নোটিশ বোর্ড
বিয়ের সাজে পুরস্কারপারসোনা থেকে বিয়ের সাজ করালে এখন পেতে পারেন নানা পুরস্কার। গায়েহলুদ, বিয়ে আর বউভাতের সাজ করালে পাবেন বিশেষ কুপন। তা দিয়ে আপনি জিতে নিতে পারেন ঢাকা-কলকাতা-ঢাকা অথবা ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট। শুধু বিয়ের সাজ করালেও পাবেন কুপন। পারসোনার সব শাখায় এ সুযোগ চলবে আগামী বছরের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।চট্টগ্রামে নতুন দোকানএনা লা মোডের নতুন শাখা চালু হচ্ছে চট্টগ্রামে। ২ ডিসেম্বর চট্টগ্রাম শহরের নাসিরাবাদের আফমি প্লাজায় চালু হবে এ শাখা। এ উপলক্ষে তাদের ঢাকার উত্তরা ও গুলশানের শাখায় দেওয়া হচ্ছে ছাড়। এখানে পাবেন ছেলে ও মেয়েদের নানা নকশার জুতা ও ব্যাগ।ঘরে বসেই পিৎজা২৭ নভেম্বর ঢাকার মিরপুরের ১২ নম্বর সেকশনে উদ্বোধন হয়ে গেল পিৎজা হাটের নতুন শাখা। ফরমায়েশ দিলে এখন পিৎজা পৌঁছে দেওয়া হবে আপনার বাড়িতে। তবে ফরমায়েশ দিতে হবে পিৎজা হাট ডেলিভারি থেকে দুই কিলোমিটার দূরত্বের মধ্যে। ২৭ নভেম্বর মিরপুর পিৎজা হাটের উদ্বোধনে এসেছিলেন সাংসদ ইলিয়াস মোল্লাহ এবং ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরী। আরও এসেছিলেন অভিনয়শিল্পী মুনমুন ও শারমিন লাকী। পিৎজার ফরমায়েশ দিতে পারেন ০৯৬১৩-৯৯৯৯৯৯ নম্বরে।শীতের পোশাকছেলেদের জন্য রকমারি শীতপোশাক এনেছে অ্যালফোসি। ঢাকার বেইলি রোডে তাদের শাখায় পাবেন স্যুট, ব্লেজার, সোয়েটার, জ্যাকেট, শার্ট, প্যান্ট, টি-শার্ট ইত্যাদি পোশাক। স্যুট কেনায় পাবেন ছাড়।বিয়ের পোশাকফ্যাশন হাউস অঞ্জন’স এনেছে বর-কনের জমকালো বিয়ের পোশাক। আছে গায়েহলুদ, বিয়ে আর বউভাতের নানা রকম পোশাক। ফরমায়েশ দিয়েও পোশাক বানিয়ে নিতে পারবেন।ফ্যাশন ডিজাইনারদের প্রতিযোগিতাশুরু হচ্ছে ফ্যাশন ডিজাইনারদের জন্য প্রতিযোগিতা স্টাইল গুরু—ড্রিম ইওর ডিজাইন। পারপল ম্যাগাজিনের আয়োজনে এর পৃষ্ঠপোষক ল্যানসার এক্স এবং র্যাফলস ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন। দেশে ও দেশের বাইরে অবস্থানরত ১৮ বছরের ওপরে যেকোনো বাংলাদেশি নাগরিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। পারপল ম্যাগাজিনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশু রহমান জানান, ‘বিজয়ীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। তাঁর তৈরি করা পোশাক কিনতে পাওয়া যাবে ফ্যাশন হাউস একস্ট্যাসিতে। তিনি আন্তর্জাতিক ফ্যাশন শোতে নেওয়ার সুযোগ পাবেন।’ এতে অংশগ্রহণ করার শেষ তারিখ ৫ ডিসেম্বর। নিবন্ধন করতে হবে স্টাইলগুরু ওয়েবসাইটে গিয়ে। এ ছাড়া ফেসবুকে স্টাইলগুরু পেজে (www.facebook.com/StyleGuru.bd) অংশ নিতে পারেন।প্রতি সপ্তাহে ফেসবুকে যার পোস্টে বেশি কমেন্ট পরবে বা যে বেশি শেয়ার করবেন তাঁর জন্য পাঁচ তারকা হোটেলের দুটি করে ডিনার কুপন পুরস্কার হিসেবে থাকবে।প্রতিযোগিতার অনুষ্ঠানটি প্রচারিত হবে এনটিভিতে। ওয়েবসাইট: www.styleguru.com.coবিয়ের ছবিকালার প্লাস দিচ্ছে বিয়ের ছবি তোলার নানা প্যাকেজ। আপনার চাহিদামতো বেছে নিতে পারেন যেকোনোটি। এছাড়া বিয়ের পরের ছবি তোলার জন্য আছে আফটার ওয়েডিং নামের বিশেষ প্যাকেজ। ফোন: ০১৭১৫০০৫৬৭৬।বর-কনের ছবিবর-কনের প্রথম দেখা, বিয়ের দিন, পরিবারের সদস্যদের সঙ্গে নানা ছবি তুলে দিতে পারে মুহূর্তে। ছবি তোলার পর তা প্রিন্ট, বাঁধাই ইত্যাদি কাজেও সাহায্য করে তারা। যোগাযোগ: www.muhurto.netঅন্দরসাজের পরামর্শঢাকার গুলশানের ১৩০ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে প্রাণতুন নামে নতুন এক আসবাবের দোকান চালু হয়েছে। এখান থেকে আসবাব কেনার পাশাপাশি পরামর্শ পাবেন অন্দরসাজের নানা বিষয়েও। শিশুদের পোশাকশিশুদের পোশাকসহ নানা সামগ্রী নিয়ে ফ্যাশন হাউস নগরদোলা শুরু করল নতুন আয়োজন পিকাবু কিডস। ২৫ নভেম্বর ঢাকার মিরপুর রোডে নগরদোলার শাখার নিচতলায় চালু হলো নতুন এ দোকান। এখানে পাবেন নবজাতক থেকে ১২ বছর বয়সী শিশুদের নানা পোশাক। এ ছাড়া আছে নবজাতকের কাঁথা, নিমা, ন্যাপি, বালিশ, ফিডিং বটল, চামচ, বাটিসহ নানা পণ্য।শীতের পোশাকএবি ফ্যাশন মেকার এনেছে মেয়েদের জন্য নানা নকশার শীতপোশাক। লম্বা হাতার সালোয়ার-কামিজে ব্যবহার করা হয়েছে মোটা কাপড়। আরও আছে স্কার্ট।বনসাই প্রশিক্ষণবাংলাদেশ বনসাই সোসাইটির আয়োজনে ৯ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে বনসাই প্রশিক্ষণ। তিন মাসব্যাপী এ কর্মশালায় যোগ নিতে নিবন্ধন করতে হবে ২ ডিসেম্বর। ফোন: ০১৯১১৭৩৮৪৪৮।