নোটিশ বোর্ড
নতুন শাখাঢাকার রাইফেলস স্কয়ারে চালু হলো গয়নার দোকান অ্যারাবিয়ানসের নতুন শাখা। এ উপলক্ষে নতুন নকশার কিছু গয়না এনেছে তারা। নানা রকম পাথরের ব্যবহার হয়েছে এসব গয়নায়। রুপার গয়নাও আছে।বিয়ের সাজফারজানা শাকিল’স মেকওভার স্যালনে থাকছে বিয়ের সাজের নানা আয়োজন। এখান থেকে কনের সাজ করালে বিনা মূল্যে পাবেন তাদের গ্রাহক কার্ড। ‘প্রি ওয়েডিং সার্ভিসে’ পাবেন নানা ছাড়। এ ছাড়া কনের এক বা একাধিক সঙ্গী বিনা মূল্যে সাজতে পারেন। ঢাকার ধানমন্ডি ও গুলশানে তাদের দুটি শাখাতেই এসব সুযোগ পাবেন ১৫ জানুয়ারি ২০১২ পর্যন্ত। নতুন দোকানঢাকার বসুন্ধরা সিটির লেভেল-৩-এ চালু হলো ম্যাজিক কর্নার নামে নতুন দোকান। গত ৩১ অক্টোবর এর উদ্বোধন করেন জাদুশিল্পী দম্পতি উলফাত কবীর ও রুকসানা কবীর। এখানে মেয়েদের ব্যাগ ও গয়না পাওয়া যাবে। নানা বিষয়ে প্রশিক্ষণঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের আয়োজনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। এখান থেকে অন্দরসজ্জা, কাচ সাজানো, অনুষ্ঠান ব্যবস্থাপনা, আলোকচিত্র, ফুল সাজানো প্রভৃতি শিখতে পারবেন। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।ছেলেদের শীতপোশাকছেলেদের জন্য নানা নকশার ব্লেজার এনেছে মেনজ ক্লাব। স্ট্রাইপ ও একরঙা—দুই ধরনের কাপড়ই ব্যবহার হয়েছে এসব ব্লেজারে। আরও আছে ছেলেদের শার্ট, প্যান্ট ও জুতা।নতুন নকশার পোশাকএই ঋতুতে উজ্জ্বল রঙের ব্যবহারে নানা পোশাক এনেছে লাল সাদা নীল হলুদ। আছে প্রাকৃতিক রঙের ব্যবহারে তৈরি শাড়ি। সুতি, খাদি, অ্যান্ডি, সিল্ক ইত্যাদি কাপড় ব্যবহার হয়েছে পোশাকে। আছে সালোয়ার-কামিজ, ছেলেদের পাঞ্জাবি ও শিশুদের পোশাক।শীতের পোশাকখাদি ও সুতি কাপড়ের ব্যবহারে বৈচিত্র্যময় শীতপোশাক এনেছে কে-ক্র্যাফট। আছে ছেলে ও মেয়েদের জন্য জ্যাকেট, স্কার্ফ, মাফলার, শাল, পঞ্চো ইত্যাদি। পোশাকের কাটগুলোতে ভিন্নতা আনা হয়েছে।এই ঋতুর পোশাক‘এল যে শীতের বেলা’ শিরোনামে নতুন পোশাক সংগ্রহ করেছে সাদাকালো। আছে শাল, পঞ্চো ও ঠান্ডা আবহাওয়ায় পরার উপযোগী কিছু পোশাক। শাড়ি ও পাঞ্জাবির নকশার সঙ্গে মিলিয়ে করা হয়েছে শাল ও উত্তরীয়। আছে নানা নকশার কাঁথা।বাড়িতেই পেরি পেরি চিকেনএখন থেকে ঘরে বসেই পাবেন ন্যানদোসের পেরি পেরি চিকেনের স্বাদ। ১১ নভেম্বর থেকে চালু হয়েছে ন্যানদোসের হোম ডেলিভারি সার্ভিস। এদিন মোটরসাইকেল ও মার্সিডিজ বেঞ্জ গাড়ির বহর নিয়ে তারা চালু করে এ সার্ভিস। ঢাকার গুলশান-১ ও ২, বনানী, বারিধারা, ধানমন্ডি ও লালমাটিয়া এলাকায় দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত পাওয়া যাবে এ সুযোগ। ফোন: গুলশান: ০১৮৪১৯৯৬৬৪৪, ধানমন্ডি: ০১৮৪১১১৩৩২২।খাদির পোশাকখাদি কাপড়ে তৈরি শীতপোশাক এনেছে পোশাকের দোকান নকশা। আছে হুডতোলা খাটো পাঞ্জাবি ও ফতুয়া।