নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগিজ খাবারের আয়োজনবছরের শেষ উপহার হিসেবে ‘কাটাপ্লানা আল্গার্ভ’ নামের খাঁটি পর্তুগিজ খাবার নিয়ে এসেছে ন্যানডোস। পেরি পেরি চিকেন দিয়ে তৈরি এই খাবারে থাকছে স্পাইসি রাইস, ন্যানডোস সিক্রেট সস, ভেজিটেবলসহ আরও অনেক উপকরণের সংমিশ্রণ, যা পরিবেশন করা হয় পর্তুগাল থেকে আনা একটি সুদৃশ্য পাত্রে, যাতে খাবারটির গুণগত মান, স্বাদ ও ঘ্রাণ অটুট থাকে। সঙ্গে আরও থাকছে আনারের রস এবং মোহিত মিন্ট সিরাপ দিয়ে তৈরি ‘রোসা ফ্রেসকা’ নামের একটি সতেজ পানীয়।ন্যানডোস তাদের ফেসবুক ফ্যানপেজ ‘ন্যানডোস বাংলাদেশ’-এর মাধ্যমে প্রতি সপ্তাহে তিনজন বিজয়ী পাবেন বিনা মূল্যে কাটাপ্লানা আল্গার্ভ।এ প্রতিযোগিতায় অংশ নিতে ভোক্তাদের ন্যানডোসের ফেসবুক ফ্যানপেজে যোগ দিতে হবে। সেখানে সহজ কিছু প্রশ্নের উত্তর দিতে হবে বলে জানান ন্যানডোস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু ইনসাফ।নতুন রূপে রেস্তোরাঁঢাকার বেইলি রোডের মিউজিক ক্যাফে থার্টি থ্রির পরিবেশটা একটু অন্য রকম, গানময়। অডিও-ভিডিও গানের পাশাপাশি সন্ধ্যায় আছে সরাসরি গান। প্রিয় বন্ধুকে খুশি করতে চাইলে আপনিও গান গেয়ে দিতে পারেন একটা। দামটা একটু বাড়তি ছিল বলে নিয়মিত অতিথিরা মন্তব্য করতেন। থার্টি থ্রি কর্তৃপক্ষ সেদিকে নজর দিয়ে নতুন করে যাত্রা শুরু করছে সম্প্রতি। পরিবর্তন হয়েছে মেন্যুতে, পরিবর্তন হয়েছে দামে। বিশাল মেন্যু বইয়ের বদলে এক পৃষ্ঠায় নিয়ে আসা হয়েছে। আগে অ্যাপাটাইজার, মূল খাবার—সবকিছুই ছিল ৩৩ পদ করে। এখন এ দুটি মিলে হয়েছে ৩৩ পদ। আছে ৩৩ পদের পানীয়। ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে রাখা হয়েছে বিশেষ মেন্যু। দাম কমেছে বিভিন্ন পানীয়েরও। ৩৩ থেকে শুরু করে ১৯৩ টাকার মধ্যে পাবেন সব ধরনের পানীয়। ডেজার্টের জন্য খরচ হবে ৬৩-১৬৩ টাকা। বিভিন্ন অ্যাপাটাইজারের দাম ১৭৩-৩৭৩ টাকা। আর মূল খাবারের দাম ৩৩৩-৫৩৩ টাকা। সবকিছুর শেষে ৩ সংখ্যাটি আছেই।বুফের নতুন আয়োজনঢাকার বনানী ১১ রাস্তায় ‘ওহ! ক্যালকাটা’য় শুরু হয়েছে বুফে সেবা। বাঙালি খাবারের এ রেস্তোরাঁয় আগে বুফে ছিল না। কিন্তু গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে এই আয়োজনটি শুরু করেছে বলে জানালেন রেস্তোরাঁর ব্যবস্থাপক রানা পালিত। সপ্তাহে সাত দিন দুপুর ১২টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বুফে খোলা থাকবে। প্রতিদিন থাকবে আলাদা মেন্যু। একটি আমিষ ও একটি নিরামিষ স্যুপ. ১০ পদের সালাদ, ২ পদের শাক, ২ পদের ভর্তা, স্টার্টারের মধ্যে আছে ২ পদের নিরামিষ এবং ২ পদের আমিষ। মূল খাবারে অবশ্য ৩ পদের আমিষ এবং ৯ পদের আমিষ, সঙ্গে ৪ পদের ডেজার্টও আছে। আর এর সবকিছু মাত্র ৫৫০ টাকায়। কোনো সার্ভিস চার্জ নেই। বনানীর ১১ নম্বর রোডের ৪৯ নম্বর বাড়ির এ রেস্তোরাঁয় বুকিং দিয়ে যাওয়া ভালো। ইলেকট্রনিকস পণ্যের বিক্রয়কেন্দ্র১৮ নভেম্বর