নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরমের পোশাকগরমে ফ্যাশন হাউস ওজি এনেছে সুতি টপস, ফতুয়া, পাঞ্জাবি ও সুতির শাড়ি। লাল, সাদা, কালো, কমলাসহ আরও কিছু উজ্জ্বল রং ব্যবহার হয়েছে এসব পোশাকে।সাতে সাতরঙা দেশাল১০ এপ্রিলের সন্ধ্যা। চারুকলার বকুলতলায় উৎসুক মানুষের ভিড়। উৎসবের আভাস পাওয়া যাচ্ছিল চারদিকে। গাছগুলো তার ডালপালা দিয়ে রঙিন আলো ছড়াচ্ছে, ফানুসের আলো। বকুলতলায় আলো জ্বলে উঠল ঢোলবাদনের তালে তালে। লাল, সবুজ, নীল, কমলা, হলুদ, বেগুনি রঙে রাঙা তাদের গায়ের পাঞ্জাবি। যেন রংধনুর সব রং এসে ভিড়েছে সেখানে। এভাবেই বর্ষপূর্তির আয়োজন শুরু হয় ফ্যাশন হাউস দেশালের। ‘সাতে সাতরঙা দেশাল’ শিরোনামে ঢোলবাদনের সঙ্গে চলে আসা দর্শকদের নিয়ে নাচ। এরপর বসে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য পালাগান। কিশোরগঞ্জের ইসলাম উদ্দীন পালাকার সদলবলে এদিন বৃহত্তর ময়মনসিংহের কিচ্ছাপালা ‘আলমাস গুল রেহান পরি’ পরিবেশন করেন। দেশালের স্বত্বাধিকারীদের অন্যতম কনক আদিত্য জানান, ‘দেশাল সাত বছর আগে যাত্রা শুরু করেছিল আমাদের স্থানীয় ঐতিহ্যকে পোশাকে ফুটিয়ে তোলার মাধ্যমে। সাত বছরে ক্রেতারাই এগিয়ে যেতে সাহায্য করেছেন দেশালকে। আর তাই আমরা এবারের বর্ষপূর্তির দিনে ক্রেতাদের সামনে নিয়ে এসেছি আমাদের একে পুরোনো ঐতিহ্য পালাগান।’ বর্ষপূর্তি উপলক্ষে দেশালের সব শাখায় পয়লা বৈশাখ পর্যন্ত আপ্যায়ন ও বৈশাখের বিশেষ পোশাক প্রদর্শনীর আয়োজন ছিল।জিম ও ক্যাফেঢাকার উত্তরায় চালু হলো এই ছাদের নিচে শরীরচর্চা কেন্দ্র ও ক্যাফে। ক্লাসিক জিম ও ক্যাফে থার্টি সিক্স নামে এই প্রতিষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন করেন রান্নাবিদ নাজমা হুদা। এদিন আরও ছিলেন ডিডব্লিউসিসিআইএর ভাইস প্রেসিডেন্ট সাজেদা মিনহাজ, সিন স্যমবিল, ভিনা আহমেদ, শাহীনা নাসের ও অন্যান্য সদস্য। লেজার চিকিৎসায় ছাড়ঢাকার বনানীর লেজার ট্রিট পুরো এপ্রিল মাসে বলিরেখা দূর করা, মেদ অপসারণসহ সব ধরনের সেবার ওপর ১০ শতাংশ ছাড় দিয়েছে। নতুন টি-শার্টঢাকার আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউস চেঞ্জ বৈশাখে দেশীয় মোটিফের ওপর নতুন নকশার টি-শার্ট এনেছে। এসব গরমের জন্যও আরামদায়ক।জুতার দোকানের নতুন শাখাবগুড়ার জলেশ্বরীতলায় ১১ এপ্রিল চালু হলো জুতার দোকান জেনিসের নতুন শাখা। এর উদ্বোধন করেন ক্রিকেটার শফিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেনিস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আবদুুল্লাহ আল মোসাদ্দেক।বিয়ের আয়োজনে ছাড়ওয়েডিং ডায়েরি বিয়ে এবং সব ধরনের সামাজিক অনুষ্ঠানের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও ডেকোরেশনে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে। এই ছাড় পেতে হলে ওয়েডিং ডায়েরির ফেসবুক পেজে যোগ দিতে হবে। www.facebook.com/weddingdiarybd.