নোটিশ বোর্ড
নতুন গয়নাগয়নার দোকান অ্যারাবিয়ানস এনেছে বিয়ের নতুন গয়না। অ্যারাবিয়ানসে থাকছে কনের জন্য ভিক্টোরিয়ান ধাঁচে তৈরি জড়োয়া গয়নার সেট ও অন্যান্যদের জন্য একটু হালকা নকশার নানা গয়না। নতুন পোশাকপূজায় পোশাকের দোকান কুইনিতে থাকছে নতুন নকশার পোশাক। আছে জামদানি, মসলিন ও তাঁতের শাড়ি। আরও পাবেন জামদানি ও মনিপুরি সালোয়ার কামিজ। ঢাকার রাজারবাগ এবং বসুন্ধরা সিটিতে তাদের শাখা আছে।কেনাকাটায় সুযোগফ্যাশন হাউস একস্ট্যাসিতে এখন যেকোন দুটো পন্য কিনলেই একটি পণ্য পাওয়া যাবে বিনামূল্যে। তিনটি পণ্যের মধ্যে সবচাইতে কম দামের পণ্যটি থাকবে বিনামূল্যে। বিয়ের সাজবিয়ের সাজের জন্য ওমেনস ওয়াল্ডের্র নানা রকমের প্যাকেজের মধ্য থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দেরটি। এ সুযোগ পাওয়া যাবে ওমেনস ওয়ার্ল্ডের ঢাকার গুলশান, ধানমন্ডি, উত্তরা ও কাকরাইল শাখায়। ফোন: ০১৭১৪০৭৭৫৬৫।তরুণীদের পোশাকআড়ং এবার এনেছে ‘তাগার নিট সম্ভার’ শীর্ষক পোশাক-সংগ্রহ। কোর্তা, টপ, গেঞ্জি ইত্যাদি পশ্চিমা পোশাকে করা হয়েছে দেশি নকশা। পোশাকের কাট বেশ বৈচিত্র্যময়। উজ্জ্বল রঙের এসব পোশাকে করা হয়েছে স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি ও পাথরের ব্যবহার। পোশাকে ছাড়পূজা উপলক্ষে পোশাক কেনায় ছাড় দিচ্ছে নিপুণ। ১০ অক্টোবর পর্যন্ত ঢাকা ও সিলেটে নিপুণের সব শাখায় ছাড়ে পোশাক কেনা যাবে। সৌন্দর্যচর্চার প্যাকেজঢাকার ধানমন্ডিতে সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ দিচ্ছে হারমনি স্পা। বলিরেখা, মেছতা, ভাঁজ পড়া ইত্যাদি সমস্যার সমাধানের জন্য আছে নানা ব্যবস্থা। ফোন: ০১৭১৬৭৪৯৪৭৯।কেনাকাটায় ছাড়জুতা ও ব্যাগ কেনায় ছাড় দিচ্ছে এনা লা মোড। ঢাকার গুলশানের পিংক সিটি শপিং কমপ্লেক্স এবং উত্তরার ৬ নম্বর সেক্টরে ১২ নম্বর সড়কে তাদের শাখায় এ সুযোগ পাওয়া যাবে। অন্দরসাজের প্রশিক্ষণঢাকার পান্থপথে ইনক্রাক্স স্কুল অব ডিজাইন দিচ্ছে অন্দরসাজের প্রশিক্ষণ। ছয় মাস ও এক বছর মেয়াদি এই প্রশিক্ষণে সেপ্টেম্বর মাসজুড়ে দেওয়া হচ্ছে ছাড়। ফোন: ০১৭৫৯৯১৬৭৮৭কেওক্রাডং ট্রেকিংনর্থ আলপাইন ক্লাব বাংলাদেশ—এনএসিবির আয়োজনে এবংইনসাইটা ট্যুরিজমের ব্যবস্থাপনায় বান্দরবানের কেওক্রাডং-এ দুই দিনের ট্রেকিং ও পর্বতারোহণ কৌশল প্রশিক্ষণ দেওয়া হবে।৬ ও ৭ অক্টোবর এই ট্রেকিংয়ে পর্বতারোহনে দরকারি সরঞ্জাম ও সেসবের ব্যবহার সম্পর্কেধারণা দেওয়া হবে। যোগাযোগ: ০১৬৭৮৬২৩০৬১।বিয়ের উৎসবগীতাঞ্জলি লাইফস্টাইলের আয়োজনে ২৯ ও ৩০ সেপ্টেম্বের হতে যাচ্ছে বিয়ের উৎসব। ঢাকার র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে এ উৎসবে থাকছে বিয়ের গয়না, পোশাক, সাজ, ফুলসজ্জা, গান, মঞ্চ সাজানো, মেহেদি, আলোকচিত্র ইত্যাদি নিয়ে নানা আয়োজন। গায়ে হলুদে নাগরদোলা, বাঁদর নাচ, ঘোড়া গাড়ি এসব আয়োজনেরও খোঁজ থাকবে এতে। অর্থাৎ এ উৎসবে এক ছাদের নিচেই পাওয়া যাবে বিয়ের যাবতীয় প্রস্তুতির সমাধান। এছাড়ও প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে চলবে ফ্যাশন শো। চট্টগ্রামে খাবারের দোকানচট্টগ্রামের লালখান বাজারে চালু হলো ফখরুদ্দিন বিরিয়ানির নতুন শাখা। এখানে কাচ্চি বিরিয়ানি, জালি কাবাব, তেহারি, বিরিয়ানি, রোস্ট, ফিরনি, চাটনি সবই পাওয়া যাবে। যেকোনো অনুষ্ঠানের জন্য খাবারের ফরমায়েশ দেওয়া যাবে এখানে। ফোন: ০১৮৩৩৩৫৬৬৬৫।