মারমেইডের চম ৎ কার পরিবেশ তো আছেই।ঈদে আরামদায়ক পোশাকঈদে জন্য নানা পোশাক ও অনুষঙ্গ এনেছে ফ্রিল্যান্ড। এখানে টি-শার্ট, ফরমাল শার্ট, প্যান্ট, লেগিংস, টপ, বেল্ট ইত্যাদি পাওয়া যাবে। ঢাকার বসুন্ধরা সিটি এবং উত্তরার আর এ কে টাওয়ারে ফ্রিল্যান্ডের শাখায় এসব পাওয়া যাবে।জামদানি মেলাঢাকার বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস হাইস্কুল চত্বরে চলছে জামদানি তাঁতবস্ত্র মেলা। এখানে জামদানি শাড়ি, তাঁতের লুঙ্গি, সেলাইছাড়া কাপড় পাওয়া যাচ্ছে। মেলা চলবে ঈদের আগের দিন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।বিয়ের আয়োজনগীতাঞ্জলি লাইফস্টাইলের আয়োজনে সেপ্টেম্বর মাসে ঢাকার র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত হচ্ছে ওয়েডিং ফেস্টিভ্যাল। এতে থাকবে বিয়ের আয়োজনের সবকিছু। বিয়ের রূপসজ্জা, পোশাক, খাবার, আলোকচিত্রী, ফুলসজ্জা, গয়না, পোশাক—সবকিছুই পাবেন এ উ ৎ সবে। নতুন শাখাঢাকার বেইলি রোডে বেইলি ফিয়েস্তা শপিং মলে চালু ফ্যাশন হাউস লাল সাদা নীল হলুদের নতুন শাখা। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ ইত্যাদি পাওয়া যাবে।অনলাইনে টি-শার্ট ঘরে বসেই কিনতে পারেন পছন্দের টি-শার্ট। টি ফ্যাক্টরি দিচ্ছে এমন সুবিধা। তাদের ফেসবুক গ্রুপে ঢুকে টি-শার্ট পছন্দ করে খুদেবার্তা পাঠালেই পেয়ে যাবেন টি-শার্ট। নানা রকম স্লোগান, কার্টুন ইত্যাদি ব্যবহার করে টি-শার্টের নকশা করেছে তারা। ঠিকানা: www.facebook.com/tfactory.dhakaঈদ মেলাঈদ মেলার আয়োজন করেছে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। কানন-এর অটিস্টিক শিক্ষার্থীদের তৈরি হস্তশিল্পসামগ্রী নিয়েই এ মেলা আয়োজন করা হয়েছে বলে জানান অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারপারসন রওনাক হাফিজ। ১০ আগস্ট মেলার উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাইজার এ চৌধুরী। মেলায় আনা হয়েছে শিক্ষার্থীদের তৈরি করা বাহারি ডিজাইনের ঈদকার্ড, মোমের তৈরি শোপিস, পুঁতির মালা, কানের দুল, চুড়ি, কাপড়ের তৈরি খেলনা। এ ছাড়া ফ্রক, টি-শার্ট, থ্রি-পিস, চাদর, শাড়ি, কার্ডহোল্ডার, ফুলদানি, পাপেট, ডোরবেল ইত্যাদিতেও রয়েছে তাদের হাতের ছোঁয়া। ছুটির দিন বাদে ২৫ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বেচাকেনার জন্য খোলা থাকে কানন প্রাঙ্গণ। রকমারি শাড়িঈদে নানা নকশার শাড়ি এনেছে জারিফ ফ্যাশন। জামদানি, তাঁত, মসলিন ইত্যাদি শাড়িতে কারচুপির কাজ করা হয়েছে। ঢাকার বসুন্ধরা সিটিতে তাদের শাখায় পাওয়া যাবে এসব শাড়ি। এ ছাড়া তাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রবাসীরাও কিনতে পারবেন। ওয়েব: www.zariffashion.com নতুন শাখারাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের এ ব্লকের ৩ নম্বর লেনে চালু হলো বেনারসি কুঠির তৃতীয় শাখা। ১৩ আগস্ট সন্ধ্যায় এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। দোকানের স্বত্বাধিকারী আবদুর রউফ বলেন, ‘বিদেশ থেকে রং এবং সুতা এনে আমরা নিজস্ব কারিগর দিয়ে এসব শাড়ি তৈরি করি। এবার ঈদে আমরা উজ্জ্বল রংকে প্রাধান্য দিয়েছি।’ এখানে বিয়ের অনুষ্ঠান বা পার্টির উপযোগী সব শাড়ি পাওয়া যাবে। বিভিন্ন ধরনের বেনারসি, খাদি, কাতান, অপেরা কাতান ছাড়াও কাতানের তৈরি সালোয়ার-কামিজ পাওয়া যাচ্ছে নতুন এই শাখায়।ঈদের পোশাকঈদকে কেন্দ্র করে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা ও মৌলভীবাজার শহরে লেইস ফিতা এনেছে জমকালো পোশাক। এ পোশাকগুলোর মধ্যে রয়েছে সালোয়ার-কামিজ, ফতুয়া, ওড়না ও শাড়ি। হাতের কাজ হিসেবে রয়েছে এমব্রয়ডারি, ব্লগ, কারচুপিসহ বিভিন্ন লেইসের কাজ। ফোন: ০১৭৫২৭৭৮৮৭৬। সৌন্দর্যচর্চায় ছাড়ঢাকার গুলশানে প্রিভি স্যালন ও স্পা দিচ্ছে সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ। এসব প্যাকেজে পাবেন বিশেষ ছাড়। ফেসিয়াল, পেডিকিউর, মেনিকিউর, চুল কাটা, চুল স্পা ইত্যাদি করানো যাবে এসব প্যাকেজে। এখানে ছেলে, মেয়ে ও শিশুদের সৌন্দর্যচর্চার ব্যবস্থা আছে। ফোন: ০১৭৫৪৮১৫৪৬১।