নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনাকাটায় ছাড়ফ্যাশন হাউস ওজি দিচ্ছে কেনাকাটায় ছাড়। ৫ জুলাই পর্যন্ত ওজির শাখাগুলোতে এই ছাড় পাওয়া যাবে। বর্ষায় ওজি এনেছে বৈচিত্র্যময় নকশার জামদানি শাড়ি।বর্ষার পোশাকবর্ষা ঋতুতে পরার জন্য উজ্জ্বল রং ও আরামদায়ক কাপড়ের পোশাক এনেছে উপস। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখায় পাবেন নানা নকশার টপ ও ফতুয়া।সৌন্দর্যচর্চায় প্যাকেজএই বর্ষায় ত্বকের যত্নে হেয়ারোবিক্স ব্রাইডাল দিচ্ছে সৌন্দর্যচর্চার প্যাকেজ। এক হাজার ৫০০ টাকায় পাবেন ফেসিয়াল, চুলের যত্ন, পেডিকিওর, ম্যানিকিওর ও ভ্রু প্লাক করার সুযোগ। দুই হাজার টাকায় করাতে পারবেন ফেসিয়াল, চুলের স্টাইল, তেল ম্যাসাজ, চুল ধোয়া, পেডিকিওর, ম্যানিকিওর ও ভ্রু প্লাক।প্রাচ্যের খাবারহোটেল ওয়েস্টিন ঢাকায় ২৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত চলবে প্রাচ্যের খাবার উৎসব। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়ার ঐতিহ্যবাহী খাবার পাওয়া যাবে এ উৎসবে।বাহারি স্যান্ডেলনতুন নকশার স্যান্ডেল এনেছে কাভা কাভা। চুমকি, ফিতা, বেনি ইত্যাদি নকশা করা হয়েছে এসব স্যান্ডেলে। এ ছাড়া পছন্দমতো জুতা বানিয়েও নিতে পারেন এখান থেকে। ঢাকার মিরপুর-১১, সানরাইজ প্লাজা; বিশাল সেন্টার, উত্তরা টাওয়ার, হ্যাপি অরচার্ড, হোসাফ টাওয়ার এবং ইস্টার্ন প্লাজায় তাদের শাখা আছে।অন্দরসাজের আয়োজননান্দনিকতা আর সহজ ব্যবহার—এ দুয়ের সমন্বয়ে ঘর সাজানোর আয়োজন করেছে রয়্যাল জিপসাম। ফ্ল্যাটবাড়ির ছোট জায়গার সর্বোচ্চ ব্যবহারের দিকে মনোযোগ দেয় তারা। রান্নাঘর ও অন্যান্য ঘরের কেবিনেট, কাচ সাজানো, ঘরের ফলস সিলিং—নানা কিছুর ব্যবস্থা করে দিতে পারে তারা। জিপসাম দিয়ে ঘরের নানা নকশাও করিয়ে নেওয়া যাবে। ঢাকার ১/১ পশ্চিম রামপুরায় তাদের শাখা আছে। ওয়েবসাইট: www.royalgypsumbd.comবিয়ের ছবিঢাকা ও চট্টগ্রামে বিয়ের ছবি তোলার নানা প্যাকেজ দিচ্ছে ওয়েডিং বাংলাদেশ। এ ছাড়া তারা বিয়ের ছবি নিয়ে অ্যালবাম বানিয়ে দিচ্ছে। অনুষ্ঠানের নানা অয়োজনও করে দিতে পারে তারা। ওয়েবসাইট: www.weddingbangladesh.net