নোটিশ বোর্ড
বর্ষপূর্তির আয়োজনঢাকায় মারমেইড গ্যালারি ক্যাফের এক বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে ঢাকার বারিধারায় ৯ নম্বর সড়কের ৯ নম্বর বাড়িতে তাদের শাখায় ১৩ থেকে ১৫ অক্টোবর থাকছে বিশেষ আয়োজন। খাবারের তালিকায় নতুন সব চমক আনছে তারা। কক্সবাজারের মারমেইড ক্যাফে থেকে আসছেন তিনজন শেফ। সামুদ্রিক মাছ দিয়ে নানা খাবার তৈরি করবেন তাঁরা। আরও থাকছে বুফের আয়োজন। অতিথিদের বিনা মূল্যে ফলের ঝুড়ি দেওয়া হবে। এ ছাড়া তাদের খাবার এখন বাড়িতে বসেই ফরমায়েশ দিতে পারেন। ফোন: ০১৮৪১৪১৬৪৬৮-৯।মান্যবর চালু হচ্ছে ঢাকায়ভারতভিত্তিক ফ্যাশন চেইন শপ ‘মান্যবর’-এর শাখা চালু হতে যাচ্ছে ঢাকায়। ভারত, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মান্যবরের ১৪৪টি শাখা রয়েছে। ঢাকার বনানী ১৩নং সড়কে ই/৫৫ নম্বর বাড়িতে ‘মান্যবর বাংলাদেশ’ নামে এই শাখার উদ্বোধন হবে আগামী ২০ অক্টোবর। ২৫০টিরও বেশি ডিজাইনের পোশাক এখানে পাওয়া যাবে। বিশেষ করে বিয়ে বা যেকোনো অনুষ্ঠানের উপযোগী তরুণদের পোশাক মান্যবরে থাকছে। আছে ছেলেদের পাঞ্জাবি, শেরওয়ানি, পাগড়ি এবং অন্যান্য অনুষঙ্গ। বাংলাদেশে এর চাহিদা মেটাতে খুব শিগগিরই আরও ২/৩টি শাখা চালু হবে বলে জানান মান্যবর বাংলাদেশের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মৃধা। ওয়েব: www.manyavar.comনতুন সুগন্ধিবাংলা পারফিউম নিয়ে এল ভিক্টরিনক্স সুইস আনলিমিটেড ব্র্যান্ডের নতুন চারটি সুগন্ধি। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, প্লাজা এ আর, পলওয়েল কার্নেশন শপিং মল ও নাভানা টাওয়ার শপিং মলে বাংলা পারফিউমের শাখায় এগুলো কিনতে পাওয়া যাবে। এ উপলক্ষে ১৫ অক্টোবর পর্যন্ত ঢাকার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে আয়োজন করা হয়েছে নানা খেলার। এতে অংশ নিয়ে পাওয়া যাবে এই ব্র্যান্ডের নানা উপহারসামগ্রী। ফোন: ০১৬৭৭৩৫৩৭০৫। সৌন্দর্যচর্চার প্যাকেজঢাকার ধানমন্ডিতে ঈদ উপলক্ষ্যে হারমনি স্পা দিচ্ছে ত্বক ও চুলের যত্নে প্যাকেজ। নানা রকম ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট দিয়ে এই প্যাকেজগুলো সাজানো হয়েছে। ২ হাজার টাকা থেকে ৪ হাজার টাকার মধ্যে প্যাকেজগুলো চলবে ঈদের আগের রাত পর্যন্ত।ফোন: ০১৭১৬৭৪৯৪৭৯নতুন পোশাকঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে পোশাকের দোকান বাসন্তী এনেছে নতুন পোশাক। বড় পরিসরে নতুনভাবে সাজানো হয়েছে তাদের এই শাখা। এখানে পাবেন সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি, শার্ট প্রভৃতি।বিয়ের সাজঢাকার বনানীতে রেড বিউটি স্যালনে বিয়ের সাজ করালে পাওয়া যাবে বিশেষ উপহার। পেশাদার আলোকচিত্রী তুলে দেবেন বর-কনের পাঁচটি ছবি, তা প্রিন্ট করে উপহার দেওয়া হবে তাঁদের। কনের সঙ্গে একজনকে বিনা মূল্যে চোখের সাজ করে দেওয়া হবে। ১৫ নভেম্বর পর্যন্ত এ সুযোগ থাকছে। এ ছাড়া এখানে চলছে করপোরেট প্যাকেজ। ১৭০০ টাকায় করাতে পারবেন ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর, অয়েল ম্যাসেজ এবং থ্রেডিং। ফোন: ০১৭১৪১১৮৬২৯।