নোটিশ বোর্ড
বিয়ের আয়োজনবিয়ের অনুষ্ঠানের সব ধরনের আয়োজন করে দেবে এমন একটি প্রতিষ্ঠান বিয়ের বাড়ি। রান্না, পোশাক-আশাক, ফুলসজ্জা, ছবি তোলা, ভিডিও, আলোকসজ্জা, নিমন্ত্রণ কার্ড, গানের আয়োজন ইত্যাদি সবকিছুতেই তাদের সাহায্য নিতে পারেন। বিয়ের পর কোথায় বেড়াতে যাবেন—এ ব্যাপারেও তারা আপনাকে সহায়তা করবে। বিয়ের পাশাপাশি জন্মদিন কিংবা অফিসের কোনো অনুষ্ঠান ব্যবস্থাপনার কাজও করে থাকে প্রতিষ্ঠানটি। ওয়েব: www.biyerbari.com।বিয়ের পোশাকফ্যাশন হাউস রঙ এনেছে বর-কনের নানা পোশাক। আছে কনের গায়েহলুদ, বিয়ের শাড়ি, বরের পাঞ্জাবি, শেরওয়ানি ইত্যাদি। রঙের ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও সিলেটের সব শাখায় এসব পোশাক পাওয়া যাচ্ছে। এ ছাড়া এখানে ফরমায়েশ দিয়ে বানিয়ে নিতে পারবেন পছন্দমতো বিয়ের পোশাক।জুতার দোকানঢাকার ধানমন্ডির রাপা প্লাজায় চালু হলো জুতার দোকান বে এম্পোরিয়ামের নতুন শাখা। এখানে ছেলে, মেয়ে ও শিশুদের জন্য নানা নকশার জুতা ও স্যান্ডেল পাওয়া যাবে।শীতের পোশাকজেন্টল পার্ক এনেছে ছেলেদের জন্য শীতের পোশাক। ক্যাজুয়াল এ পোশাকগুলোতে হুডি ব্যবহার করা হয়েছে। পাওয়া যাবে ঢাকা, বগুড়া, চট্টগ্রাম ও সিলেটে জেন্টল পার্কের শাখায়।তসরের পোশাকঢাকার গাউসিয়া মার্কেটে ফ্যাশন মেকার এনেছে তসর কাপড়ের পোশাক। এতে এমব্রয়ডারির নকশা করা হয়েছে। মডেলদের জন্য প্রশিক্ষণমডেল হতে আগ্রহীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ম্যাট্রিক্স সলিউশন। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর তাদের শাখায় এ বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। ১৩ থেকে ২৫ বছর বয়সী যে কেউ তাদের কোর্সে অংশ নিতে পারবে। ঢাকার বনানী ও লালমাটিয়ায় এসব কোর্সে প্রশিক্ষণ দেবেন মডেল, আলোকচিত্রী, বিজ্ঞাপননির্মাতা ও নাট্য পরিচালকেরা। ফোন: ০১৭৪৫৯৮৯৯২৯।নতুন নকশার পোশাকড্রেসলাইন এনেছে নতুন কাটের কিছু পোশাক। ঘেরওয়ালা এসব পোশাকে ব্লকপ্রিন্ট ও স্ক্রিনপ্রিন্ট করা হয়েছে। পাওয়া যাবে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের শাখায়।শীতের পোশাক নিয়ে সাদাকালো১৭ নভেম্বর সন্ধ্যা নামতেই জমে উঠল আলিয়ঁস ফ্রঁসেজের চত্বর। নানা বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে চারপাশ থেকে। খোলা আকাশের নিচে তৈরি করা হয়েছে মঞ্চ। তাতে আসীন ব্যান্ডদল ‘জলের গান’। আর মঞ্চের চারপাশ প্রদীপের আলোয় উদ্ভাসিত। সামনেই একঝাঁক দর্শক। এক কোনায় খোলা আকাশের নিচে বসে শীতের পিঠা বানানো হচ্ছে। আছে খেজুরের রসও। আর এসব আয়োজন করা হয়েছে ফ্যাশন হাউস সাদাকালোর শীত প্রদর্শনীকে ঘিরে। ‘এল যে শীতের বেলা’ শিরোনামের প্রদর্শনীর উদ্বোধনী ছিল এদিন। এটি চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। এদিন এসেছিলেন কাইয়ুম চৌধুরী, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, মনিরুল ইসলাম, লিলি ইসলাম, মিতা হক প্রমুখ শিল্পী। এ শীত প্রদর্শনীতে স্থান পেয়েছে নানা ডিজাইনের শাল, পনচো, ছেলে ও মেয়েদের কেবল শীতের জন্যই বিশেষভাবে তৈরি করা কিছু পোশাক। সাদাকালোর পরিচালক ও ডিজাইনার তাহিসনা শাহিন বলেন, শীতের তারতম্য বিবেচনা করে মোটা পাতলা উল, খাদি ও সুতি কাপড়ের পোশাক ডিজাইন করা হয়েছে। আর এর বেশির ভাগ কাপড়ই হাতে তৈরি। পোশাকগুলোতে ব্লকপ্রিন্ট, বাটিক, স্ক্রিনপ্রিন্ট, সুতা, চুমকি আর অ্যাপ্লিকের কাজ করা হয়েছে। সাদাকালোর বিষয়ভিত্তিক কাজের ধারাবাহিকতায় শাড়ির ডিজাইনের সঙ্গে মিলিয়ে যেমন শাল ডিজাইন করা হয়েছে, তেমনি পাঞ্জাবির ডিজাইনের সঙ্গে মিল রেখে শাল এবং উত্তরীয়র ডিজাইন করা হয়েছে। শীতের কাঁথাও রয়েছে এ প্রদর্শনীতে।