নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন খাবারের দোকানটিভিতে চলছে দারুণ কোনো ক্রিকেট ম্যাচ। কিন্তু বন্ধুদের নিয়ে সেদিনই ভালো কোনো রেস্তোরাঁয় খাবারের পরিকল্পনা। অথবা বাচ্চাদের নিয়ে এমন কোথাও যেতে চাচ্ছেন, যেখানে খাওয়াদাওয়াটা জমবে বেশ, সঙ্গে বাচ্চারাও পাবে আনন্দ। এ রকম চাওয়া-পাওয়ার সমন্বয় করতে যাত্রা শুরু করল নতুন রেস্তোঁরা ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ড। ১৩ অক্টোবর এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা সিটিতে ক্যাপ্রিকর্ন’স ওয়ার্ল্ডের দরজা খোলা হবে সবার জন্য। আয়োজকেরা জানান, খাবারের সঙ্গে বিনোদনের সমন্বয় করতেই তাঁদের এই প্রচেষ্টা। এখানে একসঙ্গেই পাবেন অনেক কিছু। পাবেন বিভিন্ন ধরনের ফাস্টফুড, আইসক্রিম, জুস, চায়নিজ খাবার, কাবাব তন্দুরি ইত্যাদি। এক পাশের দেয়ালজুড়ে বড় স্ক্রিনটিতে প্রতিনিয়ত দেখানো হয় ছবির ট্রেইলার, সরাসরি কোন টিভি চ্যানেল অথবা ইউটিউব থেকে ডাউনলোড করা আকর্ষণীয় কোনো ভিডিও। একসঙ্গে ৪০০ জনের খাবারের পাত পড়তে পারে এখানে, তাই কোনো জন্মদিনের পার্টি, বিয়ে অনুষ্ঠান, ফ্যাশন শো, কনসার্টের আয়োজনের জন্য বেছে নিতে পারেন এটি। বাই অর সেল, রেসিং, পপ মোটো, ফান হুপস, স্মার্ট বোলিংজাতীয় খেলার আয়োজন রাখা হয়েছে। ছোট ও বড়দের যে কেউ অংশ নিতে পারেন এসব খেলায়। ছোট্ট শিশুদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে থাকবে মাসকটদের মজার পরিবেশনা। বিয়ের সাজকনের সাজ ও সৌন্দর্যচর্চার জন্য হারমনি স্পা দিচ্ছে নানা রকম প্যাকেজ। ঢাকার ধানমন্ডিতে তাদের শাখায় থাকছে ফেসিয়াল, চুলের যত্ন ইত্যাদির আয়োজন। ফোন: ০১৭১৬ ৭৪৯৪৭৯।অন্দরসাজের আয়োজনবাসা বা অফিসের অন্দরসাজের জন্য সাহায্য নিতে পারেন দখিনের জানালার। এ ছাড়া বিয়ের বা গায়েহলুদের সাজসজ্জাও করে দেয় তারা। বর্ষপূর্তি উপলক্ষে এখানে এখন থাকছে ছাড়। ফোন: ০১৭১৬৩২২২৯৭।নতুন পোশাকঈদ উপলক্ষে নতুন নকশার পোশাক এনেছে নিমমিস ব্লক অ্যান্ড বাটিক। ঢাকার উত্তরায় ৩ নম্বর সেক্টরে তাদের শাখায় পাওয়া যাচ্ছে শাড়ি, সালোয়ার-কামিজ, ওড়না, স্কার্ট ইত্যাদি।নতুন দোকানঢাকার বেইলি রোডে চালু হলো নতুন পোশাকের দোকান সূতা। এখানে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও ফতুয়া।