নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিআইইউতে সমাবর্তন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত: www.diu.ac

আইআইইউসির সমাবর্তন
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের (আইআইইউসি) চতুর্থ সমাবর্তন আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিস্তারিত: iiuc.ac.bd

ড্যাফোডিলে সেমিনার
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে জাপানে উচ্চশিক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর।

এনএসইউতে অলিম্পিয়াড
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) ন্যাশনাল অলিম্পিয়াড ইন সফটওয়্যার ইনোভেশন অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর।

ঢাবিতে জিরো টু ইনফিনিটি টকস
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার শক্তি বিষয়ে জিরো টু ইনফিনিটি টকস সেমিনার অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর।

ইস্ট ওয়েস্টে ক্যারিয়ার কর্মশালা
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে কর্মশালা ২৬ সেপ্টেম্বর।

ইউআইইউতে কম্পিউটার প্রোগ্রামিং
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) কম্পিউটার প্রোগ্রামিং ভাষা জাভাস্ক্রিপ্টের ওপর এঙ্গুলারজেএস ডেভেলপার কনফারেন্স অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর। বিস্তারিত: bit.ly/angularjsconfdhaka

আন্তকলেজ ফটোগ্রাফি উৎসব
২৫ সেপ্টেম্বর: আদমজী ক্যান্টনমেন্ট কলেজে আন্তকলেজ ফটোগ্রাফি উৎসব অনুষ্ঠিত হবে।