নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনাকাটায় ছাড়ড্রেসিডেল৩১ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রেসিডেলের সব শাখায় চলবে ছাড়। নির্দিষ্ট কিছু পোশাকেই শুধু ছাড় থাকছে। এনা লা মোড১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে এনা লা মোড দিচ্ছে বিশেষ ছাড়। যেকোনো শাখা থেকে ৩০০০ টাকার জুতা বা ব্যাগ কিনলেই পাবেন ৮০০ টাকা ছাড়। টি-শার্ট উৎসব১২ থেকে ১৪ ফেব্রুয়ারি ঢাকার আজিজ সুপার মার্কেটে হবে টি-শার্ট উৎসব। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। এ উৎসবে সন্ধ্যার পর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। টি-শার্ট কেনা যাবে ২০ শতাংশ ছাড়ে।মেলা ও প্রতিযোগিতাশামস্ শিল্পাঙ্গণের আয়োজনে ঢাকার মনিপুরীপাড়ায় হতে যাচ্ছে খুদেশিল্পী প্রতিযোগিতা ও হস্তশিল্প মেলা। প্রতিযোগিতা ও মেলার স্টল বরাদ্দের জন্য ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত নিবন্ধন চলবে। ফোন: ০১৭১৫০১৩৪৪৭।মুখরোচক খাবারব্যস্ত দিনে ঝটপট খাবার তৈরি করতে রিচ এনেছে নানা পণ্য। আছে নাগেটস, সসেজ, চপ, সমুচা, মিটবল, ফিশফ্রাই, ফ্রেঞ্চফ্রাই প্রভৃতি। বাণিজ্য মেলায় তাদের স্টলে পাওয়া যাচ্ছে পনিরের তৈরি সমুচা, চিকেন কিভ প্রভৃতি। এসব পণ্য পাবেন আপনার কাছের দোকানেই। নতুন শাখাঢাকার ২৬/১ শান্তিনগরে ট্রপিক্যাল হোমসে চালু হলো ফ্যাশন হাউস মানজার নতুন শাখা। ২৭ জানুয়ারি এর উদ্বোধন করেন সাহিত্যিক জুবাইদা গুলশান আরা। এদিন এসেছিলেন অভিনয়শিল্পী শমী কায়সার। গাছ চেনার একদিনতরুপল্লবের উদ্যোগে ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে হবে গাছ চেনার আয়োজন। ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় শুরু হবে এ আয়োজন। অংশ নিতে পারেন যে কেউ। এদিন উপস্থিত থাকবেন প্রকৃতিবিদ দ্বিজেন শর্মা, পাখিবিদ ইনাম আল হক প্রমুখ।