নোটিশ বোর্ড
ফখরুদ্দিনের খাবার লন্ডন ও দুবাইয়েফখরুদ্দিনের খাবার এখন পাওয়া যাবে যুক্তরাজ্যের লন্ডন এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। লন্ডনে ফখরুদ্দিন রেস্টুরেন্ট চালু হয়েছে ২০ মে থেকে। স্টার্টফোর্ট লন্ডনের ২৭৫-২৮৫ হাই স্ট্রিটের ১১৩ কুইন্সওয়ে হাউস ঠিকানার এই খাবারের দোকানে পাওয়া যাবে ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানিসহ সব খাবার। এ উপলক্ষে সম্প্রতি লন্ডন শহরের ইস্ট মুসলিম সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ফখরুদ্দিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিক, ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক, লন্ডন শাখার ব্যবস্থাপনা পরিচালক নাজিনুর রহিম এবং পরিচালক নিজামুল হাসান।মোহাম্মদ রফিক বলেন, ‘যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানে রান্নার জন্য আমাদের প্রায়ই এখানে আসতে হয়। এখন লন্ডন শাখা থেকে সবাই এই সুবিধা পাবেন।’তিনি জানান, আগামী ৮ জুন ফখরুদ্দিন রেস্টুরেন্টের আরেকটি শাখার উদ্বোধন হবে দুবাইয়ে। আল নাহদায় সাহারা সেন্টারের উল্টোদিকে খাবারের এই দোকানের ঠিকানা—মোহাম্মদ ধায়েন আল কেমজি বিল্ডিং, শপ-৮। এর আগে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরে ফখরুদ্দিনের শাখা খোলা হয়।গরমের খাবারমেডিটারিনিয়ান সামার মিল এবং সামার ডিলাইট নামে দুধরনের খাবারের প্যাকেজ এনেছে ন্যানডোস। নানারকম সালাদ, চিকেন, কুলফি ইত্যাদি পাবেন এসব প্যাকেজে। এ ছাড়া নানা স্বাদের পানীয় তো আছেই।মূল্যছাড়অ্যান্ডেজগরম উপলক্ষে অ্যান্ডেজ দিচ্ছে বিশেষ ছঅড়। ২০-৫০ শতাংশ পর্যন্ত এই ছাড়ে পাওয়া যাবে ষালোয়ার কামিজ, শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, কুশন কভারসহ প্রতিটি পণ্যই। এ সুযোগ ৩১ মে পর্যন্ত। কারুপল্লীবাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের হস্ত ও কারুশিল্পের প্রতিষ্ঠান কারুপল্লীতে চলছে বার্ষিক মূল্যছাড়। ১৩ মে সকাল ১০টায় এই মূল্যছাড়ের উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. হুমায়ুন খালিদ। ২৮ মে পর্যন্ত এখানে দেশীয় তাঁতের শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, শার্ট, পাঞ্জাবি, শিশুদের পোশাক, ঘর সাজানো ও উপহার সামগ্রীসহ বিভিন্ন কারুপণ্য কেনা যাবে।মেঘফ্যাশন হাউস মেঘে চলছে বার্ষিক মূল্যছাড়। চলবে আগামী ২০ জুন পর্যন্ত। সৌন্দর্যচর্চার আয়োজনফারজানা শাকিল’সজুন জুলাই মাসজুড়ে এখানে পাবেন কনে সাজের বিশেষ প্যাকেজ। কনের পরিবারের সদস্যদের জন্য থাকবে ছাড়।রেডচুুল কাটা, রিবন্ডিং, চুলের স্টাইল করাতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী এনেছে তারা। এ উপলক্ষে এখানে মে মাসজুড়ে চুলের যত্নে যেকোনো প্যাকেজ নিলেই চুল কাটাতে পারবেন বিনা মূল্যে।বিয়ের ছবি তোলা প্রশিক্ষণওয়েডিং ডায়েরির আয়োজনে শুরু হচ্ছে বিয়ের ছবি তোলার প্রশিক্ষণ। এতে প্রশিক্ষণ দেবেন অ্যান্ড্রু বিরাজ, আনোয়ার হোসেন, ডেভিড বারিকদার প্রমুখ আলোকচিত্রী। ৫ জুনের মধ্যে ভর্তি হতে হবে। ফোন: ০১৯৭৮৮৮২২৩৩।নজরুল জন্মজয়ন্তীর আয়োজনকবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে অ্যাড্রয়েট এনেছে বিভিন্ন রঙের শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ও শার্ট।