ঢাকার কলাবাগানে অবস্থিত ইয়াকুব সাউথ সেন্টারে চালু হয়েছে এমকে ইলেকট্রনিকসের বিক্রয়কেন্দ্র। প্যানাসনিক, সনি, স্যামসাং, শার্প, ফিলিপস, এলজি, সিমেন্স, হিটাচি, তোশিবাসহ বিভিন্ন ব্র্যান্ডের নানা পণ্য এখানে পাওয়া যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন বাংলাদেশশিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি এ কে আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ ও সিঙ্গাপুরর মুস্তাফা সেন্টারের ফায়াজ আহমেদ। শীতের প্রসাধনীশীতে বাজারে এল টিউলিপ অ্যারোমা স্পট আউট স্কিন ক্রিম। এ ছাড়া রয়েছে টিউলিপ ফেয়ারনেস ক্রিম, টিউলিপ নিম চন্দন ফেসিয়াল প্যাক। বিভিন্ন দেশ থেকে আমদানি করা কাঁচামালে তৈরি এসব অ্যারোমা পণ্যে রয়েছে নিম, চন্দন, কমলা, শসা, স্ট্রবেরিসহ নানা প্রাকৃতিক উপাদান।বিয়ের পোশাকঢাকার দক্ষিণ বারিধারার থিমস বর ও কনের বিয়ের উপযোগী নিয়ে এসেছে এক্সক্লুসিভ শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি। শাড়ি ও পাঞ্জাবির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে জামদানি, কাতান, মসলিন, টিস্যু, ডুপিয়ান সিল্ক, এন্ডি সিল্ক, ইত্যাদি এক্সক্লুসিভ কাপড়। আর রয়েছে এমব্রয়ডারি ও কারচুপির কাজ। বিয়ের ছবি বিয়ের ছবি তোলার নানা প্যাকেজ দিচ্ছে গ্ল্যামারাস ওয়েডিং। সঙ্গে গায়েহলুদ ও বউভাতের ছবি তোলার বুকিং দিলে পাবেন বিনা মূল্যে ভিডিও ছবি তোলার সুবিধা। ওয়েডিং ডায়েরি ভিডিও এবং ছবি তোলার সেবার পাশাপাশি এখন বিয়ের মঞ্চ ডেকোরেশন থেকে শুরু করে ডালা, পালকি, ডিজেসহ সমগ্র অনুষ্ঠানের আয়োজন করে দিচ্ছে। কর্মশালা-প্রশিক্ষণ আলোকচিত্র কর্মশালা: ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট ২৩ ডিসেম্বর থেকে তিন দিনের শৌখিন আলোকচিত্র কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় ডিজিটাল ক্যামেরা ব্যবহারের নানা কৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। যোগাযোগ: ০১৮১৯২৮৫৫৮৪।  বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ: রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন চালু করেছে বিভিন্ন মেয়াদি ক্যারিয়ার কোর্স। এসব কোর্সে রয়েছে ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, বনসাই, ইকেবানা, অটোক্যাড ইত্যাদি। যোগাযোগ: ০১৭১১১৪০০০০।বিশেষছাড় জুতায় মূল্যছাড়: ঢাকার মিরপুর রোডের (আসাদগেট) ফ্যামিলি ওয়ার্ল্ডে থাকছে নির্দিষ্ট ডিজাইনের জুতা এবং স্যান্ডেলের ওপর বিশেষ মূল্যছাড়। এ সুযোগ থাকবে ১২ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বউ সাজানোয় ছাড়: ঢাকার নূরজাহান রোডের যুথী’স ব্রাইডাল মেকআপ স্টুডিওতে দেওয়া হচ্ছে ব্রাইডাল মেকআপে ছাড়। সঙ্গে একজনের এক্সক্লুসিভ পার্টি মেকআপ বিনা মূল্যে। হারবাল ফেসিয়ালের সঙ্গে থাকছে ভ্রু প্লাক ফ্রি। এ ছাড়া মেকআপ ও মডেলিং মেকআপের প্রশিক্ষণেদেওয়া হচ্ছে ২০ শতাংশ ছাড়।