নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরমের টি-শার্টছেলেদের জন্য গরমে পরার উপযোগী টি-শার্ট এনেছে জেন্টল পার্ক। উজ্জ্বল রঙের আরামদায়ক এসব টি-শার্টের পাশাপাশি আরও পাবেন জিনসের প্যান্টও শার্ট।প্রদর্শনীগ্ল্যামগার্ল ডিজাইনার ক্রিয়েশন অ্যান্ড জুয়েলারির আয়োজনে ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে হতে যাচ্ছে এক প্রদর্শনী। ৭ ও ৮ মার্চ সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ প্রদর্শনীতে থাকবে শাড়ি, সালোয়ার-কামিজ, গয়না ও নানা রকম প্রসাধনী।নারী দিবসের আয়োজনপারসোনা৮ থেকে ১০ মার্চ পর্যন্ত এখানে এক ও দুই হাজার টাকার দুটি প্যাকেজে করাতে পারবেন ফেসিয়াল, প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট ও ম্যানিকিউর-পেডিকিউর ইত্যাদি। ৮ মার্চ পারসোনা স্টুডিওতে পাবেন এক হাজার ২০০ টাকায় মেকআপসহ ছবি তোলার সুযোগ।ফারজানা শাকিল’স৮ মার্চ এখানে চুলের যত্নে পাবেন বিশেষ ছাড়।ফ্যাশন ক্যাটালগআগামী ১ এপ্রিল আনন্দভুবন ম্যাগাজিন প্রকাশ করবে বিশেষ বৈশাখী ক্যাটালগ। এ জন্য ১ থেকে ১২ মার্চ আনন্দভুবন কার্যালয়ে পোশাক জমা নেওয়া হবে।সৌন্দর্যচর্চার আয়োজনঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে ম্যাজিক মিরর বিউটি পারলারে দেওয়া হচ্ছে ‘এক্সিকিউটিভ ফেসিয়াল’। এটি করালে বিনা মূল্যে পাবেন ফুট ম্যাসাজের সুযোগ।পোশাক কেনায় ছাড়১৫ মার্চ পর্যন্ত কে ক্র্যাফট দিচ্ছে পোশাক কেনায় ছাড়। দেশীদশ ছাড়া তাদের সব শাখায় এ ছাড় চলবে।ঘরে বসেই বাজারহাজীপুর কৃষিঘর দিচ্ছে ঘরে বসেই চাল, ডাল ইত্যাদি কেনার সুবিধা। সিলেটে তাদের নিজেদের খামারে উৎপাদিত পণ্য তারা সরবরাহ করবে আপনার ঠিকানায়। এর উদ্যোক্তা জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী। ফোন: ০১৭১৭৯৩৬৩৭৬।ছবি আঁকার কর্মশালাশিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে ৭ থেকে ১৮ বছর বয়সীদের জন্য শুরু হচ্ছে তিন মাসব্যাপী ছবি আঁকা কর্মশালা। ভর্তি হতে হবে ঢাকার ধানমন্ডির সাউথ ব্রিজ স্কুলে, ৯ ও ১৬ মার্চ। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।শ্যাম্পু কিনে প্যারিস ভ্রমণসানসিল্ক শ্যাম্পু কিনে এবার পেতে পারেন প্যারিস ভ্রমণের সুযোগ। প্রতিটি ৪০০ মিলিলিটার সানসিল্ক শ্যাম্পুর বোতলের নিচে পাবেন একটি কোড নম্বর। এটি এসএমএস করে পাঠাতে হবে ৪৬৩৬ নম্বরে। ফিরতি এসএমএসে আপনি পাবেন একটি প্রশ্ন, যাতে চারটি উত্তর থেকে একটি সঠিক উত্তর বেছে দেওয়ার সুযোগ থাকবে। সঠিক উত্তরটির অপশন, অর্থাৎ এ, বি, সি অথবা ডি টাইপ করে পাঠাতে হবে একই নম্বরে। লটারির মাধ্যমে নির্বাচিত ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন সঙ্গীকে নিয়ে প্যারিস ভ্রমণের কাঙ্ক্ষিত টিকিট! প্রতি সপ্তাহে দুজন বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এ সুযোগ চলবে ২৪ মার্চ পর্যন্ত।