নোটিশ বোর্ড
বিয়ের আয়োজনবিয়ের আয়োজনে নানা সহায়তা করবে ওয়েডিং ডায়েরি। ছবি তোলা, মঞ্চ সাজানোসহ প্রায় সব ব্যবস্থাই করে দিতে পারে তারা। ৩১ অক্টোবরের মধ্যে তাদের যেকোনো দুটি বুকিং দিলেই পাবেন উপহার। ওয়েবসাইট: www.weddingdiary.com.bdবিয়ের আগে সৌন্দর্যচর্চাবর-কনের সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ দিচ্ছে কায়া স্কিন ক্লিনিক। বিয়ের ৬০ দিন, ৩০ দিন বা ১৫ দিন আগে থেকে কনেরা নিতে পারেন পছন্দমতো প্যাকেজ। এতে নানা ধরনের ফেসিয়াল, ম্যাসাজ, মাস্ক ব্যবহার করে ত্বকের দাগ, ব্রণ দূর করার চেষ্টা করা হয়। এ ছাড়া কনের জন্য হাতের যত্ন ও শরীরের লোম দূর করার ব্যবস্থাও আছে। বরের জন্য আছে ৩০ দিনের প্যাকেজ। এ ছাড়া কম সময়ে ব্রণ দূর করে ত্বক মসৃণ করার নানা সুবিধা আছে। ঢাকার ধানমন্ডি ও গুলশানে দুটি শাখাতেই এসব সুবিধা পাওয়া যাবে। কারুশিল্পের প্রদর্শনীগয়নার বাক্স, পেপার ওয়েট, চাবির রিং, চুলের ক্লিপ ইত্যাদি নিয়ে কারুশিল্পের এক প্রদর্শনীর আয়োজন করা হবে ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে। আয়োজক প্রতিষ্ঠানের নাম ঝিঁঝি পোকা। এখানে আরও পাবেন কুর্তা ও পাঞ্জাবি। প্রদর্শনী চলবে ২৭ থেকে ২৯ অক্টোবর প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। কর্মজীবীদের শার্টনিজের মাপমতো শার্ট বানিয়ে নিতে পারেন শার্ট গ্যালারি থেকে। এখানে পাবেন স্ট্রাইপ, চেক ইত্যাদি নকশার কাপড়। একরঙা কাপড়ও পাবেন। ঢাকার নিউ এলিফ্যান্ট রোড ও পিংক সিটিতে তাদের শাখা আছে। ফোন: ০১৭১৭১৭৩২৩৬।উৎসবের আয়োজনবিয়ে, জন্মদিন ইত্যাদি অনুষ্ঠানের আয়োজনে সাহায্য নিতে পারেন ফারজানা’স ব্লিসের। মঞ্চ, ডালাকুলা, প্রবেশপথ সাজানো, গয়না তৈরি ইত্যাদি কাজ করে দেয় তারা। পোশাক, আমন্ত্রণপত্র, আলোকচিত্র ইত্যাদিরও ব্যবস্থা করে দেওয়া হয়। ফোন: ০১৯১১৬৬১৩০৭।সৌন্দর্যচর্চার প্যাকেজফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, ম্যাসাজ, চুল কাটা ইত্যাদির নানা প্যাকেজ দিচ্ছে প্রিভে স্যালন অ্যান্ড স্পা। ২৫০০ থেকে ৪৫০০ টাকার মধ্যে বেছে নিতে পারেন সুবিধাজনক প্যাকেজ। ঈদ উপলক্ষে আছেবিশেষ কিছু সেবা।ঢাকার গুলশান ২ নম্বরে তাদের শাখায় আরও পাবেন চুল রিবন্ড করা, রং করা, সাজ ইত্যাদি সুবিধা। ফোন: ০১৭৫৪৮১৫৪৬১।