নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নখের নকশাঢাকার বনানীতে রেড বিউটি স্যালনে চালু হয়েছে অ্যাক্রিলিক নেইল ও নেইল আর্ট-সুবিধা। ছোট নখ থাকলে এখন পছন্দমতো বড় আকারে অ্যাক্রিলিক নেইল লাগিয়ে নিতে পারবেন। আবার এর ওপর নানা রকম নকশাও করে নেওয়া যাবে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে দুই হাতে অ্যাক্রিলিক নেইল লাগালে নেইল আর্ট করাতে পারবেন বিনা মূল্যে। ফুলের সাজঢাকার উত্তরায় ঢাকা রোজারিয়াম দিচ্ছে ফুলের নানা রকম সাজের সুবিধা। গায়েহলুদ, বিয়ের মঞ্চ, গয়না, ডালা-কুলা ইত্যাদি সাজিয়ে দেবে তারা। আবার জন্মদিন, বিশেষ দিবসে মনের মতো করে ফুল সাজিয়ে নিতে পারবেন। ওয়েসবাইট: www.dhakarosarium.comপ্রশিক্ষণবনসাই সোসাইটি২ মার্চ থেকে বাংলাদেশ বনসাই সোসাইটির উদ্যোগে শুরু হচ্ছে বনসাই প্রশিক্ষণ। তিন মাসব্যাপী এ কর্মশালার নিবন্ধন চলবে ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ধানমন্ডিতে। ফোন: ০১৯১১৭৩৮৪৪৮।রেডিয়েন্ট চাকরিজীবীদের জন্য সন্ধ্যাকালীন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তারা। এখানে অন্দর সাজ, পোশাক তৈরি, ইকেবানা ইত্যাদি শিখতে পারবেন। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।নতুন সৌন্দর্যচর্চাকেন্দ্রঢাকার ১ লেকসার্কাস, কলাবাগানে চালু হলো নতুন সৌন্দর্যচর্চাকেন্দ্র ওমেন্স ডল। এখানে ফেসিয়াল, চুল কাটা, সাজ ইত্যাদি করানো যাবে।নতুন দোকানঢাকার আজিজ সুপার মার্কেটের নিচতলায় চালু হলো ফ্যাশন হাউস ষড়ঋতু। সব মৌসুমের চাহিদা অনুযায়ী দেশীয় পোশাক নিয়ে সাজানো হয়েছে এটি। ছেলেদের টি-শার্ট, শার্ট, মেয়েদের সালোয়ার-কামিজ, শাড়ি ও শিশুদের পোশাক পাইকারি ও খুচরা মূল্যে পাওয়া যাবে এখানে।নতুন শাখাঢাকার বনানী ১১ নম্বর সড়কে চালু হলো সুফিয়ানার নতুন শাখা। এখানে দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের পোশাক, প্রসাধনী, গয়না ইত্যাদি পাওয়া যাবে। ১৩ ফেব্রুয়ারি এর উদ্বোধনী দিনে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ, অভিনয়শিল্পী চঞ্চল মাহমুদ, সংগীতশিল্পী তপু, রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল প্রমুখ। পিঠা উৎসবসম্প্রতি ঢাকার গুলশানে ও চট্টগ্রাম শিশুপার্কে হয়ে গেল মোজো পিঠা উৎসব। দুই জেলায় মোট ৪৮টি স্টল অংশ নেয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী রকমারি সব পিঠার পসরা বসে এ উৎসবে। সেরা ছয় জনকে দেওয়া হয় পুরস্কার। উৎসবে জাদু প্রদর্শনী ও গানের আয়োজনও ছিল।শিশুদের পোশাকঢাকার বনানীর ১১ নম্বর সড়কে চালু হলো শিশুদের পোশাক ও খেলনা নিয়ে নতুন দোকান হ্যাপি অক্টোপাস। এখানে পাবেন ১১ বছর বয়সী শিশুদের উপযোগী নানা পণ্য।একুশে দেশীদশ১৬ ফেব্রুয়ারি ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলের দেশীদশ প্রাঙ্গণে শুরু হলো একুশের পোশাক প্রদর্শনী। এদিন ছিল চারদিকে কেবল বর্ণের ছড়াছড়ি। কোনোটা মূল ফটকে ঢোকার মুখেই ঝোলানো, আবার কোনো বর্ণ পোশাকে, গয়নায়, মগ আর ব্যাগে। এই আয়োজনের উদ্বোধন করেন কথাসাহিত্যক হাসানাত আব্দুল হাই। তিনি বলেন, ‘দেশীদশের এই প্রদর্শনীতে বোঝাই যায় বাঙালি আসলে কতটা সংস্কৃতিমনা এবং তার দেশকে কতটা ভালোবাসে।’ প্রদর্শনী শেষ হবে আজ।খেতে খেতে খেলা দেখাগেট দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়বে বড় পর্দা। খাবারদাবারের পাশাপাশি ভোজনরসিকদের আনন্দের জন্য এই আয়োজন, যেখানে বসে খেতে খেতেই দেখে নিতে পারেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। রাজধানীর বারিধারায় মারমেইড গ্যালারি ক্যাফেতে করা হয়েছে এ আয়োজন। মারমেইড গ্যালারি ক্যাফের মহাব্যবস্থাপক মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, ‘খেতে এসে যাতে প্রিয় দলের খেলা দেখা মিস না হয়, এ জন্য আমরা এই বিশেষ ব্যবস্থা করেছি। তা ছাড়া একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা বিশেষ ধরনের সামুদ্রিক খাবারের আয়োজন করব। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছাড় থাকবে এই খাবারে।’ টি-শার্ট উৎসব১২ থেকে ১৪ ফেব্রুয়ারি ঢাকার আজিজ মার্কেটে হয়ে গেল চতুর্থ টি-শার্ট উৎসব-২০১২। উৎসবের উদ্বোধন করেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। উৎসবের দ্বিতীয় দিন এসেছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এবং ওয়েবের সভাপতি নাসরিন আউয়াল মিন্টু। ১৪০টি ফ্যাশন হাউসের অংশগ্রহণে অনুষ্ঠিত এ উৎসবে প্রতিদিন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উৎসবে ক্রেতারা ২০ শতাংশ ছাড়ে টি-শার্ট কিনতে পেরেছেন। এ উৎসবের সহযোগী ছিল এবিসি রেডিও, দৈনিক ইত্তেফাক, আরটিভি, অন্যদিন এবং ওয়েডিং ডায়েরি।পোশাক প্রদর্শনী১৭ ফেব্রুয়ারি ঢাকার আজিজ সুপার মার্কেটে নিত্য উপহারের আয়োজনে শুরু হলো একুশের পোশাক প্রদর্শনী। ‘প্রতি ফাল্গুনে মূর্ত পোশাকে বিমূর্ত একুশকে ধারণ করে এভাবেই যেন হয় ঐতিহ্যের লালন।’ উদ্বোধনী দিনে বলেন কবি মুহাম্মদ নুরুল হুদা। প্রদর্শনীতে স্থান পেয়েছে শাড়ি, টি-শার্ট, শাল ইত্যাদি। পোশাকে সাদা, কালো, ছাই ইত্যাদি রং ব্যবহার করা হয়েছে। শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, চন্দ্রশেখর সাহা, সব্যসাচী হাজরা প্রমুখের নকশায় তৈরি হয়েছে এসব পোশাক। প্রদর্শনী চলবে ২ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।