নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি কিনলে আরেকটিস্বাধীনতার মাসজুড়ে কেএফসি দিচ্ছে বিশেষ সুযোগ। এখানে চকলেট বা স্ট্রবেরি স্বাদের একটি ক্রাশারস কিনলেই আরেকটি পাবেন বিনা মূল্যে। বিয়ের ছবিবিয়ের ছবি তোলার নানা প্যাকেজ দিচ্ছে ওটু স্ন্যাপস। ওয়েব: www.facebook.com/o2snaps নতুন শাখাঢাকার র‌্যাঙ্কিন স্ট্রিটে চালু হলো ক্যাফে ম্যাঙ্গোর নতুন শাখা। রিকশাচিত্র দিয়ে সাজানো হয়েছে এর অন্দর। এখানে পাওয়া যাবে নানা পদের কফি, চা, স্যুপ, নাশতা, স্টেক, সামুদ্রিক খাবার ইত্যাদি।ইলিশের নানা পদঢাকার লালমাটিয়া ব্লক এফ-এ কুটুমবাড়ি রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে ইলিশ মাছের নানা পদ। ইলিশ চপ, ইলিশ রোল, কাটলেট ইত্যাদি পাবেন। এ ছাড়া আছে নানা রকম বিরিয়ানি, খিচুড়ি, ফাস্টফুড ও দক্ষিণ ভারতীয় খাবার।সৌন্দর্যচর্চার আয়োজনফারজানা শাকিল’স২৬ মার্চ সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এখানে ম্যানিকিওর, পেডিকিওর, ভ্রু ও আপার লিপ প্লাক করতে পাবেন বিশেষ ছাড়ে। ২৬ মার্চ উপলক্ষে এ প্যাকেজে দেওয়া হবে ২৬ শতাংশ ছাড়।ব্লাশঢাকার উত্তরায় সেক্টর-৬, ১২ নম্বর সড়কে ব্লাশ বিউটি পার্লার দিচ্ছে ছাড়। ১৪ এপ্রিল পর্যন্ত এখানে ফেসিয়াল, নখের সাজ, মেকআপ ইত্যাদি করালে পাবেন ৩০ শতাংশ ছাড়।আকাঙ্ক্ষাঢাকার রামপুরায় আকাঙ্ক্ষা বিউটি পার্লারে মুখের ধরন, ব্যক্তিত্ব অনুযায়ী, পছন্দসই চুলের কাট বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ৩১ মার্চ পর্যন্ত এখানে নানা রকম সৌন্দর্যচর্চা করালে চুল কাটাতে পারবেন বিনা মূল্যে। ঘর সাজানোর পণ্যস্বাধীনতার মাসে লাল-সবুজ রঙে ঘর সাজানোর নানা পণ্য এনেছে সাইলো। এখানে বালিশের কভার, বিছানার চাদর, কুশনকভার, পর্দা ইত্যাদি পাবেন। ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, রাইফেল স্কয়ার ও মোহাম্মদপুর তাজমহল রোডে তাদের শাখা আছে। গরমের পোশাকএই গরমে মেয়েদের আরামদায়ক টপ ও টি-শার্ট এনেছে প্রাচীন। ঢাকার খিলগাঁওয়ে তালতলা সিটি সুপার মার্কেটে পাবেন তাঁতের কাপড়ে তৈরি এসব পোশাক।নানা ব্র্যান্ডের পণ্যখ্যাতনামা নানা ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে ঢাকার বনানী ১১ নম্বর সড়কের হারু ইচিবানে। মার্ক্স অ্যান্ড স্পেনসার, আরমানি, বডিশপ, বারবারি ইত্যাদি ব্র্যান্ডের পোশাক ও প্রসাধনী পাবেন এখানে। প্রশিক্ষণরেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের আয়োজনে ২৭ মার্চ থেকে শুরু হবে নানা বিষয়ের স্বল্পমেয়াদি প্রশিক্ষণ। এখানে বনসাই, ইকেবানা, অন্দরসাজ ইত্যাদি শিখতে পারবেন। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।ইতালির খাবারঢাকার উত্তরায় হোটেল ঢাকা রিজেন্সিতে হয়ে গেল ইতালিয়ান খাবারের উৎসব। নানা রকম পাস্তা আর পিৎজার সঙ্গে ছিল পটেটো নোচি, স্ক্যাম্পি আলা রোমানা ইত্যাদি। উৎসবের পরও এ খাবারগুলো এখানে পাওয়া যাবে।শরীরচর্চার আয়োজনঢাকার ১২০/বি ফার্মগেট, মণিপুরিপাড়ায় এক্সট্রা লাইফ অ্যারোবিকস সেন্টারে চলছে শরীরচর্চার আয়োজন। শুধু নারীদের জন্য এখানে আছে অ্যারোবিকস, যোগব্যায়াম, শরীরচর্চা করার সুবিধা। ফুটবল শেখা ফুটবল খেলা ঢাকার মিডফিল্ড সকার স্কুলস ছয় থেকে ১৬ বছর বয়সী ছেলে ও মেয়েদের জন্য ফুটবল প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। নতুন কোর্সের শুরু আগামী এপ্রিলে। লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের মাঠে সকালে বা বিকেলে সপ্তাহে চার দিন মিডফিল্ডের ফুটবল প্রশিক্ষণ ও অনুশীলন হয়ে থাকে। মিডফিল্ড সকার স্কুলের কারিগরি পরিচালক জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি জানান, সুশিক্ষিত ফুটবলার গড়ে তোলাই এ স্কুলের উদ্দেশ্য। লেখাপড়ায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সে জন্য প্রশিক্ষণার্থীদের স্কুলের সময়সূচির সঙ্গে সমন্বয় করে ফুটবল অনুশীলনের সময় ঠিক করা হয়।মিডফিল্ড সকার স্কুলসে এক বছরের বেসিক ফুটবল কোর্স এবং তিন বছরের ডিপ্লোমা কোর্স রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের এক বছরের প্রাথমিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী উৎসব অনুষ্ঠিত হয়। খেলার মাঠেই সারা দিন নানা আনন্দ আয়োজন শেষে প্রশিক্ষণার্থীদের পদক ও ক্রেস্ট দেওয়া হয়। এ সময় অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। যোগাযোগ: ০১৭১১৩১৪১৯৩।