মালয়েশিয়ান খাবারঢাকার উত্তরায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের গ্রিল অন দ্য স্কাইলাইন রেস্টুরেন্টে শুরু হয়েছে সাত দিনব্যাপী মালয়েশিয়ান খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে উৎসব। এর উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত জামালউদ্দিন সাবেহ। উৎসবে থাকছে মালয়েশিয়ান শেফের তৈরি করা সুস্বাদু ও মুখরোচক খাবার। কিরাবো জাটাং পিসাং, সেরুডিং আইম, নাসি গোরেং কামপং—এমন সব নামের খাবার রয়েছে এখানে। এ ছাড়া আছে মালয়েশিয়া থেকে আসা একদল শিল্পীর সাংস্কৃতিক পরিবেশনা। ১৯ অক্টোবর পর্যন্ত উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত। ফোন: ০১৭১৩৩৩২৬১৬। বনসাই প্রশিক্ষণরেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন চালু করেছে দুই মাস মেয়াদি বনসাই তৈরির কোর্স। এতে বনসাই তৈরির কলাকৌশল হাতে-কলমে শেখানো হবে। এ ছাড়া রেডিয়েন্টে বিভিন্ন মেয়াদি ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন ও ইকেবানা কোর্স রয়েছে। ফোন: ০১৭১১১৪০০০০।ভারতীয় খাবার উৎসবমুর্গ আনারকলি, মুর্গ সিমলা মির্চ, গাজার কা হালুয়া, শাহি তুকদা, চাটনি। ঢাকাতেই পেতে পারেন ভারতীয় এসব খাবারের স্বাদ। যেতে হবে ঢাকার গুলশান-২-এর হোটেল ওয়েস্টিনে।২৩ অক্টোবর এখানে শুরু হচ্ছে ভারতীয় খাবার নিয়ে উৎসব ‘এ ভয়েজ টু ইন্ডিয়া।’ চলবে ৪ নভেম্বর পর্যন্ত। সেটা নিয়েই ওয়েস্টিনে চলছে ব্যাপক প্রস্তুতি। অন্দরসজ্জা থেকে শুরু করে সবকিছুতেই আনা হচ্ছে বিশেষ আমেজ। নন্দন পার্কে নতুন রাইডশুধু দেখাই নয়, চাইলে এখন আপনিও হতে পারবেন পর্দায় দেখা সেই দৃশ্যগুলোর অংশ। নন্দন পার্ক নিয়ে এল ফাইভ ডি মোশন চেয়ার প্রযুক্তি। ১৫ অক্টোবর নন্দন পার্কে এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। এতে উপস্থিত ছিলেন নন্দন গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মশরুর চৌধুরী এবং হেড অব অপারেশন মেজর (অব.) মো. মাহমুদ উর রহমান সাকেব। ফাইভ ডি মোশন চেয়ার সম্পর্কে তাঁরা জানান, থ্রি-ডির মাধ্যমে অনেক অ্যানিমেটেড ছবি দেখি, যা সামনে থেকে দেখলে মনে হয়, যেন ছবির চরিত্রগুলো আমাদের খুব কাছাকাছি এসে গেছে। ফাইভ ডি এর চেয়েও উন্নত প্রযুক্তি। যেমন—পর্দায় যদি দেখেন গাড়ির রেস চলছে, ফাইভ ডি চেয়ারে বসে মনে হবে আপনি নিজেই গাড়ি চালাচ্ছেন।এরপর ছিল ফাইভ ডি মোশন চেয়ারে বসে ছবি দেখার ব্যবস্থা। থ্রি-ডি ছবি দেখতে হলে একধরনের বিশেষ চশমা পরতে হয়। ফাইভ ডি মোশন চেয়ারে বসে দর্শক যেন ছবিরই অংশ হয়ে যায়। এতে দর্শকের বসার চেয়ারটি বিশেষভাবে সংযোজিত, যা পর্দায় ছবির সঙ্গে তাল মিলিয়ে নড়াচড়া করবে। নন্দন পার্কে রাইডটি সবার জন্যই চালু রয়েছে। প্রতিটি প্রদর্শনী চলে ১২-১৫ মিনিট।