নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের গয়নাঅ্যারাবিয়ানস এনেছে বিয়ের গয়নার প্যাকেজ। নেকলেস, দুল, টিকলি, চুড়ি ইত্যাদি সবই থাকছে এতে। পলকিও কুন্দনের কাজ করা এসব গয়নার সেট পাবেন ১৫ হাজার থেকে ৪০ হাজার টাকায়।সৌন্দর্যচর্চায় ছাড়ফারজানা শাকিল’সফারজানাশাকিল’স মেকওভার স্যালন দিচ্ছে চুল রিবন্ডিংয়ে ছাড়। মার্চ মাসজুড়ে তাদের ধানমন্ডি ও গুলশান শাখায় চলবে এই ছাড়। হেয়ারোবিক্স ব্রাইডালফাল্গুন ও চৈত্র মাসজুড়ে হেয়ারোবিক্স ব্রাইডালদিচ্ছে কনের সাজের দুটি প্যাকেজ। বেছে নিতে পারেন পছন্দেরটি।ব্লাস ঢাকার উত্তরার ৬ নম্বর সেক্টরে ব্লাস বিউটি পারলার দিচ্ছে সৌন্দর্যচর্চায় ছাড়। এখানে ফেসিয়াল, চুল কাটা, মেনিকিউর,পেডিকিউর, মেকআপ ইত্যাদি করানো যাবে।মডেলদের কর্মশালাঢাকার লালমাটিয়ায় ম্যাট্রিক্স সলিউশনসের আয়োজনে চলছে মডেলদের জন্য কর্মশালা। এতে প্রশিক্ষণ দেবেন জনপ্রিয় মডেল রুমা। কোর্স শেষে খ্যাতনামা আলোকচিত্রীর তত্ত্বাবধানে ছবি তোলারও সুযোগ আছে। ফোন: ০১৭৪৫৯৮৯৯২৯।প্রদর্শনীআর্ট কাউন্সিল ঢাকার আয়োজনে গুলশান ২ নম্বর সড়কে খাজানা রেস্তোরাঁয় চলছে চিত্র প্রদর্শনী। ঐতিহ্যবাহী পানামনগর নিয়ে জলরঙে ছবি এঁকেছেন নয়জন শিল্পী। সেসব নিয়ে এই প্রদর্শনী চলবে ৩ মার্চ পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। ১৮ ফেব্রুয়ারি এর উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার মাহিন খানসহ অন্য শিল্পীরা।নতুন পণ্যপারভেটি ভ্যান মেলে নিয়ে এল নতুন বাবল গাম বিগ বাবল ট্রিপলি। তরমুজ আর সবুজ আপেলের স্বাদে তৈরি এই বাবল গাম। দাম দুই টাকা। নতুন আইসক্রিম পারলারঢাকার গুলশান-১, বনানী ও ধানমন্ডিতে চালু হলো ইগলুর নতুন তিনটি আইসক্রিম পারলার ‘চাও বেলা’। এখানে ইগলুর নানা স্বাদের আইসক্রিম পাওয়া যাবে।অন্দরসাজের প্রশিক্ষণএক্সটেরিয়র-ইন্টেরিয়র অব ডিজাইনের আয়োজনে ঢাকায় শুরু হচ্ছে এক বছর মেয়াদি অন্দরসাজের প্রশিক্ষণ। ফোন: ০১৯১৮৪৫৭৪৮০।স্ট্রবেরি উৎসবঢাকার উত্তরায় হোটেল রিজেন্সিতে হয়ে গেল স্ট্রবেরি উৎসব। স্ট্রবেরি দিয়ে তৈরি নানারকম ডেজার্ট ছিল এতে।বিয়ের আয়োজনওয়েডিং ডায়েরি দিচ্ছে সুপারসেভার নামে নতুন প্যাকেজ। বিয়ের ছবি তোলা ছাড়াও মঞ্চসাজ, ফুল, গান ইত্যাদির আয়োজন করে দিতে পারে তারা। ফেসবুকে দেখুন: www.facebook.com/weddingdiarybdজন্মদিনের শুভেচ্ছাগত ১৭ নভেম্বর ছিল কবি ও সাহিত্যিক শামীম আজাদের ৬০তম জন্মদিন। ২৩ নভেম্বর এ উপলক্ষে কবির বন্ধু ও শুভানুধ্যায়ীদের আয়োজনে বেঙ্গল শিল্পালয়ে হয় এক প্রীতি সম্মেলন। তাঁকে উত্তরীয় ও ক্রেস্ট দেওয়া হয় ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের ফ্যাশন পাঠশালার পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, আবদুল্লাহ আবু সায়ীদ, মুনতাসীর মামুন, কবি মাকিদ হায়দার, শিল্পী রফিকুন নবী, মনিরুল ইসলাম, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রোজ মেরি, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, সাংবাদিক জ ই মামুন, তথ্যসচিব কামাল চৌধুরী, পররাষ্ট্রসচিব মিরাজুল কায়েস প্রমুখ। রান্নার বইভিন্ন ধাঁচের রান্নাশাহানা পারভীনের বই স্বাদ ও সাধ্যের মধ্যে ভিন্ন ধাঁচের রান্না বেরিয়েছে শুদ্ধস্বর প্রকাশনী থেকে। সবজি, মাছ, মাংস ইত্যাদি দিয়ে তৈরি নানা রেসিপি পাবেন এতে। ফলাহারঅবসর প্রকাশনী থেকে বেরিয়েছে কাজী সানজিদা আফরিনের ফলাহার বইটি। ফল দিয়ে তৈরি শরবত, ডেজার্ট, পিঠা ইত্যাদি রেসিপি আছে এতে। ফলের তৈরি খিচুড়ি, পোলাও এসবও আছে।