নোটিশ বোর্ড
পূজার পোশাক‘আমার কপালের লাল টিপ’ শিরোনামে পূজার নতুন পোশাক এনেছে অ্যান্ডেজ। আনিলা হকের নকশায় এসব পোশাকে প্রাধান্য পেয়েছে লাল, সাদা ও কালো রং। সুতি, সিল্ক ও ক্রেপ কাপড় ব্যবহার করা হয়েছে। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, উত্তরীয়, শিশুদের পোশাক। নানা নকশার ব্লাউজও পাওয়া যাবে। আরও আছে ব্যাগ, স্কার্ফ, গয়না প্রভৃতি।পূজার আয়োজনপূজা উপলক্ষে ‘শারদ সাজে রঙ-এর দিদি’ শিরোনামে এক আয়োজন করেছে ফ্যাশন হাউস রঙ। পূজার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী—এই দিনগুলোতে নারায়ণগঞ্জের পূজামণ্ডপগুলোতে উপস্থিত থাকবেন আলোকচিত্রীরা। নবমীর দিন তাঁদের তোলা ছবি থেকে বেছে নেওয়া হবে সবচেয়ে সুন্দর সাজের একজনকে। তিনি ও সেই আলোকচিত্রীকে দেওয়া হবে পুরস্কার।সৌন্দর্যচর্চায় ছাড়বর্ষপূর্তি উপলক্ষে লেজার ট্রিট দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়। অক্টোবর মাসজুড়ে এখানে মুখের দাগ ও বলিরেখা দূর করা, মেদ কমানোসহ প্রতিটি সেবায় ছাড় পাওয়া যাবে। ঢাকার বনানীর ১১ নম্বর সড়কে তাদের শাখা আছে।বনসাই প্রদর্শনীঢাকার ধানমন্ডিতে অবস্থিত ডব্লিউ ভি এ মিলনায়তনে হয়ে গেল বনসাই সোসাইটি আয়োজিত এক প্রদর্শনী। এটি চলে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। বিভিন্ন প্রজাতির ৭০০টি গাছ নিয়ে প্রদর্শনী হয় এবার। চায়না বট, ঝুমুর, জিলাপি, কামিনী, হিজল, তমাল, তেঁতুল, টেলি কদম, ছাতিম, ফুকোনিট, রাইতিয়া সহ আরও অন্যান্য গাছের বনসাই মন জয় করে নেয় ক্রেতাদের। রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ- মাহফুজ-ই-তৌহিদ জানান ‘এ বছর প্রশিক্ষণ নিতে আসা ৫৪ জন শিক্ষার্থীর কাজ তুলে ধরা হয়েছে এখানে।’ প্রদর্শনীটির উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক দ্বিজেন শর্মা, অধ্যাপক আনিসুজ্জামান, হোম স্টোন লিমিটেডের চেয়ারম্যান ডালিয়া আলম এবং এসেনশিয়াল টেলিকম লিমিটেডের আইরিন পারভীন। নারায়ণগঞ্জে সৌন্দর্যচর্চানারায়ণগঞ্জের সান্ত্বনা মার্কেটে নিঝু বিউটি পারলার অ্যান্ড স্কিন কেয়ারে থাকছে সৌন্দর্যচর্চার নানা আয়োজন। নানারকম মেকাপ, ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর, চুলের সাজ প্রভৃতি করানো যাবে এখানে। ফোন: ২৭৩৫০০৭।নতুন নকশার শাড়িঢাকার দক্ষিণ বারিধারায় পোশাকের দোকান থিমস এনেছে নতুন নকশার শাড়ি। আছে জামদানি, কাতান, মসলিন, কাতান প্রভৃতি শাড়ি।নতুন শাখাটঙ্গীর পাগাড় এলাকায় চালু হলো রাজ লুঙ্গির নতুন শাখা। আরামদায়ক কাপড়ে তৈরি নানা নকশার লুঙ্গি পাওয়া যাবে এখানে। দাম ৩৩০ টাকা থেকে শুরু। বেড়ানোর বইপার্ল পাবলিকেশনস থেকে বের হয়েছে মোকারম হোসেনের নতুন বই একটি শিশিরবিন্দু। বাংলাদেশের নানা জায়গায় বেড়ানোর গল্পই লিখেছেন তিনি। সঙ্গে আছে রঙিন সব ছবি। বইটির দাম ২০০ টাকা।সৌন্দর্যচর্চার আয়োজনঢাকার গুলশান ও ধানমন্ডিতে ওমেন্স ওয়ার্ল্ড চালু করল অ্যাসথেটিক ক্লিনিক। এখানে ব্রণ, মেসতা, মুখের ভাঁজ, রোদে পোড়া ভাব প্রভৃতির সমাধান দেওয়া হবে। ফোন: ০১৭১৪০৭৭৫৬৭।বর্ষপূর্তির আয়োজনএ বছর পূরণ হলো পোশাকের দোকান ডুয়েট অ্যাড ঐতিহ্যের পাঁচ বছর। এ উপলক্ষে ১ অক্টোবর বিকেলে ফ্যাশন হাউসটি একটি অনুষ্ঠানের আয়োজন করে আজিজ সুপার মার্কেটে। তাদের শুভ কামনা জানাতে আসেন চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য্য, অশোক কর্মকার, ধ্রুব এষ, বিপুল শাহ, কবি টোকন ঠাকুর, অভিনয়শিল্পী প্রাণ রায়, সংগীতশিল্পী সাহেদসহ আরও অনেকে। এদিন চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য্য ক্যানভাসে একটি ছবি আঁকেন ও ফ্যাশন হাউস ডুয়েট অ্যাড ঐতিহ্যের সফলতা কামনা করেন। ডুয়েট অ্যাড ঐতিহ্যের স্বত্বাধিকারী অনুপ কুমার পাল বলেন, ‘দেশি পোশাক তৈরির মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিদের কাছে আমরা পৌঁছাতে পারব, এমনটাই কামনা করি।’উৎসবের কাপড়পূজায় আড়ং এনেছে নানা রং ও নকশার সিল্ক কাপড়। দুপিয়ান ও তসরের এই সব সিল্ক কাপড় দিয়ে বানিয়ে নিতে পারেন পছন্দসই পোশাক। দাম শুরু গজপ্রতি ৪৫০ টাকা থেকে।নতুন ফ্যাশন হাউস২৯ সেপ্টেম্বর ‘টু চেঞ্জ ফ্রম উইদিন: ভেতর থেকে পরিবর্তন’ স্লোগান নিয়ে ঢাকার আজিজ সুপা মার্কেটে যাত্রা শুরু করল ‘চেঞ্জ’। ৩৭টি নতুন নকশার টি-শার্ট নিয়ে শুরু হলো এ ফ্যাশন হাউসের। এদিন এসেছেলেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। তিনি এ বলেন, ‘যশোরসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঐতিহ্যবাহী নকশিকাঁথা তৈরি কমে যাচ্ছে। আমি এ বিষয়টি নিয়ে কাজ করতে চাই এবং আশা করি, আপনারা সবাই আমাকে এ কাজে সহযোগিতা করবেন।’ চেঞ্জ ফ্যাশন হাউসের ব্যবস্থাপনা পরিচালক রণজিৎ ভৌমিক বলেন, ‘আমরা চাই চে গুয়েভারার জীবনাদর্শকে তরুণ প্রজন্ম নিজেদের মধ্যে ধারণ করুক।’ যাত্রা শুরুর দিনে প্রতিটি টি-শার্টের সঙ্গে উপহার হিসেবে ছিল চে গুয়েভারার একটি পোস্টার।