নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসার আয়োজনফারজানা শাকিল’স মেকওভার স্যালন ১৪ ফেব্রুয়ারি এখানে দেওয়া হবে বিশেষ ছাড়। এ ছাড়া আছে গিফট ভাউচার, যা উপহার দিতে পারেন প্রিয়জনকে।ফয়’স লেক রিসোর্ট১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে পাবেন ১৫০০ ও ৪৫০০ টাকার দুটি প্যাকেজ। এখানে রিসোর্টে থাকা, হ্রদে বেড়ানো, বারবিকিউ, পার্কের রাইড ইত্যাদির সুযোগ আছে। ওয়েবসাইট: www.foyslake.comন্যান্দোস১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ন্যান্দোসের ঢাকার গুলশান ও ধানমন্ডি দুটি শাখাতেই ১৫০০ থেকে ২২০০ টাকায় পাবেন নানা রকম খাবার। হট কাপল, একস্ট্রা হট কাপল এবং পেরি পেরি হট কাপল নামের তিনটি প্যাকেজে পাবেন চিকেন স্টেক, রোজা ফ্রেসকা, ক্যাটাপ্লানা আলগার্ভ ইত্যাদি খাবার।ঢাকা রিজেন্সিভালোবাসা দিবসে ঢাকার নিকুঞ্জে হোটেল রিজেন্সিতে থাকছে যুগলদের জন্য রাতের খাবার, ছবি তোলা ইত্যাদির আয়োজন। এ ছাড়া তাৎক্ষণিকভাবে পছন্দমতো কেকের ফরমায়েশ দিতে পারবেন এ দিন। খাজানাঢাকার গুলশান ২ নম্বরে খাজানায় ভালোবাসা দিবসে জুটিদের জন্য থাকছে বিনা মূল্যে বিশেষ মকটেল লাভারস ডিলাইট। এ ছাড়া বুফেতে ক্যান্ডেল লাইট ডিনার অথবা লাঞ্চ করতে পারেন ৯৯৯ টাকায়। এখানে ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কাবাব ও পরোটা উৎসব। পার্পল বিউটি লাউঞ্জঢাকার মোহাম্মদপুরে রিং রোডে পার্পল বিউটি লাউঞ্জ দিচ্ছে বিশেষ সুযোগ। ফেব্রুয়ারি মাসজুড়ে এখানে পার্টি সাজ করালেই পাবেন বিনা মূল্যে ফেসিয়াল। জিমাস্কএখান থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, পেনড্রাইভ ইত্যাদি যন্ত্রে করাতে পারবেন নানা নকশা। ফেব্রুয়ারি মাসজুড়ে যেকোনো দুটি যন্ত্রে নকশা করালে পাবেন বিশেষ ছাড়। ঢাকার বসুন্ধরা সিটি, পুরাতন রাইফেল স্কয়ার, গুলশান পিংক সিটি ইত্যাদিতে তাদের শাখা আছে।গয়না কেনায় ছাড়ভালোবাসা দিবস উপলক্ষে ডায়মন্ড ওয়ার্ল্ড নিয়ে এসেছে হীরার তৈরি ২৬টি নতুন ডিজাইনের লকেট। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ডায়মন্ড ওয়ার্ল্ড দিচ্ছে বিশেষ ছাড়। হীরার আংটি, নাকফুল, কানের দুল, বালা, লকেট, পেন্টডেন্ট সেটসহ বিভিন্ন গয়নায় পাবেন ২৫ শতাংশ ছাড়। কাচের প্রদর্শনী৫ ফেব্রুয়ারি ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের আয়োজনে শুরু হলো শৈল্পিক কাচের প্রদর্শনী। ঢাকার গুলশান ২ নম্বরের কাপা ক্যাফেতে প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য নিলুফার জাফরুল্লাহ। ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের পরিচালক সাইদা ফজিলাতুন নাজ বললেন, ‘প্রদর্শনীতে আসা মানুষ যেন কিছুটা সময় নিয়ে খেতে খেতে পুরো আয়োজন উপভোগ করতে পারে সে জন্যই এ জায়গা বেছে নেওয়া।’