নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সুগন্ধিনারীদের জন্য পারফিউম ওয়ার্ল্ড নিয়ে এল বারবেরি বডি নামের নতুন সুগন্ধি। ২৬ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা সিটিতে একটি অনুষ্ঠানে এ খবর জানানো হলো। অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী মুনমুন ও শারমিন লাকি। ‘এর মধ্যে একটা স্নিগ্ধ সুগন্ধ রয়েছে, যা সবাই পছন্দ করবেন বলে আমি মনে করি। এই পারফিউমটি দেখতেও বেশ আকর্ষণীয়। উপহার হিসেবে দেওয়ার জন্যও বেশ ভালো এটি।’ বলেন শারমিন লাকি। মুনমুন বলেন, ‘এমন একটা পারফিউম খুঁজছিলাম, যেটা হবে অনেক স্নিগ্ধ এবং কোমল। ঠিক তেমনই হলো এই বারবেরি বডি।’এটি পাওয়া যাবে তিনটি ভিন্ন আকারে। দাম পড়বে ছয় হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। বসুন্ধরা সিটির পারফিউম ওয়ার্ল্ড ছাড়াও বারবেরি বডি পাবেন প্লাজা এআর, নাভানা টাওয়ার, পলওয়েল করোনেশন সেন্টার, চট্টগ্রামের আফমি প্লাজা, গুলশানের রেইনবো পিংক সিটিতে। আর্টিস্টি কালেকশন এবং একস্ট্যাসিতেও পাবেন এটি।পিঠা তৈরির বইগত ১০ ডিসেম্বর ঢাকার বেঙ্গল ফাউন্ডেশনে মোড়ক খোলা হলো মাহবুবা চৌধুরী রচিত আবহমান বাংলার পিঠা বইটির। এদিন এসেছিলেন সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের পরিচালক মুহম্মদ আব্দুর রহীম খান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক অধ্যক্ষ শাহীন আহমেদ প্রমুখ। বইটিতে বাংলাদেশের রকমারি পিঠা তৈরির প্রণালি ও সেসবের পুষ্টিমান দেওয়া আছে। চন্দ্রাবতী একাডেমি থেকে প্রকাশ হওয়া বইটির দাম এক হাজার টাকা। বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই রেসিপিগুলো দেওয়া আছে।বিয়ের আয়োজনওয়েডিং ডায়েরি: বিয়ের ছবি তোলাসহ অনুষ্ঠান ব্যবস্থাপনার নানা কাজও করে দিতে পারে ওয়েডিং ডায়েরি। ওয়েবসাইট: www.weddingdiary.com.bdওয়েডিং চ্যাপেল: বিয়ের ছবি তোলার নানা প্যাকেজ দিচ্ছে ওয়েডিং চ্যাপেল। সম্প্রতি বদল করা হয়েছে তাদের ওয়েবসাইট ঠিকানা। নতুন ঠিকানা: www.weddingchapelbd.comওমেন্স ওয়ার্ল্ড: বিয়ের সাজে ছাড় দিচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড। তাদের সব শাখায়ই চলবে এই ছাড়।ওয়েডিং বাংলাদেশ: ঢাকা ও চট্টগ্রামে বিয়ের ছবি তোলার নানা প্যাকেজ দিচ্ছে ওয়েডিং বাংলাদেশ। ওয়েবসাইট: www.weddingbangladesh.netশীতবস্ত্র মেলাঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দেশীদশে শুরু হয়েছে শীতবস্ত্র মেলা, শেষ হবে ৫ জানুয়ারি। এখানে পাবেন খাদি, সুতি ও উলের তৈরি শাল, ছেলেমেয়েদের জন্য ফতুয়া, জ্যাকেট. মাফলার, টপ, পঞ্চো। আরও আছে বিছানার চাদর ও কুশন কভার। দাম পড়বে ৫০০-২৫০০ টাকা পর্যন্ত।