নোটিশ বোর্ড
বৈশাখী উৎসবজ্যোতি শাড়ির আয়োজনে ১৫ এপ্রিল হয়ে গেল বৈশাখী উৎসব। ঢাকার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, নিউ চিশতিয়া মার্কেট, গুলশান-১-এর জব্বার টাওয়ার, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ইত্যাদি স্থানে জ্যোতি শাড়ির সব শাখাতেই এ উৎসব চলে। ক্রেতাদের জন্য এ দিন ছিল বিশেষ অভ্যর্থনা।গরমে শিশুর পোশাকনারায়ণগঞ্জের ফ্যাশন হাউস নকশা এনেছে এই গরমে শিশুর পরার উপযোগী পোশাক। পাতলা সুতি কাপড়ে স্ক্রিনপ্রিন্ট করে তৈরি করা হয়েছে ফ্রক, কামিজ, ফতুয়া।গরমের পাঞ্জাবিগরমে পরবার উপযোগী আরামদায়ক পাঞ্জাবি এনেছে ব্যাঙ। সুতি কাপড়ে তৈরি সাদামাটা এসব পাঞ্জাবি ছাড়াও এখানে পাবেন নানা রকম টি-শার্ট।পঁচিশে পাফ্যাশন হাউস ‘চৈতি’ পা দিল ২৫ বছরে। এ উপলক্ষে গত ১৯ এপ্রিল রাজধানির একটি রেস্তোরায় কেক কাটা, আলোচনাসহ নানা আয়োজন করে চৈতি। আলোচনায় জানানো হয়, ১৯৮৭ সালে চাঁদনী চকে একটি দোকান নিয়ে এর যাত্রা শুরু। চৈতির বর্তমানে মোট ১৩টি শাখা রয়েছে। অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন হাবিবুর রহমান। তাঁর হাত ধরেই চৈতির পথচলা। চৈতির সত্বাধিকারীদের পক্ষ থেকে বলা হয়, দেশের তাঁত এবং সুতি কাপড়কে আরো বেশি আরামদায়ক করে তুলতে চৈতি সব সময়ে কাজ করে যাবে।বর্ষবরণঢাকার গুলশানে হোটেল ওয়েস্টিন ঢাকায় হয়ে গেল পয়লা বৈশাখের নানা আয়োজন। নানা রকম ভর্তা, ইলিশ মাছ, শরবত, মিষ্টান্নে এ দিনটি উপভোগ করেন অতিথিরা। সাপ লুডু, ঘোড়ায় চড়া, বায়োস্কোপ এসবের আয়োজনও ছিল। আরও ছিল বাংলাদেশের নানা অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার।উত্তরায় কফির দোকান১৩ এপ্রিল এক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো উত্তরায় কফি ওয়ার্ল্ডের যাত্রা। এ দিন উপস্থিত ছিলেন ব্যান্ডসংগীতশিল্পী নকীব খান, অ্যাসেন্ট গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মাহের মুরশেদ প্রমুখ। এখানে নানা স্বাদের কফি, ডেজার্ট, স্যান্ডউইচ ইত্যাদি পাওয়া যাবে।ফ্যাশন সাংবাদিকতার প্রশিক্ষণফ্যাশন ডিজাইনার এমদাদ হকের আয়োজনে ফ্যাশন পাঠশালার নতুন প্রশিক্ষণ শুরু হচ্ছে। ১ মে থেকে ফ্যাশন সাংবাদিকতার ওপর ১০ দিনের প্রশিক্ষণ চলবে। ফোন: ০১৭১১৫২০৬৫৩।