নোটিশ বোর্ড
আমবাগানে বেড়ানোএই মৌসুমে ঘুরে আসতে পারেন চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে। অ্যালেগ্রো ট্যুরস এ সুবিধা দিচ্ছে। ১৪ জুন তাদের আয়োজনে শুরু হবে তিন দিনব্যাপী আমবাগানে ভ্রমণ। এ জন্য নিবন্ধন করতে হবে ৯ জুনের মধ্যে। খরচ জনপ্রতি চার হাজার ৮০০ টাকা। বাসে করে চাঁপাইনবাবগঞ্জ গিয়ে মাইক্রোবাসে করে তারা ঘুরিয়ে দেখাবে আমবাগানসহ চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য দর্শনীয় স্থান। ওয়েবসাইট: www.allegrotoursbd.comপোশাক প্রদর্শনী৭ থেকে ৯ জুন ঢাকার দৃক গ্যালারিতে চলবে এক পোশাক প্রদর্শনী। গেট গর্জাস নামের পোশাক তৈরির প্রতিষ্ঠানের আয়োজনে চলবে এটি। এখানে পাবেন চলতি ট্রেন্ডের নানা ধরনের পোশাক। প্রদর্শনী চলবে বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। এর উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন সংগীতশিল্পী মেহরিন।চারুকলার দাদুকে নিয়ে আয়োজনমমিন আলী মৃধা সবার কাছে পরিচিত ছিলেন চারুকলার দাদু হিসেবে। বিভিন্ন সময় তাঁর নানা ছবি তুলেছেন আলোকচিত্রী সাহাদাত পারভেজ। এসব থেকে বাছাই করা ৭০টি ছবি নিয়ে ঐতিহ্য থেকে প্রকাশিত হচ্ছে শতবর্ষের পথিক শিরোনামের একটি বই। আজ বিকেল পাঁচটায় ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে এর মোড়ক উন্মোচন করা হবে। এ উপলক্ষে চলবে চার দিনব্যাপী এক প্রদর্শনী। এতে থাকবে দাদুর আলোকচিত্র ও তাঁর কিছু শিল্পকর্ম। প্রদর্শনী চলবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।কেনাকাটায় ছাড়এনা লা মোড এনা লা মোড থেকে কেনাকাটা করলে এখন পাবেন গ্রীষ্মকালীন মূল্যছাড়। এখানে পাবেন নানা নকশার ব্যাগ ও জুতা। ঢাকার বসুন্ধরা সিটি, পিংক সিটি, ইউ এ ই মৈত্রী শপিং কমপ্লেক্স, উত্তরা ৬ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়ক ও চট্টগ্রামের আফমী প্লাজায় তাদের শাখা আছে।যাত্রাফ্যাশন হাউস যাত্রার ঢাকার বনানী এবং ধানমন্ডি দুটো শাখাতেই চলছে ছাড়। পোশাক ও গয়না কিনলে ছাড় পাবেন। চলবে ৩০ জুন পর্যন্ত।ছবি আঁকা প্রতিযোগিতাশিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট স্কুলের আয়োজনে তিন থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য আয়োজন করা হয়েছে এক ছবি আঁকা প্রতিযোগিতা। বয়সভিত্তিক চারটি বিভাগে প্রতিযোগিতা হবে। যেকোনো বিষয় ও মাধ্যমে ছবি আঁকা যাবে। মাপ সর্বনিম্ন ১১ বাই ১৬ ইঞ্চি। ছবির অন্য পৃষ্ঠায় প্রতিযোগীর নাম, বাবার নাম, ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বর ও স্কুলের নাম লিখে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়: নিউ মেধা সিঁড়ি স্কুল, ২৫/১৩ ডি, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা। প্রতিযোগীর একটি পাসপোর্ট আকারের ছবিও দিতে হবে। একজন সর্বোচ্চ দুটি ছবি পাঠাতে পারবে। ৩০ জুলাইয়ের মধ্যে ছবি পাঠাতে হবে। অনুষ্ঠানের শাড়িএই গরমে নানা অনুষ্ঠানে যেতে ভারি কাজের শাড়ি তো পরা হয় না। এই সময়ে চাই আরামদায়ক ও সূক্ষ্ম নকশার শাড়ি। এমন ভাবনা থেকে জারিফ ফ্যাশন এনেছে সিল্ক ও হাফসিল্ক শাড়ি। সাদা, হালকা নীল, পেস্তা, বেগুনি ইত্যাদি রঙের জমিনে করা হয়েছে উজ্জ্বল রঙের কাজ। চিকন ফিতার পাড়ও ব্যবহার করা হয়েছে। ঢাকার বসুন্ধরা সিটিতে তাদের শাখা আছে। এ ছাড়া অনলাইনেও কেনা যাবে তাদের শাড়ি। ওয়েবসাইট: www.zariffashion.comনতুন শাখাফ্যাশন হাউস ডুয়েটএ্যাড ঐহিহ্যের দ্বিতীয় শাখা চালু হয়েছে ঢাকার ধানমন্ডির মেট্রো শপিং মলের তৃতীয় তলায়। গত ২০ মে সন্ধ্যায় এ উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি নির্মলেন্দু গুণ, শিল্পী শিশির ভট্টাচার্য, বিপুল শাহ্, সংগীতশিল্পী শাহেদসহ আরও অনেকে।ফ্যাশন হাউস ডুয়েটএ্যাড ঐতিহ্যের স্বত্বাধিকারী অনুপ কুমার পাল জানান, নতুন শাখার উদ্বোধন উপলক্ষে বেশ কিছু নতুন নতুন টি-শার্ট আনা হয়েছে।ফুল সাজানো প্রশিক্ষণঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনের আয়োজনে শুরু হচ্ছে ফুল সাজানোর প্রশিক্ষণ। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।পুরোনোর বদলে নতুন মোটরসাইকেলঢাকার লালমাটিয়া ব্লক এফে মোটরসাইকেল হাট দিচ্ছে পুরোনো মোটরসাইকেলের বদলে নতুন মোটরসাইকেল পাওয়ার সুযোগ। পুরোনো চীনা মোটরসাইকেলের দাম ও অবস্থা বিবেচনা করে এখান থেকে পেতে পারেন নতুন হিরো ব্র্যান্ডের মোটরসাইকেল। তাদের আট বছর পূর্তি উপলক্ষে এ সুযোগ দেওয়া হচ্ছে।