২৯ ডিসেম্বর এই শীতবস্ত্র মেলার উদ্বোধন করেন ফেডারেশন অব উইমেন এন্ট্রেপ্রেনিউরস (বিএফডব্লিউই)-এর সভাপতি রোকেয়া আফজাল রহমান। আয়োজক সূত্রে জানা যায়, মেলার বেশির ভাগ পোশাকই নতুন ডিজাইনে তৈরি করা। পুরোনো কিছু পোশাকও আছে। এ ছাড়া ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে দেশীদশের শাখায় চলবে ছাড়।বর্ষপূর্তিতৃতীয় বছরে পা দিল মনে মন্টু শাড়ি। এ উপলক্ষে তাদের টাঙ্গাইল শহরের পুরাতন আদালত রোডের শাখা দুটিতে আনা হয়েছে নতুন নকশার শাড়ি। নতুন তেলএমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ বাজারে আনল নতুন ভোজ্যতেল স্পন্দন। প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা ফারহানা কবির জানান, এই তেল চালের কুঁড়া থেকে তৈরি। সাধারণ ভোজ্যতেলের চেয়ে এটি সাশ্রয়ী। এটি বাংলাদেশে তৈরি, সম্পূর্ণ কোলেস্টেরলমুক্ত, মানসম্পন্ন এবং স্বাস্থ্যকর।’"আপনার কাছের দোকানেই পাবেন স্পন্দন রাইস ব্র্যান অয়েল। এটি তিন ধরনের বোতলে পাওয়া যাবে। দাম ১৬৫ থেকে ৮১৫ টাকা।প্রশিক্ষণফ্যাশন পাঠশালা: ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের আয়োজনে ফ্যাশন পাঠশালা। এক বছর মেয়াদি এই কোর্সে প্রশিক্ষণ দেবেন শিল্পী সবিউল আলম, চন্দ্রশেখর সাহা, শৈবাল সাহা, খলিলুর রহমান, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, ফারজানা শাকিল, সাংবাদিক কংকা করিম প্রমুখ। ফোন: ০১৭১১৫২০৬৫৩। কিত্তনখোলা: ফ্যাশন হাউস কিত্তনখোলার ডিজাইনার খলিলুর রহমানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ। এ জন্য ভর্তি হতে হবে ৬ জানুয়ারির মধ্যে। ফোন: ০১৭১১৭০৫৪৩২।ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন: ঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের আয়োজনে চলছে অন্দরসাজ, আলোকচিত্র, ইকেবানা, অনুষ্ঠান ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।সমুদ্রে বেড়ানোকক্সবাজার, সেন্ট মার্টিনে বেড়ানোর নানা প্যাকেজ দিচ্ছে সান অ্যান্ড সি হলিডেজ। নিজেদের জাহাজে করে প্রতিদিন টেকনাফ থেকে সেন্ট মার্টিন পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে তাদের। সেখানে থাকার জন্য রিসোর্টের ব্যবস্থাও করে দেবে তারা। ওয়েবসাইট: www.sunandseabd.comনানা রকম স্যুপ ৯ জানুয়ারি পর্যন্ত ঢাকার ধানমন্ডি ২৬ নম্বর (পুরাতন) সড়কে ক্যাফে দ্রুমে পাওয়া যাবে নানা রকম স্যুপ। শীত উপলক্ষেই তাদের এই আয়োজন। নতুন সৌন্দর্যচর্চা কেন্দ্রঢাকার গুলশান-তেজগাঁও লিঙ্ক রোডে (আড়ংয়ের পাশে) ৩০ ডিসেম্বর চালু হলো নতুন সৌন্দর্যচর্চা কেন্দ্র ম্যাজিক মিরর। ব্যস্ত নারীদের সর্বোচ্চ মানের সৌন্দর্য সেবা দিতে এর যাত্রা শুরু বলে জানান এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা হালিম হাই। চুলের স্টাইল এবং চুলের যত্ন, মেকআপ, ফেসিয়াল, হাত এবং পায়ের যত্ন, বউ সাজানো ইত্যাদি সুবিধা পাওয়া যাবে এখানে। মূল্যছাড়ঢাকার বনানীতে ৬ নম্বর সড়কে মুমু মারিয়া দিচ্ছে কেনাকাটায় ছাড়। এখানে পাবেন কুর্তা, ফতুয়া, সালোয়ার-কামিজ, শাড়ি ইত্যাদি।