নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন পণ্যফ্যাশন হাউস নিত্য উপহারে এখন পাওয়া যাবে জাপানি প্রতিষ্ঠান ইউনিক্লোর তৈরি টি-শার্ট। জাপানি প্রযুক্তিতে তৈরি এ টি-শার্টগুলো জীবাণুরোধী ও আরামদায়ক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পোশাকবিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ-ইউনিক্লো। ৭ জুন গ্রামীণ-ইউনিক্লো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাদাহিরো ইয়ামাগুচি এবং নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমানের মধ্যে এ নিয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।এই পণ্যগুলো বিক্রি করে লাভের অংশ গ্রামীণ হেলথকেয়ার ট্রাস্টের মাধ্যমে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবায় ব্যয় করা হবে। ২০ জুন থেকে নিত্য উপহারের শাখায় এ পোশাকগুলো পাওয়া যাবে।নতুন টি-শার্টচে গুয়েভারাকে নিয়ে নতুন নকশার টি-শার্ট এনেছে ঢাকার আজিজ সুপার মার্কেটের চেঞ্জ। পোস্টকার্ড, মগ ইত্যাদিও পাওয়া যাবে এখানে।মূল্যছাড়লীলাবালিঢাকার বনানী ১০ নম্বর সড়কে লীলাবালি দিচ্ছে কেনাকাটায় ছাড়। এখানে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, শিশুদের পোশাক, পাঞ্জাবি ও নানা প্রসাধনী। ৩০ জুন পর্যন্ত ছাড় চলবে।পারসোনা অ্যাডামস২৪ জুন পর্যন্ত পারসোনা অ্যাডামসের বনানী শাখায় যেকোনো ধরনের সৌন্দর্যচর্চা করানো যাবে ২০ শতাংশ ছাড়ে। এ ছাড়া অন্য শাখাগুলোতে সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ দেওয়া হচ্ছে।দাঁড়কাকঢাকার আজিজ সুপার মার্কেটে দাঁড়কাক ড্রেস অ্যান্ড অ্যাড্রেস দিচ্ছে টি-শার্ট কেনায় ছাড়। জুন মাসজুড়ে নির্দিষ্ট কিছু টি-শার্ট পাওয়া যাবে ১০০ টাকায়।আবর্তনঢাকার ধানমন্ডি, ওয়ারী, সিদ্ধেশ্বরী ও মিরপুরে আবর্তনের শাখায় চলছে ছাড়। এখানে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ইত্যাদি।প্রশিক্ষণে ছাড়রান্নাবিদ সিতারা ফিরদৌসের তত্ত্বাবধানে ‘অর্ঘ্য’তে চলছে রান্না, সৌন্দর্যচর্চা, হস্তশিল্প ইত্যাদি প্রশিক্ষণ। ভর্তিতে এখন দেওয়া হচ্ছে ছাড়। ফোন: ০১৮১৭৫৪০৫৩৪।ঘর সাজানোর পণ্যনানা রঙের বৈচিত্র্যময় নকশার কুশন কাভার এনেছে সই’লো। পাওয়া যাবে ঢাকার মোহাম্মদপুর, রাইফেলস স্কয়ার ও বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্সের সই’লোর শাখায়।গরমের আয়োজনএই গরমে উজ্জ্বল রং ও আরামদায়ক কাপড়ের নতুন পোশাক এনেছে কে-ক্র্যাফট। আছে ফতুয়া, টপ, শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও শিশুদের পোশাক।সৌন্দর্যচর্চার আয়োজনচুল রিবন্ডিং করানোর নানা প্যাকেজ দিচ্ছে রিমিক্স বিউটি পার্লার। ঢাকার ৬১ গ্রীন রোডে তাদের শাখায় আরও থাকছে কনে সাজ, পার্টি সাজ, ফেসিয়াল, চুল কাটা ইত্যাদির সুযোগ।বাবা দিবসের আয়োজননগরদোলাবাবা ও মেয়ের একই নকশার পোশাক এনেছে নগরদোলা। আছে বাবার জন্য ফতুয়া ও মেয়েশিশুর জন্য সালোয়ার-কামিজ।সাদাকালোবাবাকে উপহার দেওয়ার নানা সামগ্রী এনেছে সাদাকালো। আছে মগ, ব্যাগ, উত্তরীয় ইত্যাদি।ঢাকা রিজেন্সিঢাকার উত্তরায় ঢাকা রিজেন্সি হোটেলে পাওয়া যাচ্ছে বাবাদের জন্য বিশেষ ডিসকাউন্ট কার্ড। রিজেন্সি রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করলেই পেতে পারেন এই কার্ড। এটি দিয়ে ৩০ জুনের মধ্যে পাবেন ঢাকা রিজেন্সি ও পোশাকের দোকান ফিট এলিগেন্সে বিশেষ ছাড়।