দেয়ালে টাঙানো চিত্র, কাচের টেবিল, জগ, ল্যাম্পশেড, নানা আকারের পানির গ্লাস আর বাহারি সব ফুলদানি রয়েছে এখানে। কেনা যাবে ৪০০ টাকা থেকে ৩০ হাজার টাকার মধ্যে। প্রদর্শনী শেষ হবে আজ।পোশাক প্রদর্শনী‘শিল্পের সঙ্গে বসবাস’ শিরোনামে ঢাকার ধানমন্ডির দ্রুম ক্যাফেতে হয়ে গেল পোশাক প্রদর্শনী। শামুক আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী সব্যসাচী হাজরা। ৮ থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ছিল সুতি, মসলিন, সিল্ক, অ্যান্ডির তৈরি শাড়ি, সালোয়ার-কামিজ, বিছানার চাদর ও পর্দা। পোশাকগুলো এখন পাবেন ৩৪/১৮ পল্লবী, মিরপুর, ঢাকায় শামুকের শাখায়।ঘর সাজানোর পণ্যঅ্যাপ্লিকের নকশা করা বিছানার চাদর, পর্দা, কুশন কভার ইত্যাদি এনেছে সই লো। ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোড, বসুন্ধরা সিটি ও রাইফেলস স্কয়ারে তাদের শাখা আছে।উত্তরায় বই বিতান ফ্যাশন হাউস ইনফিনিটি তাদের উত্তরা শাখায় পাঠশালা নামে একটি বুক কর্নার খুলেছে। এতে দেশি-বিদেশি লেখকদের বিখ্যাত বই, ম্যাগাজিন, রান্নাবিষয়ক ও শিশুতোষ বই থাকবে। বিয়ের আয়োজনওটু স্ন্যাপসবিয়ের ছবি তোলাসহ মঞ্চ সাজানো, ফুল, সংগীত ইত্যাদি সবকিছুর ব্যবস্থা করে দিতে পারে ওটু স্ন্যাপস। ওয়েব: www.facebook.com/o2snapsস্ন্যাপ আপবিয়ে, নানা অনুষ্ঠান, ছবি তোলা ইত্যাদির আয়োজন নিয়ে চালু হলো স্ন্যাপ আপ। উদ্বোধন উপলক্ষে তারা দিচ্ছে নানা রকম প্যাকেজ। ওয়েব: www.snapupphoto. webs.comমেহেদি উৎসব‘ফাগুনের অঙ্গণে বন্ধুত্বের বন্ধনে’ এই স্লোগান নিয়ে মেহেদি উৎসবের আয়োজন করেছে মমতাজ মেহেদি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দিনব্যাপি চলবে এই আয়োজন।মডেলদের প্রশিক্ষণঢাকার লালমাটিয়ায় ম্যাট্রিক্স সলিউশনের উদ্যোগে শুরু হচ্ছে মডেলদের জন্য প্রশিক্ষণ। এতে প্রশিক্ষণ দেবেন খ্যাতনামা মডেল ও আলোকচিত্রীরা। ওয়েবসাইট : www.matrixsolutiontech.comঐতিহ্যের উপস্থাপন১১ ফেব্রুয়ারি ঢাকার ব্রিটিশ কাউন্সিলে শেষ হলো ঐতিহ্যবাহী ও সমকালীন পোশাকের আন্তর্জাতিক প্রদর্শনী। বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে জাতীয় জাদুঘর ও ব্রিটিশ কাউন্সিল ‘বিনির্মাণ’ শীর্ষক এ প্রদর্শনী করে। শেষ দিনে ব্রিটিশ কাউন্সিলের সবুজ চত্বরে হয়ে গেল ঝলমলে ফ্যাশন শো।৪ ও ৫ ফেব্রুয়ারি ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘দ্য আর্ট অব ব্লগিং’ শীর্ষক একটি কর্মশালার। ব্রিটিশ ফ্যাশন ব্লগার রেচেল অকো এর তত্ত্বাবধান করেন। সমাপনী দিনের সন্ধ্যায় বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক রোজমেরি আরনট ও জাতীয় জাদুঘরের নির্বাহী পরিচালক (ডিরেক্টর জেনারেল) প্রকাশ চন্দ্র দাস। এর পরপরই ছিল মূল আয়োজন। বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার রুবি গজনবী, মনজুলিকা চাকমা ও এমদাদ হকের পোশাক নিয়ে হয় ফ্যাশন শো।