নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষপূর্তির আয়োজন২৩ মার্চ হয়ে গেল বইয়ের দোকান পিবিএসের দ্বিতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে ঢাকার শান্তিনগরে তাদের শাখায় শিশুদের নিয়ে এক বিশেষ আয়োজন করা হয়। এদিন এসেছিলেন নাট্যকার চয়নিকা চৌধুরী ও সংগীতশিল্পী তপু। আরও উপস্থিত ছিলেন পিবিএসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ্ আল বাকী, পাঞ্জেরী পাবলিকেশনস্ লিমিটেডের পরিচালক কামরুল হাসান শায়ক ও পিবিএসের প্রধান পরিচালন কর্মকর্তা মো. আলী আফজাল।সৌন্দর্যচর্চায় ছাড়ওমেন্স ওয়ার্ল্ড১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তাদের সব কটি শাখায় পাবেন সৌন্দর্যচর্চায় ছাড়।ম্যাজিক মিরর১২ এপ্রিল পর্যন্ত ম্যাজিক মিররের সেবা নিলে অংশ নিতে পারবেন র‌্যাফল ড্রতে। পুরষ্কার হিসেবে থাকছে বিনা মূল্যে সৌন্দর্যচর্চা ও ছবি তোলার সুযোগ। এ ছাড়া এখানে এক্সিকিউটিভ ফেসিয়াল করালে বিনা মূল্যে আরেকটি ফেসিয়াল করাতে পারবেন। পার্টি সাজ করালে বিনা মূল্যে পাবেন ভেষজ ফেসিয়ালের সুযোগ। আর চুলে রং করালে বিনা মূল্যে চুলের যত্ন নিতে পারবেন।পারসোনানববর্ষ উপলক্ষে ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পারসোনায় পাবেন নানারকম সুবিধা। চুল রিবন্ডিং করাতে থাকছে ছাড় এবং পরবর্তী সময়ে যত্ন নেওয়ার সুবিধা। এ ছাড়া বৈশাখী সাজের সঙ্গে মানানসই নেইল আর্ট ও টিপ দেওয়ার সুযোগ থাকছে। উপহার দেওয়ার জন্য গিফট কুপনও পাবেন।প্রদর্শনীফেসবুকে থাকা অনলাইন দোকান ঝিঝিপোকার পণ্যগুলো নিয়ে হতে যাচ্ছে এক প্রদর্শনী। ৩১ মার্চ ঢাকার গুলশানে ফ্ল্যামবি রেস্তোরাঁয় এ প্রদর্শনী হবে। এতে পাবেন কুর্তা, স্কার্ফ, সালোয়ার-কামিজ ও ঘর সাজানোর পণ্য। ফেসবুক ঠিকানা: www.facebook.com/ jhijhipoka.cৎaftshopবর্ষপূর্তি ছেলে ও মেয়েদের সৌন্দর্যসেবা প্রতিষ্ঠান সুপার কাটের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে ২৩ মার্চ রাজধানির একটি হোটেলে হয়ে গেল এক অনুষ্ঠান। এদিন হয় এক ফ্যাশন শো। সুপার কাটে এখন চলছে বিশেষ ছাড়। পয়লা বৈশাখ পর্যন্ত প্রতিটি শাখায় চুল কাটা এবং সাজে পাওয়া যাবে ছাড়। সুপার কাটের পরিচালক অনুরূপ আইচ জানান, ‘এখন ঢাকার মহাখালী, মোহাম্মদপুর ও ধানমন্ডিতে আমাদের শাখাগুলোতে চুল কাটার পাশাপাশি সৌন্দর্যচর্চারও সুযোগ রয়েছে।’ বর্ষপূর্তির অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন জুয়েল আইচ, বিপাশা আইচ, নীরবসহ আরও অনেকে।থাই খাবার উৎসবঢাকার হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হচ্ছে থাই খাবার উৎসব। ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এ উৎসবে পাওয়া যাবে টম ইয়াম স্যুপ, এগ নুডল স্যুপ, ফ্রায়েড রাইস, কোকোনাট কাস্টার্ড ইত্যাদি জনপ্রতি খরচ পড়বে তিন হাজার টাকা।সুন্দরবনে অভিযানইনসাইটা ট্যুরিজমের আয়োজনে এপ্রিল ও মে মাসে চলবে সুন্দরবনে মধু আহরণের অভিযান। ১০-১২ জনের দলে সুন্দরবনের মাওয়ালদের সঙ্গে মধু আহরণে যেতে পারবেন। জনপ্রতি খরচ নয় হাজার ১০০ টাকা। যোগাযোগ: ০১৬৭৮৬২৩০৬১।কেনাকাটায় ছাড়ফ্যাশন হাউস তারা মার্কা দিচ্ছে গয়না কেনায় ছাড়। ৪ এপ্রিল পর্যন্ত এই ছাড়ে কিনতে পারবেন তামা, পুঁতি, কাঠ ইত্যাদির গয়না।অনলাইনে পোশাক ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে পোশাক বিক্রি করছে এস আর ফ্যাশন মার্ট। তাদের পেজ থেকে পোশাক পছন্দ করে ফরমায়েশ দিতে পারবেন। ওয়েব ঠিকানা: www.sৎ-fashion-maৎt-weddingitems.page.tlপ্রশিক্ষণে ছাড়ঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে নানা বিষয়ে প্রশিক্ষণে ছাড় দেওয়া হচ্ছে। এখানে অন্দরসাজ, কাচ সাজানো, অনুষ্ঠান আয়োজন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।বৈশাখী মেলা৩০ মার্চ ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে নাহার স্পর্শের আয়োজনে হবে এক বৈশাখী মেলা। এখানে পাবেন নানা পোশাক, দেশি খাবার ইত্যাদি।শাড়ি প্রদর্শনীপয়লা বৈশাখ উপলক্ষে নানা নকশার শাড়ি প্রদর্শনী করছে কুইনি। ঢাকার বসুন্ধরা সিটিতে তাদের শাখায় পাবেন নানরকম জামদানি, তাঁত ইত্যাদি শাড়ি।