নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্টির আয়োজনঢাকার মারমেইড গ্যালারি ক্যাফের বারিধারা ও গুলশান-২-এর দুটি শাখাতেই এখন পার্টির আয়োজন করা যাবে। প্রতিষ্ঠানটির বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তা র‌্যাক্সি ডমিনিক গোমেজ জানান, ১৫০ থেকে ১৮৫ জনের আয়োজন করা যাবে এখানে। পছন্দমতো সাজিয়েও দেবেন তাঁরা। তিনি আরও বলেন, এখানকার সামুদ্রিক খাবার যেমন লবস্টার, ভেটকি, স্ন্যাপার, স্কুইড ইত্যাদি প্রতিদিন বিমানে করে কক্সবাজার থেকেই আনা হয়। ফলে ক্রেতারা ঢাকায় বসেই পেতে পারেন টাটকা সামুদ্রিক খাবারের স্বাদ।কাবাব উৎসবঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে চলছে কাবাব উৎসব। এখানকার স্পাইস অ্যান্ড রাইস রেস্তোরাঁয় প্রতিদিন পাওয়া যাচ্ছে নানা স্বাদের কাবাব।গরমের পোশাকরঙএই গরমে ‘রঙ’ এনেছে নানা নকশার সুতি ও খাদি কাপড়ে তৈরি পোশাক। এখানে পাবেন নানা কাটের টপ, পঞ্চো, ফতুয়া ইত্যাদি। পোশাকগুলোতে উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে।ইজিইজি এনেছে গরমে আরামদায়ক টি-শার্ট। ঢাকার আজিজ সুপার মার্কেট, মিরপুর, এলিফ্যান্ট রোড ইত্যাদি স্থানে তাদের শাখা আছে।লীলাবালিঢাকার বনানীতে পোশাকের দোকান লীলাবালি এনেছে সুতির শাড়ি ও সালোয়ার-কামিজ। সুতি পোশাকেই আনা হয়েছে জমকালো ভাব, যা পরে নানা পার্টিতে যাওয়া যাবে। এখানে আরও পাবেন নানা ব্র্যান্ডের প্রসাধনী।কর্মশালাছবি আঁকাশিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে শিশু-কিশোরদের জন্য তিন মাসব্যাপী ছবি আঁকা কর্মশালা। সাত থেকে ১৮ বছর বয়সী যে কেউ এতে অংশ নিতে পারবেন। ভর্তি হতে হবে আগামী ১ ও ৮ জুন ঢাকার ধানমন্ডিতে সাউথ ব্রিজ স্কুলে। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩। আলোকচিত্র২০ জুন থেকে ঢাকার হাতিরপুলে ক্রিয়েশন ফটোগ্রাফি ইনস্টিটিউটের আয়োজনে শুরু হচ্ছে আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা। এ জন্য ভর্তি চলছে এখন। যোগাযোগ: ০১৭১১৪৪১২৬৯।সংগীতসংগীত বিষয়ে কর্মশালা আয়োজন করেছে শাস্ত্রীয় সংগীতের প্রতিষ্ঠান সর্বশ্রী। আগামী ১ জুন থেকে ক্লাস শুরু হবে। ফোন: ০১৭৫২৫৬১১৬৭।আসবাব ডিজাইনইনক্রাক্স স্কুল অব ডিজাইনের আয়োজনে শুরু হচ্ছে আসবাব ডিজাইন কর্মশালা। ৭ থেকে ১৪ জুন পর্যন্ত চলা এ কর্মশালার জন্য নিবন্ধন করতে হবে আগামী ৫ জুনের মধ্যে। ফোন: ০১৭৫৯৯১৬৭৮৭।ফেসবুকে পোশাক কেনা্ননিজেদের ফেসবুক পেজের মাধ্যমে পোশাক বিক্রি করছে শ্যামা রেহনুর বুটিক। অনলাইনে ছবি দেখে পোশাক পছন্দ করে ক্রেতারা ফরমাশ দিতে পারবেন। ফেসবুক পেজ: www.facebook.com/pages/SR-Fashion-Mart-Boutiques-Jewelry-itemsঅন্দরসাজের আয়োজনঢাকার ১/১ পশ্চিম হাজিপাড়া রামপুরায় রয়্যাল জিপসাম দিচ্ছে ঘর সাজানোর নানা আয়োজনে ছাড়। এখান থেকে করাতে পারবেন বাড়ির রান্নাঘর ও দেয়ালের কেবিনেট, জিপসামের ফলস সিলিং, কাচ সাজানো ইত্যাদি। ওয়েব: www.royalgypsumbd.com