নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন খাবারপিৎজা হাট নিয়ে এল নানা স্বাদের নতুন সব খাবার। ১৯ জানুয়ারি পিৎজা হাটের ঢাকার গুলশান শাখায় এক অনুষ্ঠানে এসব নতুন খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এখানে পাবেন ক্রিম-পনিরের স্বাদে ক্রাউন ক্রাস্ট পিৎজা। নতুন পানীয়ের মধ্যে আছে পিচ আইসড টি, অরেঞ্জ স্ট্রবেরি স্প্রিৎজার, ট্যাঙ্গি অরেঞ্জ, ম্যাঙ্গো মোহিটো, অরেঞ্জ মোহিটো ইত্যাদি। এ ছাড়া নানা স্বাদের পিৎজা, পাস্তা আর অন্যান্য খাবার তো আছেই।আসবাব প্রদর্শনী ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে হয়ে গেল উডমেটাল আয়োজিত সাত দিনের আসবাব প্রদর্শনী। শেষ হলো ২১ জানুয়ারি। এখানে ছিল ল্যাপটপ টেবিল, কর্নার শেলফ, আলমারি, ওয়ারড্রোব, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, ক্রোকারি শেলফ, আরামকেদারা, খাটসহ ঘরের প্রয়োজনীয় নানান আসবাব। উডমেটালের উৎপাদন ব্যবস্থাপক সম্রাট খান জানালেন, ‘আমাদের সমস্ত আসবাবই পাইন কাঠের তৈরি। এই কাঠে ঘুণ ধরে না এবং বেঁকে যায় না। দামটাও নাগালের মধ্যে।’ যাঁরা প্রদর্শনীতে যেতে ব্যার্থ হয়েছেন, তাঁরা ঢাকার নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত উডমেটালের শোরুমে খোঁজ নিলেই পাবেন নতুন আসবাবের দেখা। প্রশিক্ষণইকেবানা ও বনসাইঢাকার ধানমন্ডিতে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের আয়োজনে চালু হচ্ছে বসনাই ও ইকেবানা প্রশিক্ষণ। ২৭ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।অন্দরসজ্জাঢাকার গ্রিন রোডে ইনক্রাস্ক স্কুল অব ডিজাইনে শুরু হচ্ছে নানা মেয়াদি ইন্টেরিয়র ডিজাইন কর্মশালা। ফোন: ০১৭৫৯৯১৬৭৮৭। ছবি আঁকাশিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে শিশু-কিশোরদের ছবি আঁকার কর্মশালা। প্রতি শুক্রবার সকালে ক্লাস হবে ঢাকার ধানমন্ডিতে সাউথ ব্রিজ স্কুলে। ভর্তির তারিখ ২৭ মার্চ। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩ পিঠাপুলির আয়োজনঢাকার উত্তরায় হোটেল রিজেন্সিতে শুরু হচ্ছে পিঠা উৎসব। ২৬ থেকে ২৮ তারিখ পর্যন্ত চলবে তা। পিঠা যাতে গরম গরম চেখে দেখা যায়, সে জন্য অতিথিদের সামনেই রাঁধুনিরা তৈরি করবেন মজাদার পিঠা। কেনাকাটায় ছাড়বিবর্তন বুটিক দিচ্ছে পোশাক কেনায় ছাড়। এখানে পাবেন সালোয়ার-কামিজ, ফতুয়া, টপ ও শিশুদের পোশাক। ঢাকার ধানমন্ডিতে, প্লাজা এ আর এবং উত্তরা ৩ নম্বর সেক্টরে আলাউদ্দিন টাওয়ারে তাদের শাখা আছে। শীতের পোশাকফ্যাশন হাউস ব্যাঙ এনেছে ছেলেদের শীতের পোশাক। আছে নানা নকশার হুডি। ঢাকার বিভিন্ন শপিং কমপ্লেক্স এবং সিলেটের জিন্দাবাজারে তাদের শাখা আছে।সৌন্দর্যচর্চার আয়োজনঢাকার মোহাম্মদপুরে তাজমহল রোডে সুপার কাট স্যালন দিচ্ছে সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ। ছেলে ও মেয়েদের জন্য এখানে আছে ফেসিয়াল, চুল কাটাসহ নানা সুবিধা। শিশুদের চুল কাটারও ব্যবস্থা আছে।নতুন পণ্যইউনিকম গ্রুপ বাজারে আনল নতুন স্যানিটারি ন্যাপকিন। কেয়ার অ্যান্ড কিওর নামের এ ন্যাপকিন স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক। পলিজেল জাতীয় পদার্থ ব্যবহার করে এর শোষণ ক্ষমতা বাড়ানো হয়েছে। ফলে একটানা অনেক্ষণ ব্যবহার করা যাবে। পাওয়া যাবে প্রায় সবগুলো শহরে ফার্মেসি ও ডিপার্টমেন্ট স্টোরগুলোতে।