নোটিশ বোর্ড
নতুন দোকানরংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) বিভিন্ন পণ্য নিয়ে ঢাকার খিলগাঁওয়ে চালু হয়েছে আরএফএল বেস্ট বাই আউটলেট। এখানে পাওয়া যাবে আরএফএলের প্লাস্টিকের তৈরি প্রায় দুই হাজার পণ্য।বৈশাখে সৌন্দর্যচর্চা বৈশাখে পারসোনা অ্যাডামস দিচ্ছে ছেলেদের সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ। চুল কাটা, চুলে রং করা, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর ইত্যাদি করানো যাবে। ফারজানা শাকিল’স মেকওভারে থাকছে সৌন্দর্যচর্চায় ছাড়। উপহার দেওয়ার জন্য পাবেন গিফট ভাউচারও। এলিগেন্স হেয়ার অ্যান্ড বিউটিতে স্পা ফেসিয়াল, ফেয়ার পলিশ, স্পা হেয়ার ম্যাসাজের পাশাপাশি মাসজুড়ে পাওয়া যাবে রূপচর্চা এবং সাজের ক্ষেত্রে বিশেষ প্যাকেজ। ঢাকার ধানমন্ডির ‘ক্লিওপেট্রা বিউটি স্যালন’ দিচ্ছে চুল রিবন্ডিং করাতে ১৫ শতাংশ ছাড়। পয়লা বৈশাখে সকাল সাতটা থেকে এক হাজার টাকায় বৈশাখী সাজ, শাড়ি পরা ও চুলের সাজ করানো যাবে। এ ছাড়া ফেসিয়াল, পেডিকিউর ও মেনিকিউর, নেইল আর্টের প্যাকেজে থাকছে বিনা মূল্যে মেহেদি দেওয়ার সুযোগ। বৈশাখ উপলক্ষে রেড বিউটি স্যালনে একবার ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর করালে আরেকবার ফেসিয়াল করাতে পারবেন বিনা মূল্যে। ১৩ এপ্রিল সারা দিন এখানে চলবে মেহেদি উৎসব। ম্যাজিক মিরর মেকওভার স্যালনে পয়লা বৈশাখে ১৫০০ টাকায় করাতে পারবেন সাজ। পেশাদার আলোকচিত্রী দিয়ে ছবিও তুলে নিতে পারবেন। বিউটি পারলার নিউ লুক অ্যাট তাসিয়ায় এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে চলবে বৈশাখী ছাড়। বিভিন্ন ধরনের সেবায় ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। মেনস কেয়ার স্যালনের ১/১ ব্লক সি, মোস্তফা প্যালেস, লালমাটিয়া এবং ধানমন্ডি ১৫নং বাসস্ট্যান্ড, কেয়ারী প্লাজা উভয় শাখাতেই মাসজুড়ে ছাড় চলছে। চুল রিববন্ডিং, ফেসিয়াল, চুল রং করা, ত্বকের যত্ন ইত্যাদি ব্যবস্থা আছে এখানে।মেহেদি উৎসববৈশাখে ঢাকাবাসী সংগঠনের সহযোগিতায় মমতাজ মেহেদি আয়োজন করছে বিনা মূল্যে মেহেদি উৎসব। ১৩ ও ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে বিনা মূল্যে মমতাজের পাঁচ রঙের মেহেদি দিয়ে হাত সাজিয়ে দেওয়া হবে।অন্দরসাজে পর্দাঢাকার ইসলামপুরে এ. হাকিম ট্রেডার্স বৈশাখে এনেছে বিভিন্ন ধরনের পর্দা। দেশীয় কাপড়ের তৈরি পর্দার পাশাপাশি বিদেশি কাপড়ের পর্দা ও সোফার কাপড়ও পাওয়া যাচ্ছে। এ ছাড়া ক্রেতাদের জন্য রয়েছে ঢাকা থেকে নাফাখুম ভ্রমণের সুযোগ। প্রশিক্ষণে ছাড়নববর্ষে এপ্রিল মাসজুড়ে ঢাকার ১৫২/২/কে গ্রিন রোডের ইনক্রাক্স স্কুল অব ডিজাইনে থাকছে ২০ শতাংশ ছাড়। পাবেন সন্ধ্যাকালীন ক্লাস করার সুযোগ।