নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের পোশাকফ্যাশন হাউস রঙ এনেছে নানা নকশার শাল। শীতের সংগ্রহে আরও আছে কটি ও পাঞ্জাবি, মোটা কাপড়ের ওড়না ইত্যাদি।উৎসবের পোশাকনতুন বছরের জন্য নতুন নকশার পোশাক এনেছেন ডিজাইনার আনিলা হক। তাঁর ফ্যাশন হাউস অ্যান্ডেজে পাওয়া যাবে ‘রক দ্য ওয়ে উইথ কালারস’ শিরোনামের এই পোশাক সংগ্রহ। এতে আছে লম্বা ও খাটো জ্যাকেট, বেল্টসহ টপ, গয়না, জুতা, স্কার্ফ, টাই, শাল ইত্যাদি। দেশি ও পাশ্চাত্য ঢঙের মিশ্রণে তৈরি এসব পোশাকে গ্রাফিক্যাল মোটিফ ব্যবহূত হয়েছে। আরও পাবেন ‘সিক্রেট সান্তা’ শিরোনামে বড়দিনের পোশাক। ঢাকার গুলশান ১ নম্বরে জেড এন টাওয়ার এবং ধানমন্ডির র‌্যাংগস আনাম প্লাজায় অ্যান্ডেজে পাবেন।পোশাক কেনায় ছাড়ফ্যাশন হাউস অন্যমেলা দিচ্ছে কেনাকাটায় ছাড়। অন্যমেলার সব কটি শাখায় ২০ ডিসেম্বর পর্যন্ত এই ছাড় পাওয়া যাবে।সৌন্দর্যচর্চার কোর্সগীতি’স বিউটি পারলার অ্যান্ড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিতে এখন পাবেন বিশেষ ছাড়। এখানে শিখতে পারবেন সৌন্দর্যচর্চার নানা দিক, যেমন—মেকআপ, চুল কাটা ইত্যাদি। ফোন: ০১৯৪৮৭৮২২৪৮উৎসবের আয়োজনবিয়ে ও গায়েহলুদের নানা আয়োজনের ব্যবস্থা করে দিতে পারে ফারজানা’স ব্লিস। মঞ্চ, ডালা, প্রবেশপথ ইত্যাদি সাজানো, পোশাক তৈরি, নিমন্ত্রণপত্র, আলোকচিত্র ইত্যাদিও করে দিতে পারে তারা। ফোন: ০১৯১১-৬৬১৩০৭।নতুন শাখাঢাকার মিরপুর ১ নম্বরে মাল্টিপ্ল্যান সেন্টারে চালু হলো ফ্যাশন হাউস গাঁওগেরামের নতুন শাখা। ২ ডিসেম্বর থেকে চালু হওয়া এ শাখায় পাবেন নানা নকশার শাড়ি, সালোয়ার কামিজ, টপ, ফতুয়া, ফ্রক, পাঞ্জাবি ও গয়না।বড়দিনের উপহারবড়দিনের নানা উপহারসামগ্রী এনেছে ফ্যাশন হাউস কুমুদিনী। এখানে পাবেন পার্স, চাবির রিং, গয়না, ঘর সাজানোর নানা পণ্য। নানা নকশার পোশাক তো আছেই।কেনাকাটায় ছাড়ডিসেম্বর মাসজুড়ে কেনাকাটায় ছাড় দিচ্ছে ফ্যাশন হাউস আবর্তন। তাদের ঢাকার ধানমন্ডি, ওয়ারী, সিদ্ধেশ্বরী ও মিরপুর ১০ নম্বরের শাখায় পাওয়া যাবে ছোট ও বড়দের পোশাক।চুলের যত্নে ক্রিমচুলের যত্ন ও চুল পড়া রোধে লিজান এনেছে নতুন ক্রিম ‘লিজান হেয়ার লস অফ’। সম্প্রতি ঢাকার একটি রেস্তোরাঁয় নতুন এই পণ্যের মোড়ক খোলা হয়। এই অনুষ্ঠানে অংশ নেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, অভিনয়শিল্পী মৌসুমী, ফেরদৌস ও হুমায়রা হিমু। আরও উপস্থিত ছিলেন লিজানের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক, পরিচালক তানিয়া হক ও মহাব্যবস্থাপক বজলুর রহমান।নাজমুল হক বলেন, পণ্যটি সপ্তাহে দুবার ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে। ভেষজ উপাদানে তৈরি বলে এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই। দাম ৮০০ টাকা। ঢাকাসহ দেশের বড় বড় শপিং মল ও ওষুধের দোকানে এই পণ্য পাওয়া যাচ্ছে। বনসাই ও ইকেবানা ফুল, লতা, গাছ সাজানোর নানা পদ্ধতি শেখার জন্য আসতে পারেন বল্লরিতে। এখানে বনসাই ও ইকেবানা করার পদ্ধতি শেখানো হয়। ফোন: ০১৮১৭০৪৭৪৪৩।শীতের আয়োজনশীতে আড়ং এনেছে স্কার্ফ, শাল ও কাঁথা। সুতি, খাদি, সিল্ক ও অ্যান্ডি কাপড়ে তৈরি শালে করা হয়েছে এমব্রয়ডারি। সিল্ক কাপড়ে সূক্ষ্ম কারুকাজ করে তৈরি হয়েছে কাঁথা; যা উপহার হিসেবেও বেশ।বিয়ের ছবিবিয়ের ছবি তোলার নানা প্যাকেজ দিচ্ছে ওয়েডিং চ্যাপেল। বিয়ের সঙ্গে গায়েহলুদ, ওয়ালিমার ছবি তোলার বুকিং দিলে পাবেন বিশেষ সুবিধা। ওয়েবসাইট: www.weddingchapelphotography.org