নোটিশ বোর্ড
সৌন্দর্যচর্চার আয়োজনএলিগেন্সঢাকার বনানীতে এলিগেন্স হেয়ার অ্যান্ড বিউটি দিচ্ছে বিয়ের সাজের প্যাকেজ। ৮০০ থেকে ১০ হাজার টাকায় এসব প্যাকেজ পাওয়া যাবে। এ ছাড়া কনের সঙ্গীদের সাজেও আছে ছাড়।আকাঙ্ক্ষাঢাকার রামপুরায় আকাঙ্ক্ষাস গ্ল্যামার ওয়ার্ল্ডে চলছে চুল রিবন্ডিং করার নানা আয়োজন। মে মাসজুড়ে এখানে পাবেন চুল রিবন্ড করানোয় ছাড়, চুল কাটা ইত্যাদি সুবিধা।ছবি তোলার আয়োজনওয়েডিং চ্যাপেলওয়েডিং চ্যাপেল থেকে বিয়ের ছবি তোলালেই এখন বিনা মূল্যে পাবেন নিজেদের একটি ৩০ বাই ৪০ ইঞ্চি আকারের ফ্রেমসহ ছবি। এ ছাড়া বিয়ের দুটি অনুষ্ঠানের ছবি তোলালে আরও একটি অনুষ্ঠানের ছবি তোলাতে পারবেন বিনা মূল্যে। আগামী ৩০ জুন পর্যন্ত এসব সুযোগ থাকবে। ওয়েবসাইট: www.weddingchapelbd.comস্ন্যাপ আপমডেল হিসেবে কাজ করতে আগ্রহী ব্যক্তিদের ছবি তোলায় ছাড় দিচ্ছে স্টুডিও স্ন্যাপ আপ। মে মাসজুড়ে পাবেন এই ছাড়। ফেসবুক ঠিকানা: www.facebook.com/snapupphotography নতুন পণ্যএমজেএল বাংলাদেশ নিয়ে এসেছে ওমেরা নামের গ্রিজ। বাড়ির দরজা, জানালা, আলমারি, গাড়ির যন্ত্রাংশে গ্রিজ ব্যবহার করলে বিরক্তিকর শব্দ থেকে মুক্তি পাওয়া যায়। এসবের স্থায়িত্ব বাড়াতেও গ্রিজ কার্যকর। ওমেরা গ্রিজ পাওয়া যাচ্ছে বিভিন্ন আকারের প্যাকেটে, খুচরা যন্ত্রাংশের দোকানে।ঘর সাজানোর পণ্যসইলো এনেছে গরমে ঘর সাজানোর উপযোগী বিছানার চাদর, পর্দা, বালিশ, কুশন কভার ইত্যাদি। নানা রঙের জমিনে করা হয়েছে অ্যাপ্লিকের কাজ। পাওয়া যাবে সইলোর রাইফেলস স্কয়ার, বসুন্ধরা সিটি শপিং মল ও মোহাম্মদপুর শাখায়।প্রশিক্ষণফ্যাশন পাঠশালাফ্যাশন ডিজাইনার এমদাদ হকের তত্ত্বাবধানে জুন মাস থেকে শুরু হচ্ছে ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ। এ ছাড়া ফ্যাশন সাংবাদিকতা কর্মশালাও চলবে। ফ্যাশন পাঠশালার এসব কর্মশালার সঙ্গে যুক্ত আছেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, ডিজাইনার চন্দ্রশেখর সাহা, শৈবাল সাহা, বিজলী হক প্রমুখ। ফোন: ০১৭১১৫২০৬৫৩।রেডিয়েন্টরেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের উদ্যোগে শুরু হচ্ছে ইকেবানা প্রশিক্ষণ। এ ছাড়া কাচ সাজানো, ঘর সাজানো, পোশাক তৈরি, বনসাই ইত্যাদি বিষয়ও শেখা যাবে। ফোন: ০১৮১৭১৪১৮২৪।শার্ট প্রদর্শনীফ্যাশন হাউসের অঞ্জনসের ঢাকার ওয়ারীর ১৮ র্যাঙ্কিন স্ট্রিট রোডের শাখায় আয়োজন করা হয়েছে শার্ট প্রদর্শনী। নরসিংদীর সুতি, মানিকগঞ্জের অ্যান্ডি সুতি এবং খাদি কাপড়ে তৈরি শার্ট পাওয়া যাবে এতে। চলবে ২৪ মে পর্যন্ত।গরমের পোশাককে ক্র্যাফটফ্যাশন হাউস কে ক্র্যাফটের সব শাখায় পাওয়া যাচ্ছে গরমের আরামদায়ক পোশাক। গোলাপি, আকাশি, সাদা, লেবু, পিচ ইত্যাদি রঙে ফুলেল নকশায় তৈরি হয়েছে পোশাকগুলো। আছে শাড়ি, সালোয়ার-কামিজ, টপ, শার্ট, ফতুয়া ও শিশুদের পোশাক।ইজিএই গরমে ইজি এনেছে নতুন নকশার আরামদায়ক শার্ট। আরও পাবেন টি-শার্ট, পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি। ঢাকার আজিজ সুপার মার্কেট, নিউ এলিফ্যান্ট রোড, মিরপুর ইত্যাদি অঞ্চলে তাদের শাখা আছে।নতুন শাখাঢাকার ধানমন্ডিতে প্লাজা এ আরে চালু হলো পোশাকের দোকান আরশীনগরের নতুন শাখা। এদিন এসেছিলেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, নির্মাতা আফজাল হোসেন, উদ্যোক্তা গুলশান নাসরীন চৌধুরী প্রমুখ। এখানে পাবেন লোকজ মোটিফ ব্যবহারে তৈরি সালোয়ার-কামিজ, কুর্তা, পাঞ্জাবি ও গয়না।ব্যাঙগরমে নতুন নকশার শার্ট এনেছে ব্যাঙ। আরও আছে টি-শার্ট, প্যান্ট ইত্যাদি।কেনাকাটায় ছাড়বর্ষপূর্তি উপলক্ষে বাংলার মেলায় চলছে ছাড়। এখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি।নতুন গুঁড়া দুধমেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এনেছে নতুন গুঁড়া দুধ ফ্রেশ ইনস্টা ফুল ক্রিম মিল্ক পাউডার। এটি সহজে ঠান্ডা পানিতেও গুলে যায়। এতে আছে পুষ্টিকর নানা উপাদান। দেশের প্রায় সব ডিপার্টমেন্টাল স্টোর ও খুচরা পণ্যের দোকানে এটি পাওয়া যাচ্ছে।