নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা দিবসের আয়োজনপারসোনামা দিবস উপলক্ষে পারসোনা দিচ্ছে মায়েদের জন্য বিশেষ ছাড়। এছাড়া ১৩ থেকে ১৫ মের মধ্যে সবার জন্য দুটি সৌন্দর্যচর্চার প্যাকেজ পাওয়া যাবে। ১০০০ টাকায় করা যাবে হারবাল ফেসিয়াল (হাত-পাসহ) ও চুলে হেনা লাগানো অথবা ম্যানিকিউর ও পেডিকিউর। ১৫০০ টাকায় পাবেন হারবাল ফেসিয়াল (কেবল মুখ), কুইক ম্যানিকিউর ও পেডিকিউর এবং প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট। এ ছাড়া ষাটোর্ধ্ব মা এবং মা ও সন্তান একসঙ্গে এলে তাঁদের জন্য আছে ছাড়। মাকে নিয়ে স্মৃতি বা অনুভূতির কথা লিখে পেয়ে যেতে পারেন বিশেষ পুরস্কার। ৯ মের মধ্যে মাকে নিয়ে ৫০০ শব্দের মধ্যে যেকোনো লেখা লিখে নিজের নাম, ঠিকানা, ফোন নম্বরসহ পাঠিয়ে দিতে পারেন ঢাকার ধানমন্ডিতে পারসোনার শাখায়। বিস্তারিত জানতে পারসোনার ওয়েবসাইট বা ফেসবুক গ্রুপে দেখতে পারেন। ফেসবুক ঠিকানা: www.facebook.com/yourpersona হবু মায়েদের জন্য বিশেষ ছবি তোলার ব্যবস্থা আছে পারসোনা স্টুডিওতে। ১৩ থেকে ৩১ মের মধ্যে পাবেন ছবি তোলায় ছাড়।ম্যাজিক মিররমে মাসজুড়ে মা ও মেয়েদের জন্য ছাড়ে সৌন্দর্যচর্চার প্যাকেজ দিচ্ছে ম্যাজিক মিরর। এ ছাড়া উপহার দেওয়ার জন্য পাবেন গিফট ভাউচার। মা দিবসে এখানে থাকবে সৌন্দর্যচর্চার পাশাপাশি তাজা ফলের রস খাওয়ার আয়োজন।ঢাকা রিজেন্সিমা দিবসে মাকে উপহার দিতে বিশেষ কেক পাওয়া যাচ্ছে ঢাকার উত্তরায় হোটেল ঢাকা রিজেন্সিতে। ১০ থেকে ১৩ মের মধ্যে কেকের ফরমায়েশ দিলে পাবেন ছাড়। এ ছাড়া মা দিবসে নানা রকম খাবারের আয়োজনও থাকছে। মাকে সঙ্গে নিয়ে এখানে এসে উপভোগ করতে পারেন দিনটি।হোটেল ওয়েস্টিনমায়ের সঙ্গে সময় কাটানোর জন্য নানা আয়োজন করেছে হোটেল ওয়েস্টিন। এদিন থাকছে বিশেষ বুফে ডিনার। এর সঙ্গে মায়েরা পাবেন বিনা মূল্যে ফুট ম্যাসাজ। কেক ও মকটেইলের আয়োজনও আছে।ওয়েডিং ডায়েরি ও রেডমায়ের সঙ্গে ছবি তোলার বিশেষ আয়োজন করেছে ওয়েডিং ডায়েরি ও রেড। রেড বিউটি স্যালনে মা ও সন্তানের মেকআপ করিয়ে ওয়েডিং ডায়েরির আয়োজনে ছবি তোলা যাবে। খরচ পড়বে দুই হাজার টাকা। এ ছাড়া রেড বা ওয়েডিং ডায়েরির কার্যালয় থেকে কুপন সংগ্রহ করে পেতে পারেন বিশেষ ছাড়।গরমের পোশাকরঙের বৈচিত্র্যে এই গরমে নতুন নকশার পোশাক এনেছে মুমু মারিয়া। সাদা, কমলা, লেবু, ছাই, নীল ইত্যাদি রঙের শাড়ি, সালোয়ার কামিজ, ফ্রক ও ফতুয়া পাওয়া যাবে। ঢাকার বনানীর ৬ নম্বর সড়কে তাদের শাখা আছে।সৌন্দর্যচর্চায় ছাড়এই গরমে ত্বকের যত্নে বিশেষ ছাড়ে সৌন্দর্যচর্চার প্যাকেজ দিচ্ছে হেয়ারোবিক্স ব্রাইডাল। জ্যৈষ্ঠ মাস পর্যন্ত দুই হাজার টাকায় করাতে পারবেন ফেসিয়াল, চুলের সাজ, চুলের যত্ন, পেডিকিওর, ম্যানিকিওর ও ভ্রু তোলা।কোনাকাটায় ছাড়মেনজ ক্লাবতাদের ঢাকার বসুন্ধরা সিটির শাখায় থাকছে ছাড়। এখানে ছেলেদের সব ধরনের পোশাক পাওয়া যাবে।অঞ্জন’সঢাকার বসুন্ধরা সিটির দ্বিতীয় তলায় অঞ্জন’সের শাখায় চলছে ছাড়। এখানে পাবেন শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া ইত্যাদি।রিচম্যানঢাকার বসুন্ধরা সিটির লেভেল-১ এবং লেভেল-৩-এ তাদের দুটি শাখায়ই চলছে ছাড়। এখানে পাবেন ছেলেদের শার্ট, টি-শার্ট, প্যান্ট ইত্যাদি।বিয়ের ছবিবিয়ের ছবি ও ভিডিও ধারণের ব্যবস্থা করে দিচ্ছে ওটু স্ন্যাপস। সাজসজ্জায়ও সাহায্য করতে পারে তারা। ফেসবুক ঠিকানা: www.facebook.com/o2snapsনতুন নকশার জুতাঅ্যাপেক্স এডেলকি ফুটওয়্যার লিমিটেড এনেছে নতুন নকশার জুতা। ম্যাভেরিক নামের এই সংগ্রহে আছে ৩০টির বেশি নকশার জুতা। দাম পড়বে দুই হাজার ৪৫০ থেকে পাঁচ হাজার ৯০০ টাকা।