নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন শাখাঢাকার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে ইউ এ ই মৈত্রী কমপ্লেক্সে চালু হয়েছে এনা লা মোডের নতুন শাখা। এখানে ১৫ মে পর্যন্ত কেনাকাটায় ছাড় চলবে। এখানে পাবেন নানা নকশার ব্যাগ ও জুতা।মা দিবসের আয়োজনফ্যাশন হাউস রঙ এনেছে মাকে দেওয়ার জন্য নানা উপহার। আছে মগ, শাড়ি, গয়না, গান ও কবিতার সিডি। এ ছাড়া গিফট ভাউচার দিতে পারবেন।সুগন্ধি কেনায় ছাড়ঢাকার বনানীতে পারফিউম ওয়ার্ল্ড থেকে একটি সুগন্ধি কিনলেই এখন পাবেন বিনা মূল্যে আরেকটি সুগন্ধি। বনানীর ১১ নম্বর সড়কে চান্দিওয়ালা ম্যানশনে তাদের নতুন শাখা চালু উপলক্ষে ১৫ মে পর্যন্ত এ সুযোগ দেওয়া হচ্ছে। শাড়ি কেনায় ছাড়জারিফ ফ্যাশনে শাড়ি কিনলে এখন পাবেন ছাড়। এখানে মসলিন, জামদানি, সিল্ক ইত্যাদি শাড়ি রয়েছে। ঢাকার বসুন্ধরা সিটির লেভেল চারে তাদের শাখা রয়েছে। এ ছাড়া ফেসবুক ও ওয়েবসাইটরে মাধ্যমেও শাড়ি কিনতে পারবেন। ফেসবুক ঠিকানা: www.facebook.com/ zariffashionনানা বিষয়ে প্রশিক্ষণঢাকার বনানীতে ইনস্টিউট অব ইনোভেটিভ ডিজাইনে চলছে নানা বিষয়ে প্রশিক্ষণ। এখানে কাচ সাজানো, আলোকচিত্র, ইকেবানা, অনুষ্ঠান ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ নেওয়া যাবে। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।জামদানি কেনায় ছাড়মোবাইল অপারেটর রবির গ্রাহকেরা এখন জামদানি শাড়ি কেনায় পাবেন ছাড়। ফ্যাশন হাউস কুমুদিনী, টাঙ্গাইল শাড়ি কুটির, প্রবর্তনা ও অনন্যাতে মে মাসজুড়ে জামদানি শাড়ি কেনায় এই ছাড় পাওয়া যাবে।রবীন্দ্রনাথ স্মরণেআসছে পঁচিশে বৈশাখ। ফ্যাশন হাউস নিত্য উপহার তাই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে এনেছে বিশেষ পোশাক। তাঁর বিভিন্ন লেখা ও আঁকা অবলম্বনে টি-শার্ট ও শাড়ির নকশা করেছেন এ সময়ের শিল্পীরা।সৌন্দর্যচর্চার প্রশিক্ষণঢাকার বনানীতে রেড বিউটি স্যালনে রূপবিশেষজ্ঞ আফরোজা কামালের পরিচালনায় শুরু হচ্ছে মেকাপ প্রশিক্ষণ। পার্টি সাজ, কনের সাজ সবই শেখানো হবে এতে। ২ মের মধ্যে ভর্তি হবে। প্রশিক্ষণ শুরু হবে ৫ মে থেকে। ফোন: ০১৭১৪১১৮৬২৯।ছেলেদের শার্টঢাকার নিউ এলিফেন্ট রোড ও গুলশানের পিংক সিটি শপিং মলে শার্ট গ্যালারি এনেছে আরামদায়ক শার্ট। কাপড় বাছাই করে পছন্দমত শার্ট বানিয়েও নেয়া যাবে এখান থেকে।