রকমারি পোশাকঈদে শিশুদের জন্য রকমারি পোশাক এনেছে আড়ং। ‘ফ্লাওয়ার গার্ডেন’ শিরোনামে আছে রকমারি ফুলেল প্রিন্টের পোশাক, ‘মিক্স অ্যান্ড ম্যাচ’-এ রয়েছে বাহারি রঙের ও বল প্রিন্টের পোশাক। কুচি ও ঝালর দিয়ে তৈরি হয়েছে ‘ফ্রিল ম্যাজিক’ ইত্যাদি। আছে মেয়েশিশুদের শাড়ি, সালোয়ার-কামিজ, ফ্রক, ঘাগড়া চোলি। ছেলেশিশুদেও জন্য রেয়েছে চেক ও স্ট্রাইপ শার্ট, এমব্রয়ডারি করা পাঞ্জাবি, প্যান্ট ও পকেটে এমব্রয়ডারি করা শার্ট।শিশুদের পোশাকশৈশব এনেছে নতুন নকশার পোশাক। উৎসবের আমেজের সঙ্গে মানানসই কাপড়ে তৈরি হয়েছে এসব পোশাক। পাওয়া যাবে ঢাকার বসুন্ধরা সিটিতে শৈশবের শাখায়।নতুন ব্যাগ ও জুতাঈদে এনা লা মোড এনেছে নতুন নকশার ব্যাগ ও জুতা। বাহারি নকশা ও পুঁতির ব্যবহার হয়েছে এসবে। ঢাকার উত্তরার ৬ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এবং গুলশান ২ নম্বরে পিংক সিটি শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে।বিয়ের পোশাকপোশাক ডিজাইনারদের সঙ্গে আলোচনা করেই এখন বানিয়ে নিতে পারবেন বিয়ের পোশাক। ঢাকার বসুন্ধরা সিটিতে ফ্যাশন হাউস ওটুর শাখায় প্রতি শুক্র ও শনিবার উপস্থিত থাকবেন দুজন ডিজাইনার। কোন পোশাকের সঙ্গে কেমন গয়না, বর-কনের পোশাকের সমন্বয় ইত্যাদি নিয়ে তাঁরা পরামর্শ দেবেন। এরপর ওটু থেকে ফরমায়েশ দিয়ে বানিয়ে অথবা কিনে নিতে পারবেন পছন্দমতো পোশাক। দুই মাসব্যাপী এ আয়োজন চলবে।পোশাক কেনায় ছাড়ঢাকার গুলশান ২ নম্বরের ৭১ নম্বর সড়কে ফ্যাশন ফ্লেভারে পাবেন ছাড়। নভেম্বর মাসজুড়ে এখানকার শাড়ি, লেহেঙ্গা, গয়নাসহ সব পণ্যেই পাবেন ছাড়। এ ছাড়া এখানে পোশাক তৈরির ফরমায়েশও দিতে পারেন। ফোন: ০১৬৭৪১৩৩৬২২।ঈদের পোশাকঢাকার গুলশানের পিংক সিটিতে অ্যাঞ্জেলিনা এনেছে নতুন নকশার নানা পোশাক। এসবে ব্যবহার করা হয়েছে খাদি, সিল্ক ও এন্ডি কাপড়। একটি নকশার একটি করেই পোশাক তৈরি হয়েছে।ঈদের পোশাকে ছাড়লুবনান, রিচম্যান ও ইনফিনিটি থেকে পোশাক কিনে পাবেন ছাড়। এসব দোকানে পাবেন ছেলেদের শার্ট, পাঞ্জাবি, ফতুয়া ও নানা অনুষঙ্গ। ৬ নভেম্বর পর্যন্ত এই ছাড় পাওয়া যাবে।ঈদের পাঞ্জাবিঈদে ছেলেদের নতুন নকশার পাঞ্জাবি এনেছে জেন্টাল পার্ক। কারচুপি ও এমব্রয়ডারির ব্যবহারে তৈরি হয়েছে এসব পাঞ্জাবি।