বৈশাখী খাবারপয়লা বৈশাখে ন্যানদোস এনেছে পেরি-পেরি বিফ অ্যাসপেটাডা। এর সঙ্গে এপ্রিল মাসজুড়ে ১২০০ টাকায় কুলফি, পানীয় ও অন্যান্য খাবার পাবেন। এ ছাড়া দুজন ও চারজনের খাবারের বিশেষ প্যাকেজও আছে। বর্ষপূর্তির আয়োজন১২ এপ্রিল ঢাকার বনানী ১০ নম্বর সড়কে ফ্যাশন হাউস লীলাবালিতে থাকছে বর্ষপূর্তির নানা আয়োজন।কেনাকাটায় ছাড়, বিনা মূল্যে মেহেদি উৎসব—সবই আছে।বৈশাখে মিষ্টিমুখআত্মীয়-বন্ধুদের কাছে পাঠানোর জন্য খাজানা মিঠাই এনেছে টিনজাত রসগোল্লা ও গোলাপজাম। বিদেশেও পাঠানোর ব্যবস্থা করে দেবে তারা। ফোন: ০১৬১১০০০০৮০।পোশাকে বৈশাখঢাকার আজিজ সুপার মার্কেটে উপস্ এনেছে তরুণদের জন্য বৈশাখী পোশাক। আছে টপ, কুর্তা, টি-শার্ট, শাড়ি, পাঞ্জাবি ইত্যাদি।বৈশাখের আয়োজনঢাকা রিজেন্সি হোটেলে থাকছে পয়লা বৈশাখে দিনব্যাপী নানা আয়োজন। বাংলাদেশি নানা খাবার তো আছেই। পুতুলনাচ, মেহেদি উৎসব, গান, মুখচিত্র, জাদু ইত্যাদিও থাকছে।চট্টগ্রামে বৈশাখডল’স হাউসচট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকের ২ নম্বর রাস্তার ১৬ নম্বর বাড়িতে বুটিক হাউস ডল’স হাউসের বৈশাখী পোশাক প্রদর্শনী শুরু হয়েছে। শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তা, ফতুয়া ও পাঞ্জাবি পাওয়া যাবে। এ ছাড়া পোশাকের সঙ্গে মিলিয়ে গয়নাও কিনতে পারবেন। প্রদর্শনী চলবে ১২ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। বৈশাখী খাবারপয়লা বৈশাখের দিন ১০০ ধরনের বাংলা খাবারের আয়োজন করেছে চট্টগ্রামের জিইসি মোড়ের হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স। রয়েছে ভর্তা, আচার, শাক, ইলিশ, ছোট মাছ, শুঁটকি, সবজি, কলার মোচা, চিঁড়া গুড়, রসগোল্লা, মধুভাত, মেজবানির মাংস ইত্যাদি। এ ছাড়া হোটেলের ছাদের বারবিকিউতে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত চলছে স্টেক উৎসব। অতিথিদের পছন্দমতো তাঁদের সামনেই চুলোয় গরম গরম খাবার তৈরি ও পরিবেশনের ব্যবস্থা রয়েছে এখানে।২৬ মার্চ থেকে শুরু হয়ে ১২ এপ্রিল পর্যন্ত চলবে এ উৎসব। মিরন’স বুটিক চট্টগ্রামের হাজীপাড়ার সিঙ্গাপুর মার্কেটের ফ্যাশন হাউস মিরন’স বুটিক পয়লা বৈশাখ উপলক্ষে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও ফতুয়া এনেছে। লাল-সাদা ও সোনালি রংকে প্রাধান্য দিয়ে এসব পোশাক তৈরি করা হয়েছে।শৈল্পিকফ্যাশন হাউস শৈল্পিক বৈশাখে এনেছে পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার-কামিজ ও কুর্তা।