নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গয়নার প্রদর্শনীওগান সিগনেচার কালেকশনের আয়োজনে ট্রেন্ডজ ডিজাইনার জুয়েলারির গয়না প্রদর্শনী শুরু হয়েছে ঢাকার গুলশান ১ নম্বরের ১১৭ নম্বর সড়কে। ‘দর্শনা কালেকশন’ নামের এ প্রদর্শনীতে রুপা ও পাথরের মিশ্রণে গয়না পাওয়া যাবে। ওগানের তৈরি পোশাকও প্রদর্শন করা হবে। প্রদর্শনীটি চলবে ২৩ থেকে ২৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।বেড়ানোর আয়োজন ঈদ সামনে রেখে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের ঢাকার ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স এবং চট্টগ্রামের ফয়’স লেক কমপ্লেক্স বর্ণিল সাজে সাজানো হবে। ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডম, এক্সট্রিম রেসিং গো কার্ট, মোটেল আটলান্টিস ও হেরিটেজ পার্ক—এই পাঁচ বিনোদন কেন্দ্র নিয়ে তৈরি হয়েছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স। ফয়’স লেক কমপ্লেক্সে রয়েছে ফয়’স লেক কনকর্ড, সি ওয়ার্ল্ড কনকর্ড ও ফয়’স লেক রিসোর্ট। দর্শনার্থীদের জন্য আয়োজন করা হবে আকর্ষণীয় কনসার্টসহ ড্যান্স শো, ডিজে শো, গেম শো, র‌্যাফল ড্র এবং অ্যাক্রোব্যাট শো।যোগাযোগ: ০১৯১৩৫৩১৩৮০।ঈদের পোশাকঢাকায় ডার্ক ফ্যাশনওয়্যার এনেছে নতুন ডিজাইনের পোশাক। এখানে পাবেন পুরুষ আর শিশুদের পোশাক। পাবেন আরামদায়ক কাপড়ের শার্ট, টি-শার্ট ইত্যাদি। ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে আরমান শপিং সেন্টার এবং বাসাবোর ওয়াহাব কলোনিতে তাদের শাখা আছে।ঈদের ছুটিতে বেড়ানোঈদের ছুটিতে বেড়াতে যেতে পারেন কক্সবাজারের মারমেইড ইকো রিসোর্টে। কক্সবাজারের তিনটি ভিন্ন স্থানে তিন ধরনের আয়োজন রেখেছে কর্তৃপক্ষ। পরিবারের সবাই মিলে ছুটি কাটাতে চলে আসতে পারেন প্যাঁচার দ্বীপে অবস্থিত মারমেইড ইকো রিসোর্টে। এখানে রয়েছে সবুজের সমারোহে মজার খাবার, সিনেমা দেখা, গান ও খেলাধুলার আয়োজন। প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য আসতে পারেন ইকো রিসোর্ট থেকে নয় কিলোমিটার দূরে অবস্থিত মারমেইড মেরিন ড্রাইভ ক্যাফেতে। খোলা আকাশের নিচে সৈকতে বসে উপভোগ করতে পারবেন গান আর মোমবাতির আলোয় মজার সব খাবার। এ ছাড়া বন্ধুদের নিয়ে দল বেঁধে হইচই করার জন্য আসতে পারেন সৈকতের মারমেইড ক্যাফেতে। এখানে বর্ণিল আলোয় সাজানো পরিবেশে থাকছে ডিজে গানের আয়োজন। বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন ঢাকার বারিধারায় ৯ নম্বর সড়কের ৯ নম্বর বাড়িতে মারমেইড ক্যাফেতে। ফোন: ০১৮৪১৪১৬৪৬৪-৯।নতুন শাখাপোশাকের দোকান ডিভার নতুন শাখা চালু হয়েছে ঢাকার গুলশানে পিংক সিটিতে। এখানে ঈদের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও কুর্তা কেনায় চলছে ছাড়। তাদের আরেকটি শাখা রয়েছে ঢাকার গুলশান ২-এর ৭১ নম্বর সড়কে।পোশাকের দোকানগত ৩০ জুলাই বনানীর বাড়ি-৩৭, সড়ক-৬, ব্লক সি—এই ঠিকানায় চালু হলো পোশাকের দোকান মুমু মারিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি ম. জসিমউদ্দিন, আইডল গ্রুপের চেয়ারম্যান ও জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি এ এইচ জি মহিউদ্দিন, ডিজাইনার শৈবাল সাহা ও ফারাহ্ আনজুম বারী। এদিন মুমু মারিয়ার পোশাক নিয়ে আয়োজন হয় এক ফ্যাশন শোর। এখানে পাওয়া যাবে সালোয়ার-কামিজ, শাড়ি ও শিশুদের পোশাক। ঈদ উপলক্ষে এখন দেওয়া হচ্ছে ৫ শতাংশ ছাড়।