নোটিশ বোর্ড
পোশাকের দোকানের বর্ষপূতি২৩ আগস্ট ছিল পোশাকের দোকান ফ্যাশন প্যারাডাইসের প্রথম বর্ষপূর্তি। ছেলে-মেয়ে, শিশু সবার জন্যই নানা রকম পোশাক আর রকমারি পণ্য পাওয়া যায় এখানে। ঢাকার উত্তরার ৩ নম্বর সেক্টরের জসীমউদ্দীন এভিনিউতে ফ্যাশন প্যারাডাইস বর্ষপূতিতে ক্রেতাদের দেয় নানা সুবিধা। তিন তলা এই দোকানের প্রথম তলায় রয়েছে ছেলেদের পাঞ্জাবি, শেরওয়ানি, পাগড়ি, টি-শার্ট, শার্ট ও প্যান্টের সঙ্গে বাচ্চাদের পোশাকের সমাহার, নানা রকম গয়না কিনতেও এখানে চলে আসতে পারেন। দ্বিতীয় তলায় রয়েছে নারীদের শাড়ি, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, টপস, জিনসসহ নানা ধরনের পোশাক। আর তৃতীয় তলায় রয়েছে বাহারি নকশার আসবাব। নারীদের জন্য প্রশিক্ষণঢাকার রামপুরায় নারীদের জন্য এন আর ক্র্যাফট ডিজাইন দিচ্ছে নানা বিষয়ে প্রশিক্ষণ। এখানে পোশাক তৈরি, সৌন্দর্যচর্চা, রান্না, হস্তশিল্প ইত্যাদি শেখা যাবে। ফোন: ০১৯৪৪১২৭৯৭৪নানা বিষয়ে প্রশিক্ষণঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের আয়োজনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এখানে ইন্টেরিয়র ডিজাইন, ইভেন্ট ম্যানেজমেন্ট ও গ্লাস ডেকোর বিষয়ে ভর্তি হলে পাবেন ছাড়। এ ছাড়া আলোকচিত্র, ইকেবানা, গ্রাফিক ডিজাইন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪ভ্রমণ-সহায়ক বইযাঁরা বাংলাদেশ ঘুরে দেখতে চান, কিন্তু কোথায় যাবেন, কীভাবে যাবেন—এ নিয়ে প্রয়োজনীয় তথ্য পান না, তাঁদের কাজে আসতে পারে বাংলাদেশ ভ্রমণসঙ্গী বইটি। বইটিতে বাংলাদেশের সব জেলা সম্পর্কে নানা তথ্য আছে। যেমন: প্রতিটি জেলার মানচিত্র, ঢাকা থেকে দূরত্ব, নামকরণের ইতিহাস, দর্শনীয় স্থান, যাতায়াতব্যবস্থা, হোটেল-রেস্তোরাঁর ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি। এ ছাড়া নানা জরুরি সেবা, বাস, ট্রেন ইত্যাদি তথ্যও আছে। আছে নানা স্থানের রঙিন আলোকচিত্রও। বইটি পাওয়া যাবে ঢাকার আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায়। দাম ৩৫০ টাকা।বিয়ের আয়োজনবিয়ের আয়োজনের জন্য সাহায্য নিতে পারেন ওয়েডিং ডায়েরির। বিয়ের ছবি তোলা, অ্যালবাম তৈরি, ভিডিও ধারণ, মঞ্চ সাজানো, গানের আয়োজনের জন্য নানা প্যাকেজ রয়েছে এখানে।বেছে নিতে পারেন যেকোনোটি। এ সুবিধা পাওয়া যাবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।ফোন: ০১৭১৪১০৫৯৮