নোটিশ বোর্ড
নতুন শাখাঢাকার মেট্রো শপিং কমপ্লেক্সে চালু হলো নন্দন যাত্রার নতুন শাখা। এখানে পাবেন ঘর সাজানোর নানা পণ্য, সালোয়ার-কামিজ, ফতুয়া ইত্যাদি।ছবি আঁকা কর্মশালাশিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে শিশু-কিশোরদের জন্য তিন মাসব্যাপী ছবি আঁকা কর্মশালা। এ জন্য ভর্তি হতে হবে ঢাকার ধানমন্ডিতে সাউথ ব্রিজ স্কুলে, ২৯ জুন সকাল ১০টায়। ক্লাস হবে এখানেই। যোগাযোগ: ০১৭১১৬৭৮৪৮৩নানান প্রশিক্ষণরেডিয়েন্টরেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের আয়োজনে শুরু হয়েছে নানা বিষয়ে প্রশিক্ষণ। স্বল্প মেয়াদে কাচ সাজানো, মাটির জিনিস তৈরি, বনসাই, ইকেবানা ইত্যাদি শিখতে পারবেন। ফোন: ০১৭১১১৪০০০০।ইনক্রাক্সইনক্রাক্স স্কুল অব ডিজাইনে চলছে অন্দরসাজের প্রশিক্ষণ। একটায় ভর্তি হলে অন্য দুটি কোর্স করা যাবে বিনা মূল্যে। ফোন: ০১৭৫৯৯১৬৭৮৭।পোশাক প্রদর্শনীদ্য ডিজাইনারস বুটিকের আয়োজনে ৩০ জুন পর্যন্ত চলবে পোশাক প্রদর্শনী। ঢাকার গুলশান-১-এ অ্যারিস্টোক্র্যাট রেস্তোরাঁয় প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। নতুন রূপেরং বদল করে নতুন রূপে বাজারে এল প্যারাসুট নারকেল তেল। আকাশি-নীল থেকে গাঢ় নীল করা হয়েছে এর বোতলের রং। নতুন এই বোতলের মোড়ক খোলা উপলক্ষে এক অনুষ্ঠানে এসেছিলেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিক্রয় বিভাগের প্রধান আশিকুর রহমান, বিপণন বিভাগের প্রধান ঈপ্সিত চক্রবর্তী প্রমুখ।ভিনদেশি খাবারের আয়োজনহোটেল দি ওয়েস্টিন ঢাকার সিগনেচার রেস্টুরেন্ট সিজনাল টেস্টে শুরু হচ্ছে ‘ওরিয়েন্টাল এক্সপ্রেস’। সিঙ্গাপুর, মালেয়শিয়া, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার আঞ্চলিক খাবার পাওয়া যাবে এ আয়োজনে। ভিনদেশের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ নিয়েছে ওয়েস্টিন এবং সিঙ্গাপুর এয়ারলাইনস। ২৪ জুন এর উদ্বোধন করেন ঢাকায় সিঙ্গাপুরের রাষ্ট্রদূত চান হেং উইং ই এবং ওয়েস্টিনের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী। অনুষ্ঠানে অতিথি তিন শেফ— ইন্দোনেশিয়ার জুলকারনাইন, মালয়েশিয়ার নূর জুমাল ও কম্বোডিয়ার সোরমকেইম উপস্থিত ছিলেন। আগামী ৭ জুলাই রাতের খাবারে পাওয়া যাবে এই ভিনদেশি স্বাদ। যাঁরা এই খাবার উপভোগ করবেন, তাঁদের জন্য র্যাফেল ড্রয়ের মাধ্যমে ঢাকা-কলকাতা-ঢাকা রেলের টিকিট জেতার সুযোগ রয়েছে। আচার প্রতিযোগিতা২১ জুন ঢাকায় হয়ে গেল রূপচাঁদা সরিষার তেল আয়োজিত আচার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ‘ষোলআনা বাঙালিয়ানা’ শিরোনামে এই আয়োজনে বাংলাদেশের নানা অঞ্চল থেকে প্রতিযোগীরা অংশ নেন। চূড়ান্ত পর্বের বিজয়ীরা হলেন: ফেনীর জেবুন্নেসা আলম এবং ঢাকার জেনিফার মাহমুদ ও আফরোজা রহমান। তাঁরা প্রত্যেকে এক লাখ টাকা করে পুরস্কার পান। এ ছাড়া বিজয়ী তিনজন রূপচাঁদার পরিবেশকদের সহযোগিতায় নিজেদের বানানো আচার বাজারজাত করার সুবিধা পাবেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক আসমা আব্বাসী এবং বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শোয়েব মো. আসাদুজ্জামান। কেনাকাটায় ছাড়রঙঢাকার লালমাটিয়ায় সানরাইজ প্লাজায় ফ্যাশন হাউস রঙে চলছে মূল্যছাড়। চলবে ৬ জুলাই পর্যন্ত। মুমু মারিয়াঢাকার বনানী ৬ নম্বর সড়কে মুমু মারিয়ায় চলছে কেনাকাটায় ছাড়। এখানে পাবেন সালোয়ার-কামিজ, শাড়ি ইত্যাদি।সৌন্দর্যচর্চার প্যাকেজসৌন্দর্যচর্চার নানা প্যাকেজ দিচ্ছে হারমনি স্পা। ঢাকার ধানমন্ডিতে তাদের শাখায় ব্রণ, মেছতা ইত্যাদি দূর করা, চুল পড়া, ত্বকের উজ্জ্বলতা বাড়ানো ইত্যাদির নানা প্যাকেজ নিতে পারবেন। আম উৎসবঢাকার হোটেল রিজেন্সিতে চলছে আম উৎসব। এখানে পাবেন আম দিয়ে তৈরি মজাদার নানা খাবার।