নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়ানোর অনুষঙ্গএক ছাদের নিচেই পাবেন এখন বেড়ানোর নানা অনুষঙ্গ। ঢাকার কাঁটাবনে কনকর্ড এম্পোরিয়ামে চালু হলো ভ্রমণসঙ্গী নামের নতুন দোকান। এখানে পাবেন হেডল্যাম্প, টর্চ, লাইফ জ্যাকেট, তাঁবু, নানা রকম ব্যাগ, পিকনিক ঝুড়ি, ম্যাট, ছাতা, চুলা, বাইরে রান্নার বিশেষ হাঁড়ি-পাতিল ইত্যাদি। রোমাঞ্চপ্রিয়দের জন্য আছে ট্রেকিংয়ের সরঞ্জাম, লাইফ লাইন, জিপিএস ম্যাপ, ক্যারাবাইনারসহ নানা কিছু।নতুন পোশাকের দোকান১ জানুয়ারি ঢাকার ধানমন্ডির আলতা প্লাজায় চালু হলো ছেলেদের পোশাকের দোকান ‘দি ব্লেজার বিডি’। এ দিন উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসান, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, সহ-অধিনায়ক প্রতাপ সংকর হাজরা, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মাহতাব উদ্দিন আহমেদ প্রমুখ। নতুন এই ফ্যাশন হাউসে পাওয়া যাচ্ছে ব্লেজার ও স্যুট। এ সব পণ্যের দাম পড়বে তিন হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। আরও পাওয়া যাবে শার্ট, প্যান্ট, টাই, জুতা ও মানিব্যাগ। দাম থাকছে ৮০০ থেকে ৪০০০ টাকার মধ্যে। ফরমায়েশ দিয়ে পোশাক তৈরি করেও নিতে পারবেন। উদ্বোধন উপলক্ষে এখন পাবেন বিশেষ ছাড়।শীতের পোশাক একস্ট্যাসিপাশ্চাত্য ঢংয়ের শীতপোশাক এনেছে একস্ট্যাসি। মেয়েদের জন্য আছে লেগিংস বা চাপা জিনসের সঙ্গে পরার উপযোগী লম্বা সোয়েটার। আরও আছে ছেলে ও মেয়েদের জন্য জ্যাকেট, ব্লেজার ইত্যাদি।অ্যাড্রয়েটনরসিংদী, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙামাটিসহ দেশের নানা অঞ্চলের ঐতিহ্যবাহী শাল পাওয়া যাচ্ছে অ্যাড্রয়েটে। এতে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, অ্যাপ্লিক, এমব্রয়ডারি ইত্যাদি কাজ করা হয়েছে।বিয়ের মেহেদিরাসায়নিকমুক্ত মেহেদি দিয়ে কনের হাতের নকশা করে দিচ্ছে শঙ্খ আর্টস ইনকরপোরেটেড। ২৫০০ থেকে ৫৫০০ টাকার মধ্যে বিয়ের নানা অনুষ্ঠানের মেহেদি পরা যাবে। ওয়েবসাইট: www.shonkho.comছেলেদের পোশাকএই আবহাওয়ায় অফিসে পরার উপযোগী পোশাক এনেছে মেনজ। ছেলেদের জন্য এখানে আছে ব্লেজার, কোট, শার্ট, জুতা, বেল্ট, টাই ইত্যাদি।নতুন দোকানঢাকার আজিজ সুপার মার্কেটে চালু হলো পোশাকের নতুন দোকান মুসাফির। তরুণদের জন্য নানা নকশার টি-শার্ট পাওয়া যাবে এখানে।নতুন অনুষঙ্গনতুন নকশার জুতা ও ব্যাগ এনেছে এনা লা মোড। পোশাকের সঙ্গে মিলিয়ে জুতা ও ব্যাগ বানিয়ে নেওয়া যাবে এখান থেকে। ঢাকার উত্তরা, গুলশান পিংক সিটি ও চট্টগ্রামের আফমি প্লাজায় তাদের শাখা আছে।কেনাকাটায় ছাড়শীতে উপলক্ষে তারা মার্কা দিচ্ছে কেনাকাটায় ছাড়। এখানে টি-শার্ট, ফতুয়া, টপ, শাল, গয়না ইত্যাদি পাবেন।সৌন্দর্যচর্চায় ছাড় হারমনি স্পাচুল রিবন্ড করাতে ছাড় দিচ্ছে হারমনি স্পা। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছাড় চলবে।ম্যাজিক মিররবিয়ের সাজের নানা প্যাকেজ দিচ্ছে ম্যাজিক মিরর। এসব প্যাকেজের সঙ্গে বিনা মূল্যে আরও নানা সুবিধা পাওয়া যাবে। কনে সাজের জন্য ফেসিয়াল ও পার্টি সাজ পাওয়া যাবে বিনা মূল্যে। ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে তাদের শাখা রয়েছে।ফ্যাশন ডিজাইনারদের প্রতিযোগিতাশুরু হলো ফ্যাশন ডিজাইনারদের জন্য প্রতিযোগিতা স্টাইল গুরু টেলিভিশন সম্প্রচার। এনটিভিতে প্রতি শুক্রবার রাত ৯-০৫টা থেকে দেখানো হবে এটি। চূড়ান্ত পর্বে ১৫ জন প্রতিযোগী নিয়ে শুরু হলো এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের বিজয়ী পাবেন নানা ফ্যাশন হাউস ও শোতে নিজের পোশাক উপস্থাপনের সুযোগ।অনুষ্ঠানের আয়োজনবিয়ে, গায়ে হলুদসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে দিচ্ছে স্কেচ কমিউনিকেশন। এসব অনুষ্ঠানের ছবি তোলা, পরিকল্পনা সবকিছুতেই সাহায্য করে তারা। ই-মেইল: [email protected]মুখরোচক নাশতাপনির দিয়ে তৈরি মুখরোচক দুটি নতুন খাবার এনেছে রিচ। পনির সমুচা ও পটেটো ফিঙ্গার—এ দুটি খাবার দুটি তৈরি করা হচ্ছে হাতের স্পর্শ ছাড়াই স্বাস্থ্যসম্মত উপায়ে। পাওয়া যাচ্ছে সুপার শপগুলো ছাড়াও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রিচের স্টলে।অনলাইনে পোশাক কেনাফেসবুকে পছন্দসই পোশাকের ছবি দেখে তা ফরমায়েশ দিতে পারেন নিজের জন্য। ব্যস্ত মানুষের জন্য কেনাকাটার এমন সুযোগ দিচ্ছে অনলাইন বুটিক অ্যাডাম ইভ। সম্প্রতি ঢাকার বনানীতে একটি রেস্তোরাঁয় হয়ে গেল তাদের পোশাক প্রদর্শনী। তাদের সংগ্রহে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, কাফতান, পাঞ্জাবি ইত্যাদি। অনলাইন ঠিকানা: www.facebook.com/adameve.collectionদ্রুত ওজন কমানোকম সময়ে ওজন কমানোর জন্য ইনস্টা ওয়েট লস ডিটক্স ট্রিটমেন্ট নামে নতুন সেবা নিয়ে এল ভিএলসিসি। ঢাকার গুলশান-২ নম্বর সড়কে তাদের শাখায় এ সুবিধা পাওয়া যাবে।বিয়ের ভিডিওচিত্রবিয়ের ভিডিওচিত্র তৈরি করে দিচ্ছে ওয়েডিং ডায়েরি। এ ছাড়া বিয়ের ছবি তোলাসহ অন্যান্য আয়োজনেরও সাহায্য করতে পারে তারা। ওয়েব: www.weddingdiary.com.bd