নতুন আসবাবঢাকার বারিধারায় গ্রিন মার্কেটিং নিয়ে এল নতুন নকশার নানা আসবাব। গত ২৯ সেপ্টেম্বর এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল ও উপস্থাপক শারমিন লাকি, গ্রিন মার্কেটিং লিমিটেডের নির্বাহী পরিচালক শীলা চৌধুরী প্রমুখ। এখানে খাবারের টেবিল, বিছানা, সোফা, দরজা ও রান্নাঘরের নানা আসবাব পাওয়া যাবে।শিশুদের জন্যবইয়ের দোকান পিবিএসের আয়োজনে শিশুদের জন্য শুরু হয়েছে ‘এক জোড়া বিনোদন ঘণ্টা’। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই আয়োজনে থাকবে শিশুদের জন্য জাদু, সিনেমা দেখানো, গল্প বলা, ছবি আঁকা, বইপড়া প্রতিযোগিতা, কার্টুন-চরিত্রের সঙ্গে ছবি তোলা, প্রিয় ব্যক্তিত্বের সঙ্গে সময় কাটানো প্রভৃতি। ঢাকার শান্তিনগরে পিবিএসের শাখায় চলবে এই আয়োজন। অংশ নিতে ফোন করুন: ৯৩৪৫১৮৯ নম্বরে।প্রাকৃতিক রঙের কর্মশালাপোশাকে প্রাকৃতিক রঙের ব্যবহার বিষয়ে ঢাকার বনানীতে এক কর্মশালার আয়োজন করেছে সাদাফ ডিজাইন কালেকশন। এতে ভর্তি হওয়া যাবে ২০ অক্টোবর পর্যন্ত। কর্মশালায় অংশগ্রহণকারীদের তৈরি পোশাক নিয়ে এক প্রদর্শনীরও আয়োজন করা হবে। ফোন: ০১৭৩২৮৭৫০১১।বিয়ের আয়োজনবিয়ের আয়োজনের নানা প্যাকেজ দিচ্ছে ওয়েডিং ডায়েরি। এতে থাকছে বিয়ের ছবি তোলা, সাজসজ্জা, গান প্রভৃতি আয়োজন। ৩০ অক্টোবর পর্যন্ত এ সুযোগ থাকছে। ফোন: ০১৯৭৫৫৫৬৬৩৩। ওয়েবসাইট: www.weddingdiary.com.bdনানা বিষয়ে প্রশিক্ষণঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের আয়োজনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। এখান থেকে আলোকচিত্র, অনুষ্ঠান ব্যবস্থাপনা (ইভেন্ট ম্যানেজমেন্ট), অন্দরসাজ প্রভৃতি বিষয় শিখে কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারেন। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪অন্দরসাজের আয়োজনঅফিস বা বাসার অন্দরসাজের জন্য সাহায্য নিতে পারেন দখিনের জানালার। এ ছাড়া বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানের আয়োজনও করে দেয় তারা। ফোন: ০১৭১৬৩২২২৯৭।পূজার সেরা সাজফ্যাশন হাউস রঙের আয়োজনে নারায়ণগঞ্জে শ্রীশ্রী বলদেব জিউর আখড়া ও শিবমন্দির প্রাঙ্গণে হয়ে গেল ‘শারদ সাজে রঙের দিদি’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এতে সেরা নির্বাচিত হন প্রিয়াঙ্কা পাল। আর তাঁর আলোকচিত্র তুলে পুরস্কার পান সাব্বির আহমেদ। অনুষ্ঠানে সেরা সাজের ছবিগুলো প্রদর্শন করা হয়। মিলন দাসের দলের বাদ্যের ছন্দে অনুষ্ঠানটি শুরু হয়। গান ও নাচ পরিবেশনের পর শুরু হয় ফ্যাশন শো। পূজার সাজে মঞ্চে হাঁটেন চৈতি, হূদি, টুম্পা, ববি, নওশিন, ফারহান, রিগেল প্রমুখ মডেল।এদিন উপস্থিত ছিলেন রঙের পরিচালক ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক তাপস কুমার সাহা, নিঝু বিউটি পারলার অ্যান্ড স্কিন কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ঝর্ণা হায়দার, নারায়ণগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি সালমা রহমান প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন মডেল ও অভিনয়শিল্পী ইশানা।