বর্ষপূর্তির আয়োজন১৮ আগস্ট ছিল ফ্যাশন হাউস দেশীদশের প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিনই দেশীদশ পা দিল তৃতীয় বর্ষে। এ উপলক্ষে ঢাকার বসুন্ধরা সিটিতে দেশীদশের শাখায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ‘দেশের দশটি ফ্যাশন হাউসের মিলিত রূপ দেশীদশ, যা ইতিমধ্যে ক্রেতাদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। দেশীদশ আরও এগিয়ে যাবে সগৌরবে।’ অনুষ্ঠানে দেশীদশ ফ্যাশন হাউস-সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও নতুন ও মানসম্পন্ন পোশাক নিয়ে ক্রেতাদের চাহিদা পূরণের অঙ্গীকার করেন। পোশাকের দোকান১৪ আগস্ট ঢাকার আজিজ সুপার মার্কেটে চালু হলো পোশাকের নতুন দোকান উন্মাদ। রম্যপত্রিকা উন্মাদ-এরই আয়োজন এটি। এদিন এসেছিলেন উন্মাদ পত্রিকার সম্পাদক, কার্টুনিস্ট আহসান হাবিব। এখানে পাওয়া যাবে টি-শার্ট, মগ, ব্যাগ, পোস্টার, ম্যাগাজিন ইত্যাদি।ঈদ আয়োজনপোশাকের দোকান প্রাচীনের ঈদ আয়োজনে থাকছে নতুন টি-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, টপস ইত্যাদি। পাওয়া যাবে ঢাকার খিলগাঁওয়ে তালতলা সিটি সুপার মার্কেটে প্রাচীনের শাখায়। অনলাইনে টি-শার্ট সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকের মাধ্যমে এখন কিনতে পারবেন টি-শার্ট। ডগট্যাগের আয়োজনে থাকছে সুতি কাপড়ের টি-শার্ট। www.facebook.com/ doggtagbd—এই ঠিকানায় দেখে নিতে পারেন এসব টি-শার্ট। ফরমায়েশ দিলে তা পৌঁছে দেওয়া হবে আপনার ঠিকানায়।সৌন্দর্যচর্চায় ছাড়ঢাকার বনানীতে ১১ নম্বর সড়কে রমজান মাসজুড়ে লেজার ট্রিটে দিচ্ছে ছাড়। এখান থেকে ত্বক ও চুলের নানা সমস্যার সমাধান নিতে পারবেন। এ ছাড়া এখানে আছে বলিরেখা দূর, বোটক্স, মেদ কমানোর নানা ব্যবস্থা। বিয়ের ছবিওয়েডিং ডায়েরিতে বিয়ের ছবি তোলার বুকিং দিলেই এখন পাবেন বিনা মূল্যে পোস্টার আকারের একটি ছবি। এ জন্য ছবি তোলা ও ভিডিও করার বুকিং দিতে হবে। এ সুযোগ থাকবে ২৯ আগস্ট পর্যন্ত। এ ছাড়া এখানে আছে গিফট ভাউচার, যা উপহার দিতে পারেন প্রিয়জনকে। ফোন: ০১৯২৪২৭৭২৭৭।ইফতারের আয়োজনঢাকার বেইলি রোডে থার্টি থ্রি দিচ্ছে ইফতারের দুটি প্যাকেজ। ৩৩৩ টাকায় পাওয়া যাবে হালিম, ফলের রস, মেক্সিকান র‌্যাপ, র‌্যাভিওলি, চিকেন সাসলিক ও নানা ফল। এ ছাড়া ৫৩৩ টাকার প্যাকেজে যত খুশি তত খাওয়া যাবে। এই খাদ্যতালিকায় থাকছে বিফ স্টু, কমলার লাচ্ছি, নানা ফল, থাই বিফ সালাদ, হট বাফেলো উইংস, পাকোরা, কোপ্তা কাবাব ও আরও নানা খাবার। রমজান মাসজুড়ে এ দুটি প্যাকেজ থাকবে।বর্ষপূর্তির আয়োজন ২৪ আগস্ট ঢাকার উত্তরায় জসীমউদ্দীন রোডে পোশাকের দোকান ফ্যাশন প্যারাডাইস পালন করবে তাদের প্রথম বর্ষপূর্তি। এদিন উপস্থিত থেকে তাদের শুভেচ্ছা জানাবেন শুভানুধ্যায়ী ও নিয়মিত ক্রেতারা। আর ক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে গ্রাহক কার্ড। এখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, প্যান্ট, টি-শার্ট, ব্যাগ ও শিশুদের পোশাক।ঈদে বেড়ানোঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন পাবনার পাকশী রিসোর্ট থেকে। এখানে রেস্টুরেন্ট, সুইমিংপুল প্রভৃতি নিয়ে আছে থাকার ব্যবস্থা। কাছেই আছে পদ্মা নদী। ফোন: ০১৭১১৯০৫৪৮৯।ঈদের মেহেদিমেহেদি বাই শঙ্খের আয়োজনে থাকছে ঈদের মেহেদি পরার নানা প্যাকেজ। কয়েকজন মিলে মেহেদি পরতে এলে পাবেন ছাড়। এ জন্য আগে থেকে যোগাযোগ করে আসতে হবে। ফোন: ০১৯১৩৯৮৭৪২৮।