নোটিশ বোর্ড
প্রকাশনাশিল্পে ক্যারিয়ার গড়তে
প্রকাশনা প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। যে কোনো বিষয়ের স্নাতক ডিগ্রিধারীরা বাংলা একােডমির কারিগরি প্রশিক্ষণ উপবিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ: ১৪ অক্টোবর। যোগাযোগ: ০১৯৭৯২৪০২৮২, ৮৩১৪৬২৯
ইউআইইউতে সমাবর্তন
২০ অক্টোবর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনের জন্য নাম নিবন্ধনের শেষ দিন। বিস্তারিত: convocation.uiu.ac.bd
আইইউবিতে আইইই দিবস
১৬ ও ১৭ অক্টোবর ইন্ডিপেন্ডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশে ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইই) ডে পালন করা হবে।
লিন্ডাও সম্মেলনের জন্য আবেদন
জার্মানির লিন্ডাউ শহরে প্রতিবছর নোবেল পুরস্কার বিজয়ীদের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের সম্মেলনে বাংলাদেশ থেকে অংশগ্রহণের আবেদনের শেষ দিন ২৫ অক্টোবর। বিস্তারিত: landau-bangladesh.org