নোটিশ বোর্ড
ত্বকের যত্নে ছাড়কায়া স্কিন ক্লিনিক দিচ্ছে ত্বকের যত্নে ছাড়। সেপ্টেম্বর মাসজুড়ে নারীর ত্বকের লোম দূর করার জন্য ‘পারমানেন্ট হেয়ার ফ্রি সার্ভিস’-এ ছাড় পাওয়া যাবে। এখান থেকে প্রয়োজন অনুযায়ী আপনি যেকোনো প্যাকেজ বেছে নিতে পারবেন। লেজার রশ্মি ব্যবহার করে মুখ, বাহুমূল ও শরীরের অন্যান্য অংশের লোম দূর করা হয়। ঢাকার গুলশান এভিনিউ ও ধানমন্ডি ২৭ নম্বরে কায়ার দুটি শাখাতেই এই সুবিধা পাওয়া যাবে। এ জন্য যেকোনো মুঠোফোন থেকে কায়া লিখে এসএমএস পাঠাতে হবে ৬১৬১ নম্বরে। ফোন: ০১৭৩০৩২৬৮৩৬ছেলেদের শার্টঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আই এনেছে ছেলেদের ক্যাজুয়াল শার্ট। উজ্জ্বল রঙের এসব শার্টে নানা রকম পকেট ও বোতাম দিয়ে নকশা করা হয়েছে। এ ছাড়া এখানে টি-শার্ট, ফতুয়া ও পাঞ্জাবি পাওয়া যাবে।ইতালির খাবারের স্বাদঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে চলছে ইতালির খাবার উর্যাসব। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ইতালির নানা রকম খাবার ও পানীয় পাওয়া যাবে এই উর্যাসবে। আছে সালাদ ক্যাপরেসে, ক্লাসিক ইতালিয়ান চিকেন সালাদ, চিলড গ্রিলড সি ফুড সালাদ, লাসান্যা আল ফরনো, কালামারি ইন জেমিনো ইত্যাদি খাবার। ফোন: ৮৭৫৪৫৫৫ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণঢাকার ধানমন্ডিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের (এনআইডি) আয়োজনে চলছে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ। এখানে ফ্যাশন ডিজাইন, মার্চেন্ডাইজিং, গ্রাফিক ডিজাইন ইত্যাদি শেখানো হচ্ছে। ফোন: ০১৯২১৬৬৮৯৯৯নারীদের জন্য প্রশিক্ষণঢাকার ধানমন্ডিতে নারীদের জন্য নানা বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে গৃহসুখন। ত্বকের যত্ন, সাজ, পোশাক তৈরি, রান্না ইত্যাদি শেখানো হবে। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯ভ্রমণের প্যাকেজযমুনা রিসোর্ট দিচ্ছে ‘জার্নি বাই ট্রেন’ নামে বেড়ানোর নতুন প্যাকেজ। দুই দিন এক রাতের এই প্যাকেজে থাকছে ট্রেনে করে রিসোর্টে যাওয়া, ফেরা, রিসোর্টে থাকা-খাওয়া ও যমুনা নদীতে নৌকাভ্রমণের সুযোগ। ২৩ সেপ্টেম্বর থেকে এই শুরু হবে বেড়ানোর এই প্যাকেজ।ফোন: ০১৮১৯৯৯৪৬২০ সৌন্দর্যচর্চায় ছাড়ফারজানা শাকিলস মেকওভার সেলুন দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়। ঢাকার গুলশান ১ নম্বর ও ধানমন্ডি ২৭ নম্বর সড়কের শাখায় এই ছাড় পাওয়া যাবে। ২৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই সুযোগ থাকবে। এখানে চুল কাটা, চুলের যত্ন, মেকওভার, ফেসিয়ালসহ নানা সুবিধা পাওয়া যাবে। ধানমন্ডি শাখায় পাওয়া যাবে স্পা সুবিধা। ফোন: ০১৭১৩৪৫১৭৭৬বনসাই প্রদর্শনীরেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের আয়োজনে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনের বনসাই প্রদর্শনী। প্রদর্শনীতে বনসাই বিক্রির যে অর্থ পাওয়া যাবে তা দেওয়া হবে ইনস্টিটিউটের প্রয়াত বনসাইশিল্পী নাজমুল হকের পরিবারকে। প্রদর্শনী চলবে ঢাকার ধানমন্ডির ২৮ নম্বর সড়কের অর্কিড প্লাজায়, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।পণ্যসজ্জার প্রতিযোগিতাঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে হয়ে গেল রয়্যাল লাক্সারি সিল্ক ডিলার ডিসপ্লে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। প্রতিযোগিতার জন্য ডিলাররা তাঁদের শোরুমে ভোক্তার দৃষ্টি আকর্ষণের জন্য নতুন পন্থায় রয়্যালের পণ্য সাজিয়ে রাখেন। ১২৭ জন প্রতিযোগীর মধ্যে প্রথম হন সাহা হার্ডওয়্যারের সুবীর চন্দ্র সাহা। খাজা ট্রেডার্সের আবদুর রাজ্জাক ও জননী ট্রেডার্সের কাজী ওমর ফারুক হন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। এদিন উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী জয়া আহসান ও মডেল নোবেল।খাবারের দোকানের নতুন শাখাফখরুদ্দিনের বিরিয়ানি এখন পাওয়া যাবে রাজধানীর মগবাজারে। ১৬ সেপ্টেম্বর ফখরুদ্দিন রেস্টুরেন্টের নতুন এই শাখার উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকমিশনের সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোরশেদ এবং এটিএন বাংলার বিক্রয় ও বিপণন উপদেষ্টা শামছুল হুদা। এদিন ফখরুদ্দিন রেস্টুুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক জানান, ‘খাবারের সুনামটা মূলত নির্ভর করে এর মান ও পরিচ্ছন্নতার ওপর। এ ক্ষেত্রে আমরা আপসহীন। আর ক্রেতাদের কথা বিবেচনা করে আমরা সারা দেশে এর স্বাদ পৌঁছে দিতে চাই।’ কাচ্চি, মুরগি ও গরুর মাংসের বিরিয়ানির সঙ্গে এখানে পাওয়া যাবে মুরগির রোস্ট, জালি কাবাব, বোরহানি ইত্যাদি। পার্সেল অর্ডারের সুবিধাও থাকছে নতুন এই শাখায়। ফোন: ৮৮৬১৯৩৭ এই ঋতুর শার্ট নীল ও সাদা রঙের প্রাধান্যে ছেলেদের জন্য নতুন নকশার শার্ট নিয়ে এসেছে মুসলিম কালেকশন। পাওয়া যাবে ঢাকার কেরানীগঞ্জে মাহবুব আলম শপিং কমপ্লেক্সে তাদের শাখায়।