নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্দরসাজের পণ্যগত ৫ আগস্ট ঢাকার গুলশান ২-এ ৭২ নম্বর সড়কে যাত্রা শুরু করেছে লাইফস্টাইল বুটিক এথনিকা। ঘর সাজানোর জন্য বর্ণিল আর দেশীয় পণ্যের পসরা সাজিয়েছে এথনিকা।কাচের দেয়ালের ওপর ঝুলছে হোগলাপাতায় তৈরি রঙিন তারা আর চাঁদ। যেন আগত ক্রেতাকে স্বাগত জানাচ্ছে। কাপড়ের পণ্যের মধ্যে বিছানার চাদর থেকে শুরু করে টেবিল রানার, হ্যান্ড পেইন্ট আর স্ক্রিন প্রিন্টের কুশন কভার, কাপড় ও পাটের তৈরি পাপোশ; আবার মেঝেতে আসন পেতে বসার জন্য ছোট শতরঞ্জিও আছে এখানে। হোগলাপাতার তৈরি বিভিন্ন আকার আর ডিজাইনের মোড়া, ঝুড়ি, টেবিলে ব্যবহারের জন্য ম্যাটও মিলবে এখানে। আরো মিলবে গারো ও চাকমাদের তৈরি কাপড়ের বিভিন্ন আকারের ব্যাগ। কোনোটা কয়েক রঙের কাপড় দিয়ে সেলাই করে নকশা করা। কোনো ব্যাগের ওপর চুমকি আর সুতার নকশা করা। টিনের তৈজসকে আধুনিকভাবে উপস্থাপনের প্রয়াসে নতুনভাবে টিনের পাত্রের আয়োজন করেছে এথনিকা। কেবল ঘর সাজানোর পণ্যই নয়, উপহারের বৈচিত্র্যময় পণ্য মিলবে এথনিকায়। ছোট মোমবাতি, নোটবুক, ফটোফ্রেম, রঙিন খামের কার্ড, জুয়েলারি বক্সসহ নানা ধরনের শোপিস।এথনিকার পরিচালক নাসিরা মনসুর বলেন, ‘দেশীয় পণ্যকে ক্রেতার কাছে উপস্থাপনের চেষ্টা থাকে এথনিকার। দেশের বিভিন্ন অঞ্চলের হাতে তৈরি পণ্যের খোঁজ মিলবে এথনিকায়। আবার ডিজাইনের ক্ষেত্রেও লোকজ ও আদিবাসী মোটিফের প্রাধান্য দিই।’এথনিকা থেকে পণ্য কেনা যাবে ৯৫ থেকে ২৬০০ টাকার মধ্যে।ছবি আঁকা শিখুনশিল্পী মাসুমা খানের পরিচালনায় শুরু হচ্ছে শিশু-কিশোরদের জন্য তিন মাসব্যাপী ছবি আঁকার কর্মশালা। ৭ থেকে ১৮ বছর বয়সী যে কেউ এতে অংশ নিতে পারবে। ক্লাস হবে প্রতি শুক্রবার সকাল সাড়ে ১০টায়। এ জন্য ভর্তি হতে হবে ১৬ ও ২৩ সেপ্টেম্বরের মধ্যে, ঢাকার ধানমন্ডিতে সাউথ ব্রীজ স্কুলে। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩আলোকচিত্র প্রশিক্ষণ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) আয়োজন করেছে দুই মাস মেয়াদি আলোকচিত্র প্রশিক্ষণ। যে কেউ এতে অংশ নিতে পারবেন। নিবন্ধন শুরু হয়েছে। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডিইউপিএসের কার্যালয়ে। ফোন: ০১১৯৭২৬০৫৫২।বিয়ের ছবিবিয়ের ছবি তোলার নানা প্যাকেজ দিচ্ছে ব্রাইডাল মোমেন্ট। এ ছাড়া বিয়ের ভিডিওচিত্র ধারণ, অ্যালবাম তৈরিতেও সাহায্য করে তারা। ফোন: 01754298331|ফ্যাশন হাউসের বর্ষপূর্তিস্বপ্নবাজ আজ ১৩ সেপ্টেম্বর পালন করছে তাদের পঞ্চম বর্ষপূর্তি। এ উপলক্ষে ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে আয়োজন করা হয়েছে টি-শার্ট প্রদর্শনী। এ ছাড়া গান, কবিতা আর আড্ডার আয়োজন তো আছেই।কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণঢাকার ধানমন্ডিতে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের আয়োজনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। এখানে ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ইকেবানা, বনসাই ইত্যাদি শেখা যাবে। ফোন: ০১৭১১১৪০০০০।নতুন শাখাঢাকার রাইফেলস স্কয়ারে চালু হয়েছে ফ্যাশন হাউস জেন্টল পার্কের নতুন শাখা। এখানে ছেলেদের টি-শার্ট, শার্ট, প্যান্টসহ নানা পোশাক পাওয়া যাবে।নতুন শার্টতরুণদের জন্য নতুন নকশার শার্ট এনেছে রিচম্যান। সুতি কাপড়ে আঁটসাঁট ফিটিংয়ের এসব শার্ট পাওয়া যাবে রিচম্যানের সবগুলো শাখায়।ডিজিটালশ্রেণীকক্ষশ্রেণীকক্ষে চক আর ব্ল্যাকবোর্ডের বালাই নেই। আছে বড় একটি পর্দা। সেই পর্দায় একই সঙ্গে লেখা ও ছবি যেমন দেখা যাচ্ছে, তেমনি কথাও শোনা যাচ্ছে।ফলে শিক্ষার্থীদের জন্য পড়া বোঝাটা সহজ। ডিজিটাল শ্রেণীকক্ষ তো এমন হতেই পারে। এমন শ্রেণীকক্ষ ধীরে ধীরে চালু হচ্ছে আমাদের দেশে।এ বছরের শুরু থেকে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির প্রযুক্তিগত সেবা দিচ্ছে ক্লাসরুম সলিউশন। ডিজিক্লাস নামের প্রযুক্তিগত সমাধান নিয়ে শুরু করা যাবে ডিজিটাল শ্রেণীকক্ষ। এই সেবায় অডিও-ভিজুয়ালএইড, ডেমনস্ট্রেশন, সিম্যুলেশন, ছড়া, গেমস, ওয়ার্কশিট, ই-বুক ও ত্রিমাত্রিক শিক্ষক রয়েছে।ডিজিক্লাসে বিদ্যালয়ের পাঠক্রমের সঙ্গে সম্পর্কিত প্রায় তিন হাজার অ্যানিমেশন, ১০ হাজারের বেশি ছবি ও নকশা, ভিডিও, ওয়ার্কশিট, কুইজ, ই-বুক এবং প্রচুর বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট ও ভার্চুয়াল পরীক্ষার সুবিধা দেওয়া হয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানে। ডিজিক্লাস ব্যবহার করে ঢাকার মা হাদ কিন্ডারগার্টেন স্কুলে প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে। ডিজিক্লাস প্রযুক্তির ব্যাপারে যোগাযোগ: ৮৯৫১০৪৭।শরীরচর্চার আয়োজনঢাকার মালিবাগে ১০ সেপ্টেম্বর চালু হলো নুতন শরীরচর্চাকেন্দ্র ফিটনেস বাংলাদেশ। এদিন এখানে এসেছিলেন অভিনেতা ডি এ তায়েব, কণ্ঠশিল্পী মনির খান, অভিনেত্রী সুমিসহ আরো অনেকে। জিমের পাশাপাশি এখানে রয়েছে স্পা সেবা। আছে নিজস্ব প্রশিক্ষক। ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা স্যালন ও পার্লার। আর উদ্বোধন উপলক্ষে এখন চলছে ছাড়। এখানে এক বছর, ছয় মাস, তিন মাস, দৈনিক ইত্যাদি মেয়াদে সদস্য হয়ে শরীরচর্চা করার সুযোগ আছে। ফোন: ০২৮৩৩১৮৫৭।