নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌন্দর্যচর্চায় ছাড়শিলা’স মেকওভার দিচ্ছে সৌন্দর্যচর্চার যেকোনো আয়োজনে ছাড়। এখানে পয়লা বৈশাখ সকাল ছয়টা থেকে এক হাজার টাকায় শাড়ি পরা, চুলের সাজ ও মেকআপ করা যাবে। এ ছাড়া এক হাজার টাকায় ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর ইত্যাদির প্যাকেজ পাওয়া। এসব সুযোগ থাকছে ১৫ এপ্রিল পর্যন্ত। ঢাকার মোহাম্মদপুর ও উত্তরায় তাদের শাখা আছে।পোশাকের নতুন দোকান৬ এপ্রিল ঢাকার উত্তরার নিগার প্লাজায় (সেক্টর-৩, রোড-২, দোকান নং ৯/১০) চালু হচ্ছে পোশাকের নতুন দোকান রাধিকা’স ডিজাইন। এর পরিচালক দিপা চৌধুরী বলেন, ‘এখানে সম্পূর্ণ দেশি কাপড়ে তৈরি শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি-পায়জামাসহ ছোটদের পোশাক পাওয়া যাবে। বিশেষ করে বিভিন্ন উৎসব ও জাতীয় দিবসগুলোর কথা মাথায় রেখে আমরা এ পোশাকগুলোর রঙ ও নকশা নির্ধারণ করব।’অনলাইনে কেনাকাটাক্রিয়েন্সিয়াফেসবুক পেজের মাধ্যমে পছন্দের বৈশাখী পোশাক কেনার সুবিধা দিচ্ছে ক্রিয়েন্সিয়া। ফরমাশ দিলে বাড়িতে পোশাক পৌঁছে দেবে তারা। এখানে পাবেন শাড়ি ও সালোয়ার-কামিজ। ফেসবুক ঠিকানা: www.facebook.com/ pages/Creencia-An-Online-Fashion-Store/337883009572509জারিফ ফ্যাশনওয়েবসাইটের মাধ্যমে পছন্দ করে পোশাক কেনার সুবিধা দিচ্ছে জারিফ ফ্যাশন। বিদেশ থেকেও কিনতে পারবেন তাদের পোশাক। পয়লা বৈশাখ উপলক্ষে তারা এনেছে জামদানি, মসলিন, সুতি ও সিল্কের শাড়ি। ঢাকার বসুন্ধরা সিটির লেভেল চারে তাদের শাখা আছে। ওয়েবসাইট: www.zariffashion.comউৎসবের অনুষঙ্গপয়লা বৈশাখে পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ ও জুতা পাবেন এনা লা মোডে। জামদানি, বুটিক নকশা করা ব্যাগ ও জুতা এনেছে তারা। ঢাকার গুলশান, উত্তরা ও চট্টগ্রামের আফমি প্লাজায় তাদের শাখা আছে।খাবার উৎসবঢাকার গুলশানে হোটেল ওয়েস্টিন ঢাকায় চলছে মেক্সিকান ও দক্ষিণ আমেরিকার খাবার উৎসব। এখানে ট্যাকোস, টরটিয়াস ইত্যাদি খাবার পাওয়া যাবে। ইতিহাদ এয়ারওয়েজের সহযোগিতায় এ উৎসব চলবে ৬ এপ্রিল পর্যন্ত।নতুন শাখাঢাকার গুলশান ১ নম্বরে ডিসিসি মার্কেটে চালু হলো রিচম্যানের নতুন শাখা। গত ৩১ মার্চ এর উদ্বোধন করেন লুবনান ট্রেড কনসোর্টিয়ামের পরিচালক ও প্রধান ফ্যাশন ডিজাইনার নাইমুল হক খান। এখানে ছেলেদের শার্ট, প্যান্ট, টি-শার্ট, ব্লেজার, কমপ্লিট স্যুটসহ বিভিন্ন ফ্যাশনেবল পোশাক পাওয়া যাবে।ক্যাফের নতুন শাখাঢাকার গুলশান ২ নম্ব্বর সড়কে চালু হতে যাচ্ছে মারমেইড ক্যাফের আরেকটি শাখা। এখানে পাওয়া যাবে নানা রকম সামুদ্রিক খাবার, যার উপকরণগুলো আনা হবে কক্সবাজার থেকে।কেনাকাটায় ছাড়ঢাকার বনানী ১০ নম্বর সড়কে ৬৪ নম্বর বাড়িতে লীলাবালিতে চলছে বৈশাখী মূল্যছাড়। এখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও শিশুদের পোশাক।